হুগলি, ১৮ জুন :- অসিত মজুমদারের জামিন মঞ্জুর হল। বৃহস্পতিবার হুগলি জেলা জজ কোর্টে দশ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন জেলা জজ অমিত চক্রবর্তী। অসিত মজুমদারের জামিন মঞ্জুর হল। বৃহস্পতিবার হুগলি জেলা জজ কোর্টে দশ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন জেলা জজ অমিত চক্রবর্তী।
গত ৩০ মে গ্রেফতার হয়েছিলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিতবাবু। রাস্তা অবরোধ, পুলিশের কাজে বাধা দেওয়া ও তোলাবাজির মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি। তবে ধর্ষণের চেষ্টার মামলায় জেলবন্দি ছিলেন প্রাক্তন বিধায়ক।








