এই মুহূর্তে জেলা

সরাসরি দেখা যাবে বেলুড় মঠের পুজো , মঠের নিজস্ব ওয়েবসাইটে।

হাওড়া, ১১ অক্টোবর:- চিরাচরিত প্রথা মেনেই বেলুড় মঠে হচ্ছে দুর্গাপুজো। তবে, কোভিড পরিস্থিতিতে এবার পুজোয় ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশাধিকার থাকছে না। মহাপঞ্চমী থেকেই বেলুড় মঠে প্রথা মেনে দেবী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রবিবার বিকেলে মৃন্ময়ী মূর্তি নিয়ে আসা হয় মূল মন্দিরের ভিতরে। কোভিড কালে গত বছরেও যেখানে পুজো হয়েছিল এবারও ঠিক সেখানেই দেবীর মূর্তি […]

এই মুহূর্তে জেলা

দুস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে ডানকুনির আনন্দ নিকেতন।

হুগলি, ১০ অক্টোবর:- দুস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের পুজোর মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো ডানকুনির স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ নিকেতন। ডানকুনি পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায়ের উদ্যোগে কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। বিগত দিনেও বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচির মাধ্যমেই শুধু ডানকুনিই নয় সারা হুগলি জেলাতেও তাদের খ্যাতি ছড়িয়েছে। সংস্থার অন্যতম উদ্যোক্তা দেবাশীষ […]

এই মুহূর্তে জেলা

দশপ্রহরীনির দশ হাত দেখেছি, উনি বিশ হাতের মালিক; মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপের!

সুদীপ দাস, ১০ অক্টোবর:- আমরা দশপ্রহরীনির দশ হাত দেখেছিলাম, উনি বিশ হাতের মালিক; মুখ্যমন্ত্রীর রাজ্য জুড়ে পুজো উদ্বোধন প্রসঙ্গে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের! এদিন হুগলীর শ্রীরামপুরে প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে প্রদর্শনীর উদ্বোধনে এসে এ কথা বললেন দিলীপবাবু। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন রাজ্য জুড়ে সব পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী করছেন। পুজো উদ্বোধন করার অধিকার বিরোধীদের […]

এই মুহূর্তে জেলা

প্রানের পুজো। শ্রীরামপুর কুন্ডু বাড়ির পুজো।

হুগলি, ১০ অক্টোবর:- জেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর শহরের গঙ্গা লাগোয়া কুন্ডু বাড়ির পুজো ১৩৭ তম বর্ষে পদার্পন করেছে। হাওড়া-বর্ধমান মেইন লাইন শাখার শ্রীরামপুর স্টেশন থেকে দশ মিনিটের হাঁটা পথ পেরিয়ে শ্রীরামপুর কলেজের পাশে কুন্ডু বাড়ি। বর্তমানে প্রাচীন ভগ্নপ্রায় বাড়ির চারিদিকে শ্যাওলা, ফার্ন গাছ উঁকি দিচ্ছে বাড়ির আনাচে কানাচে। প্রায় ৩০০ বছরের প্রাচীন বাড়ি সংলগ্ন ঠাকুর দালানে […]

এই মুহূর্তে জেলা

ধনিয়াখলিতে পতিদুর্গা পুজোকে কেন্দ্র করে উল্লাসে মেতেছে সর্বধর্ম সমন্বয়ের মানুষ।

হুগলি, ১০ অক্টোবর:- গ্রামে রয়েছে পতিদূর্গা মন্দির। তাই গ্রামে আর কোনো হয় না বারোয়ারি দুর্গাপুজো। একমাত্র এই পতিদূর্গা পুজো কে ঘিরে পুজোর কটা দিন আনন্দ উল্লাসে মেতে ওঠে হিন্দু, মুসলিম, আধিবাসী সম্প্রদায়ের মানুষজন। হাঁড়ি সম্প্রদায়ের গুরু মন্ত্রে শিব পার্বতীর পুজো হয় এই মন্দিরে। হয়না কোনো পুরোহিতের মন্ত্র উচ্চারণ। শুধুমাত্র ভক্তিভরে পুজো করলেই মেলে মনের মনস্কামনা। […]

