হুগলি, ১০ অক্টোবর:- দুস্থ ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের পুজোর মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো ডানকুনির স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ নিকেতন। ডানকুনি পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান দেবাশীষ মুখোপাধ্যায়ের উদ্যোগে কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। বিগত দিনেও বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচির মাধ্যমেই শুধু ডানকুনিই নয় সারা হুগলি জেলাতেও তাদের খ্যাতি ছড়িয়েছে। সংস্থার অন্যতম উদ্যোক্তা দেবাশীষ মুখোপাধ্যায় বলেন এই পুজোর কটাদিন প্রত্যেকের সাথে সমানভাবে আনন্দ ভাগ করে নিতে পারে। যেসমস্ত মায়েরা নিজেদের সন্তানদের নতুন বস্ত্র কিনে দেবার পর নিজেদের বস্ত্র কিনতে পারেনি। তাদের পাশে আনন্দ নিকেতন দাঁড়িয়েছে। তাদের এক চিলতে হাসি আমাদের কাছে আশীর্বাদ। আর এই আনন্দনিকেতন মানুষের জন্যই তৈরি, মানুষকে নিয়েই থাকবে এবং মানুষের পাশে থাকবে।









