কলকাতা, ১২ অক্টোবর:- রাজ্যের সচিবালয় নবান্নের ১৪ তলায় আজ দুপুরে আগুন লাগে। প্রশাসনিক সূত্রে খবর দুপুর বারোটা নাগাদ প্রথম ওই তলার ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া প্রথমে চোখে পড়ে সেখানে মোতায়েন পুলিশ কর্মীদের চোখে। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে একের পর এক ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা যে জায়গায় ধোঁয়া বেরিয়েছে, […]
এই মুহূর্তে
রীতি মেনে সপ্তমীর সকালে হাওড়াতেও গঙ্গার ঘাটে চলছে কলা বউ স্নান।
হাওড়া, ১২ অক্টোবর:- আজ দুর্গাপূজার মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে সপ্তমীর পূজা। হাওড়াতেও গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা আবহের মধ্যেই মঙ্গলবার সপ্তমীর সকালে কলা বউয়ের স্নানপর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। মঙ্গলশঙ্খ, কাঁসর ঘন্টায় ঢাকের বাদ্যিতে সাত সকালে শুরু হয়েছে কলা বউয়ের স্নান। কলা বউয়ের মঙ্গল স্নানের মধ্য দিয়েই শুরু হয়েছে […]
ঐতিহ্য মেনে সপ্তমীর সকালে সিঁদুর খেলার রীতি গোঘাটের লাহা বাড়িতে।
মহেশ্বর চক্রবর্তী, ১২ অক্টোবর:- সপ্তামির সকালে হুগলি জেলার অন্যতম ঐতিহ্যবাহী এবং শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পদধূলি ধন্য গোঘাটের লাহাবাড়িতে মহিলাদের সিঁদুর খেলা।প্রতি বছরের মতো এই বছরও সপ্তমির ঘট ওঠার পরেই এদিন জমিদারবাড়ির মেয়েরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। করোনা আবহাওয়ায় চলছে শারদ উৎসব। আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ। বনেদি জমিদার বাড়ি গুলিতে রীতিমেনেই চলছে পুজোর আয়োজন। আনুমানিক […]
শ্রীরামপুরে পূজা মণ্ডপের মধ্যেই মৃত্যু ঢাকির।
হুগলি,১১ অক্টোবর:- পুজো মণ্ডপের মধ্যেই মৃত্যু হল এক ঢাকির।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর নেতাজী সুভাষ অ্যাভিনিউর একটি বারোয়ারী পুজো মণ্ডপে। বছর ৩৮ এর অঞ্জাত ওই ঢাকির বাড়ি বাকুঁড়ায়। এ দিন পুজো মন্ডপে ঢাক বাজানোর পরেই মণ্ডপের বিদ্যুতের সুইচ বোর্ডের সামনে আচমকাই লুটিয়ে পড়ে। উদ্যোক্তারা ঢাকি কে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত […]
হুগলি জেলার বনেদি বাড়ি ও সাবেকিনা পুজোগুলির মধ্যে অন্যতম হলো গোঘাটের বদনগঞ্জ পূর্বপাড়া মুখার্জি বাড়ীর দুর্গা পুজো।
মহেশ্বর চক্রবর্তী , ১১ অক্টোবর:- হুগলি জেলার বনেদি বাড়ি ও সাবেকিনা পুজোগুলির মধ্যে অন্যতম হলো গোঘাটের বদনগঞ্জ পূর্বপাড়া মুখার্জি বাড়ীর দুর্গা পুজো। এই বছর তাদের এই পুজো ৫৫০ বছরের পদার্পণ করলো। এই পরিবারটি কোনও বংশপরম পরায় জমিদারি ভোগ করতো না। কিন্তু মধ্যসত্ত্বভোগি ছিলো বলে জানা গেছে। সে সব এখন অতীত ঘটনায় পরিনত হয়েছে। তবে মা […]
ষষ্ঠীর বিকেলেই ৮০ লক্ষ মহিলার ব্যাংক একাউন্টে ঢুকে গেল লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা।
কলকাতা , ১১ অক্টোবর:- ষষ্ঠীর বিকেলেই ৮০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। শারদোৎব উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁদের এই উপহার দিলেন। প্রশাসন সুত্রে খবর সেপ্টেম্বর এবং অক্টোবর ২ মাসের টাকাই দেওয়া হয়েছে। এতে রাজ্য সরকারের ৮৫০ কোটি টাকা খরচ হয়েছে। এখনও পর্যন্ত ১ কোটি ৫৯ লক্ষ মহিলার আবেদন পত্র লক্ষ্মীর […]
২০২১ বিশ্ববাংলা শারদ সন্মান প্রদান।
কলকাতা, ১১ অক্টোবর:- বাঙালির শিল্প চেতনার গরিমা কে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে বিশ্ববাংলা শারদ সম্মান চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চলতি বছরে কলকাতা ও আশপাশের জেলার ১০৩ টি পুজো কমিটিকে এই সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছে। যার ৩৬ টি পুজো পেয়েছে ‘সেরার সেরা’ সম্মান। সোমবার ষষ্ঠীর দিন নন্দন লাগোয়া অবনীন্দ্র সভা […]
হুগলি জেলার সেরা পুজো কমিটি গুলির হাতে তুলে দেওয়া হলো বিশ্ব বাংলা সন্মান।
সুদীপ দাস, ১১ অক্টোবর:- বিগত বছর গুলির ন্যায় এবারেও রাজ্য সরকারের ঘোষিত “বিশ্ব বাংলা শারদ সন্মান” তুলে দেওয়া হুগলী জেলা পুজো কমিটিগুলোর হাতে। সোমবার মহাষষ্ঠীর দিন চুঁচুড়ার রবীন্দ্রভবনে আনুষ্ঠানিকভাবে পুজো কমিটিগুলির হাতে সরকারি পুরস্কারের স্বীকৃতি স্বরূপ শংসাপত্র তুলে দেওয়া হয়। সেরা মন্ডপ, সেরা পুজো, সেরা প্রতিমা ও সেরা কোভিড সচেতন পুজো এই চারটি বিভাগে জেলার […]
অলঙ্কার ভর্তি হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ।
সুদীপ দাস , ১১ অক্টোবর:- ৫ লক্ষ টাকার অলঙ্কার ভর্তি হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ। মহাষষ্টীর দিন ব্যাগ ফিরে পেয়ে খুশি মহিলা। পুলিশ সুত্রে খবর গত শনিবার উঃ ২৪ পরগনার ইছাপুরের শ্বশুরবাড়ী থেকে চন্দনগরে নিজের আবাসনে ফিরছিলেন চামেলী সাঁধুখা। লঞ্চ পার হয়ে চামেলীদেবী ভদ্রশ্বর বাবুঘাটে নামেন। সেখান থেকে একটি অটোতে চেপে চন্দননগরে […]
মন্ডপে মন্ডপে দরিদ্রদের বস্ত্র দান ভারত সেবাশ্রম সঙ্ঘের।
উত্তর ২৪ পরগনা, ১১ অক্টোবর:- উত্তর ২৪ পরগনার বিরাটি স্টেশন সংলগ্ন বিরাটি সার্বজনীন দুর্গোৎসব সমিতি ও শ্রীমন্তপুর সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোয় সকাল থেকেই বহু মানুষ ভীড় জমিয়েছেন।পঞ্চমী ও ষষ্ঠীর দিন দুই পুজো মন্ডপের সামনে এক অনুষ্ঠানে এলাকার গরীব ও পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান […]











