এই মুহূর্তে জেলা

খোদ পুলিশ কর্মীর খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে তার হাতে তুলে দিল পুলিশ।

হুগলি,৯ অক্টোবর:- রাস্তায় হারিয়ে গিয়ে ছিল খোদ পুলিশ কর্মীর মোবাইল। মাস কয়েক পর আইএমএ নম্বর সার্চ করে সহকর্মীরা মোবাইল ফোন উদ্ধার করতেই উচ্ছসিত রিষড়া থানার পুলিশ কর্মী প্রদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালে রিষড়া ও শ্রীরামপুর থানার উদ্যোগে ১১২ ও ২৭টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল কমিশনারেটের পুলিশ। এ দিন শ্রীরামপুর রবীন্দ্রভবন ও রিশরা […]

এই মুহূর্তে জেলা

মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকে সামনে রেখে বলি প্রথা বন্ধ হয়েছিল হাওড়ার বোস বাড়ির দূর্গাপুজোয়।

হাওড়া , ৯ অক্টোবর:- মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকে সামনে রেখে বলি প্রথা বন্ধ করে দেওয়া হয়েছিল হাওড়ার বসু পরিবারের দূর্গাপুজোয়। সেই নিয়ম আজও চলে আসছে। এখন পুজো হয় বৈষ্ণব মতে। দেড়শ বছরের বেশি সময় ধরে চলে আসছে হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর লেনের এর বিখ্যাত বসু পরিবারের পুজো। প্রখ্যাত ঐতিহাসিক তথা প্রয়াত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিমাই […]

এই মুহূর্তে জেলা

আজ থেকে খুলে গেল রিষড়ার ওয়েলিংটন জুট মিল।

হুগলি , ৯ অক্টোবর:- পুজোর মুখে খুশির খবর জুট শিল্পে।আজ থেকে খুলে যাচ্ছে রিষড়ার ওয়েলিংটন জুটমিল। শুক্রবার শ্রমমন্ত্রী বেচারাম মান্নার অফিসে এক ত্রিপাক্ষিক চুক্তি মাধ্যমে আজ থেকে খুলছে কারখানাটি।এ ব্যাপারে মন্ত্রী বেচারাম মান্না জানান গত ৩ অগাস্ট থেকে কারখানাটি বন্ধ ছিল। ফলে খুবই কষ্টের মধ্যে পড়েছিল এখানকার কর্মরত শ্রমিকরা। কিন্তু আমাদের মা মাটি মানুষের সরকার […]

এই মুহূর্তে কলকাতা

অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে উপনির্বাচন ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন।

কলকাতা ,৯ অক্টোবর:- চলতি মাসে রাজ্যের যে চার বিধানসভা আসনে উপনির্বাচন অবাধ এবং সুষ্ঠু করার লক্ষ্যে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশন।আগামী সপ্তাহেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বলে খবর কমিশন সূত্রে। আগামী ১৩ ই অক্টোবর অষ্টমীর দিন প্রথম পর্যায় চার কেন্দ্রে ২৭ কোম্পানি বাহিনী এসে পৌঁছাবে বলে মুখ্য নির্বাচনি আধিকারিক এর […]

এই মুহূর্তে কলকাতা

পুজোর মুখে করোনা নিয়ে আরও একবার মানুষকে সতর্ক করে দিল স্বাস্থ্য দফতর।

কলকাতা, ৯ অক্টোবর:- পুজোর ঢাকে কাঠি পড়েছে ইতিমধ্যেই।রাস্তায় নেমেছে আনন্দ মূখর মানুষের ঢল। এমত অবস্থায় উৎসবে মেতে ওঠার আগে কোভিডের বিপদ সম্পর্কে আরও একবার রাজ্যবাসীকে সতর্ক করে দিল স্বাস্থ্য দফতর। সংক্রমণ রুখতে রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সতর্কবার্তায় উৎসবের মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে […]

এই মুহূর্তে জেলা

অধীর এরাজ্যের সভাপতি হওয়ার পর থেকেই কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এরাজ্যে – কল্যাণ বন্দোপাধ্যায়।