এই মুহূর্তে জেলা

পিচবোর্ডের ওপর নিজের হাতে কাগজের দুর্গা এঁকে নিজেই পূজা করছেন একাদশ শ্রেণীর ছাত্রী।

হুগলি, ১০ অক্টোবর:- কাগজের পিচবোর্ডের উপর নিজের হাতে দুর্গার ছবি এঁকে নিজেই করে পুজো। শ্রীরামপুর চাঁতরার একাদশ শ্রেণীর ছাত্রী ৠত্বিকা মল্লিক। তার হাতে আঁকা ছবি তে মল্লিক বাড়িতে হয় দুর্গাপুজো। মহালয়ার দিন থেকে শুরু হয়ে যায় মল্লিক বাড়ির দুর্গাপুজো। রথযাত্রার দিন প্রতিমার কাঠামো পুজো দিয়ে শুরু হয়ে যায় প্রতীমা তৈরীর প্রস্তুতি। পাটকাঠি, পিচবোর্ড, রঙিন কাগজ, […]

এই মুহূর্তে জেলা

নবরূপে সাজতে চলেছে শ্রীরামপুরের টাউন হল।

সুদীপ দাস, ১০ অক্টোবর:- নতুন প্রশাসকপদে বসেই শ্রীরামপুর টাউনহলের নবরূপ দিতে উদ্যোগী গৌরমোহন দে। সম্প্রতি শ্রীরামপুরের পৌর-প্রশাসক পদে রদবদল হয়ে দ্বায়িত্ব গ্রহন করেছেন গৌরিমোহন দে। পুজোর আগেই গৌরবাবুর বড় ঘোষনা নতুন করে সেজে উঠবে শ্রীরামপুরের ভগ্নপ্রায় টাউনহল। বহু পুরাতন এই টাউনহল সংস্কারের দাবী দীর্ঘদিনের। শুধু শ্রীরামপুরবাসীই নয়, এই হলের সংস্কারের দাবী তুলেছেন শেওড়াফুলি, বৈদ্যবাটি, রিষড়া […]

এই মুহূর্তে কলকাতা

দার্জিলিং ও কালিম্পং আরো ১৫ টি স্বাস্থ্যকেন্দ্র গড়বে রাজ্য।

কলকাতা, ১০ অক্টোবর:- রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় আরো পনেরোটি অত্যাধুনিক পরিকাঠামো যুক্ত স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করে জাতীয় স্বাস্থ্য মিশন থেকে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। পুজোর পরেই কেন্দ্রগুলি নির্মাণ করার কাজ শুরু করার […]

এই মুহূর্তে কলকাতা

স্বাধীনতার ৭৫ তম বর্ষে ভারত পরিক্রমা নামে দেশব্যাপীকার রেলির আয়োজন।

কলকাতা, ১০ অক্টোবর:- স্বাধীনতার ৭৫বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে জাতীয় সুরক্ষা বাহিনী বা এনএসজি ‘সুদর্শন ভারত পরিক্রমা’ নামে দেশব্যাপী কার রেলি-র আয়োজন করেছে। গত দোসরা অক্টোবর দিল্লির লালকেল্লা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্ল্যাক ক্যাট কার রেলির সূচনা করেন। এনএসজির ১২জন আধিকারিক ও ৩৫জন কম্যান্ডো ১৫টি গাড়িতে দেশের ১২টি রাজ্যের ১৮টি […]

এই মুহূর্তে কলকাতা

পুজোয় দোকান , বার /রেস্তোরাঁ খোলায় বাড়তি ছাড় নবান্নের।

কলকাতা, ১০ অক্টোবর:- বোধনের ঢাকে কাঠি পড়ার আগেই রাজ্যে এখন পুরোপুরি শারদোৎসবের মেজাজ।কোভিড বিধি নিষেধ মেনে মানুষ যাতে যথা সম্ভব উৎসবের আনন্দ উপভোগ করতে পারে সে ব্যাপারে সচেষ্ট হয়েছে রাজ্য সরকার। তাই মানুষ যাতে উৎসবের দিন গুলোতে সাধ মিটিয়ে খাওয়া দাওয়া ও কেনাকাটা করতে পারে সে ব্যাপারে উদ্যোগী হল নবান্ন। এবার দোকানপাট, রেস্তরাঁ খোলা রাখার […]