হুগলি , ৮ অক্টোবর:- এটা তো সত্যি কথাই কংগ্রেস উঠে যাচ্ছে, যবে থেকে অধীর এরাজ্যের কংগ্রেস সভাপতি হয়েছে তখন থেকে কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বাংলায়। আমরা কি করবো তাহলে অধীরকে কোলে নিয়ে ঘুরে বেড়াবো। কংগ্রেস নিজের দোষে আজ মানুষের সমর্থন হারিয়েছে। রিষড়ায় বস্ত্রদান কর্মসূচিতে এসে অধীর চৌধুরীকে একহাত নিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। অন্যদিকে তাকে […]

এই মুহূর্তে জেলা

প্রাচীন ও ঐতিহ্যপুর্ন ভগ্নপ্রায় শিবমন্দিরের সংস্কারের আশ্বাস প্রাক্তন বিধায়কের।

গোঘাট, ৮ অক্টোবর:- হুগলি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যপুর্ন মন্দির হলো কামারপুকুর দশঘড়া গ্রামের শিব মন্দির। এই শিব মন্দিরটি দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিলো। গোঘাটের ধর্মপ্রাণ মানুষ চাই ছিলেন যে কোনও উপায়ে মন্দির সংস্কার করা হোক। এই চিন্তা ভাবনার মধ্য দিয়েই গোঘাটের জন দরদি প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে এলাকার মানুষ শিব […]

এই মুহূর্তে জেলা

বিদ্যালয়ের ঠাকুর দালানে ১৫০ বছর ধরে মা দুর্গার আরাধনা হয়ে আসছে।

সুদীপ দাস , ৮ অক্টোবর:- ১৮ শতকের মাঝামাঝি সময়। হুগলীর বৈঁচিগ্রামের জমিদার বিহারীলাল মুখোপাধ্যায় তখন নিঃসন্তান। দেশব্যাপী তখন এই মুখোপাধ্যায় পরিবারের অগাধ সম্পত্তি। হুগলী জেলারই এক পরিচিত জমিদার বন্ধুর দৌলতে সেসময় পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের সাথে সাক্ষাৎ হয় বিহারীলালবাবুর। সম্পত্তির ভাগীদারের জন্য দত্তক সন্তানের কথা বলতে বিদ্যাসগর বেঁকে বসেন। এরপর ঈশ্বরচন্দ্রের কথামত বিহারীলালবাবু নিজের ঠাকুরদালান […]

এই মুহূর্তে জেলা

পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন ট্যাক্সিতে হারানো মূল্যবান ব্যাগ।

হাওড়া, ৮ অক্টোবর:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় এয়ার ফোর্সের উইংগ কমান্ডার ফিরে পেলেন তাঁর দামী ক্যামেরার ব্যাগ। গত ৫ অক্টোবর একটি ট্যাক্সিতে ক্যামেরা সমেত ব্যাগটি ফেলে নেমে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিল তাঁর পরিবারও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকাল দশটা নাগাদ শুভদীপ দাসগুপ্ত নামের ওই অফিসার তাঁর পরিবারকে নিয়ে হাওড়া স্টেশন সংলগ্ন প্রিপেইড ট্যাক্সি […]

এই মুহূর্তে জেলা

তামার কৃষ্ণ মূর্তিকে সোনার বলে বিক্রি করে প্রতারণা , ব্যাঁটরায় চাঞ্চল্য , ধৃত ১।

হাওড়া, ৮ অক্টোবর:- তামার তৈরি কৃষ্ণ মূর্তিকে সোনার মূর্তি বলে বিক্রি করে প্রতারণা। ব্যাঁটরায় চাঞ্চল্য। ধৃত ১। তামার তৈরি এক ফুটের কৃষ্ণ মূর্তিকে সোনার তৈরি বলে ৮ লক্ষ টাকা দিয়ে এক ব্যক্তিকে বিক্রি করেছিলেন তাঁরই দুই পরিচিত ব্যক্তি। পরে সোনার দোকানে পরীক্ষা করে ওই ব্যক্তি জানতে পারেন পুরো মূর্তিটাই কাঁসারের। এরপরে তিনি পুলিশের কাছে ওই […]