এই মুহূর্তে কলকাতা

পুজোর সময় স্বাস্থ্যদপ্তরের সমস্ত অফিস খোলা থাকবে।

কলকাতা , ৩ অক্টোবর:- অতিমারীর আবহে যে কোনও ধরনের বিপদ সামলাতে এবার পুজোর সময় স্বাস্থ্যদপ্তরের সমস্ত অফিস খোলা থাকবে। বিধান নগরের স্বাস্থ্য ভবনের পাশাপশি জেলায় জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের অফিস, জেলা ও মহকুমা হাসপাতালের সুপারদের অফিস, বিএমওএইচদের অফিসও পুজোর সময় খোলা রাখা হবে। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, […]

এই মুহূর্তে কলকাতা

নদী বাঁধ ধরে রাখতে সুন্দরবনে লক্ষাধিক নারকেল গাছ লাগাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ

কলকাতা , ৩ অক্টোবর:- সুন্দরবনের নদী বাঁধ ভেঙে গিয়ে প্রতিবছর প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ফসলের যেমন ক্ষয়ক্ষতি হয় তেমনি প্রাণহানি ঘটে। এবছর আম্ফানের ঝড়েও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় গাছ উপড়ে পড়ে। সেই ঘাটতি পূরণ করতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং সুন্দরবনের নদী বাঁধগুলি যাতে ভেঙে না যায় তাই বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ গুলির মাটি ধরে রাখতে […]

এই মুহূর্তে কলকাতা

হাথরাস–কাণ্ডের প্রতিবাদে হাতে টর্চ ও কালো পতাকা নিয়ে মিছিলে হাঁটেন দলনেত্রী মমতা ব্যানার্জি।

কলকাতা , ৩ অক্টোবর:- উত্তরপ্রদেশের হাথরাস–কাণ্ডের প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস কলকাতায় মিছিল বের করে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ওই মিছিল বিড়লা তারা মণ্ডল থেকে শুরু হয়ে শেষ হয় মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে। সেখানেই একটি ছোট সভামঞ্চে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কর্মী–সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষও মিছিলে পা মেলান।মুখ্যমন্ত্রী বলেন, এই কোভিড পরিস্থিতিতে গত ৬–৭ […]

এই মুহূর্তে কলকাতা

হাথরাসকাণ্ড নিয়ে এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা , ২ অক্টোবর:- হাথরাসকাণ্ড নিয়ে এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪ টের সময় বিড়লা প্লানেটরিয়াম থেকে গান্ধী মূর্তি পর্যন্ত এক পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। এই মিছিল থেকে হাথরাসের ঘটনার সঙ্গে যুক্তদের কড়া শাস্তি ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করা হবে। উল্লেখ্য, হাথরাসের ঘটনা নিয়ে সারা দেশজুড়েই নিন্দার ঝড় উঠেছে। গতকাল […]

এই মুহূর্তে কলকাতা

আগামী ২৮ অক্টোবর বেতন পাবেন সরকারি কর্মচারীরা।

কলকাতা , ২ অক্টোবর:- রাজ্য সরকারের পুজোর ছুটি পড়ে যাচ্ছে ১৯ অক্টোবর থেকে। খুলবে ২ নভেম্বর। কিন্তু বেতন পেতে সমস্যা হবে না। অক্টোবরের বেতন এই মাসের ২৮ আর ২৯ দিয়ে দেওয়া হবে। অর্থ দফতর থেকে সম্প্রতি এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। কর্মী দের পুজোর আগে শেষ অফিস করতে হবে ১৬ তারিখ। ১৭ আর ১৮ […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির বৈঠক আগামী সপ্তাহ থেকে ফের শুরু হচ্ছে।

কলকাতা , ২ অক্টোবর:- অতিমারীর আবহে প্রায় সাত মাস বন্ধ থাকার পর বিধানসভার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির বৈঠক আগামী সপ্তাহ থেকে ফের শুরু হচ্ছে। বিধানসভার বিভিন্ন দপ্তরের ৪১টি স্ট্যান্ডিং কমিটি যাতে পুজোর ছুটির আগে অন্তত একটি করে বৈঠক করে সে ব্যাপারে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। গতকাল তিনি বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে […]

এই মুহূর্তে কলকাতা

ডাক বিভাগ রাজ্যজুড়ে সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা ,১ অক্টোবর:- রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলোতে ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে ডাক বিভাগ রাজ্যজুড়ে কমন সার্ভিস সেন্টার বা সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন, বিমান ও বাসের টিকিট বুকিং মোবাইল ,ব্রডব্যান্ড রিচার্জ ,বিদ্যুৎ, এলপিজি গ্যাসের বিল জমা দেওয়ার মতো দেড়শ রকমের পরিষেবা পাওয়া যাবে এই কমন সার্ভিস সেন্টার গুলিতে।কলকাতা সার্কেল এর পোস্টমাস্টার জেনারেল […]

এই মুহূর্তে কলকাতা

করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেল।

কলকাতা ,১ অক্টোবর:- করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেল। এখনও পর্যন্ত দুই লাখ ৬০ হাজার ৩২৪ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ২৮ হাজার ৭৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৮৭ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯৯৬ জন করনা […]

এই মুহূর্তে কলকাতা

কোভিড পরিস্থিতিতে বকেয়া পুর ভোটে রাজি নয় রাজ্য নির্বাচন কমিশন ।

কলকাতা ,১ অক্টোবর:- কোভিড পরিস্থিতির মধ্যেই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বিহারে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিন্তু বহুদিন ধরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া এরাজ্যের পুরসভায় ভোট করানোর বিষয়ে কোন হেলদোল নেই সরকার বা রাজ্য নির্বাচন কমিশনের তরফে। রাজ্যে বকেয়া পুরভোট কবে হবে তা নিয়ে দুপক্ষই আশ্চর্যজনক ভাবে নীরব। বরং করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না […]

এই মুহূর্তে কলকাতা

নতুন কোন ছবি হাতে না থাকায় শহর বা জেলার বেশিরভাগ সিনেমা হল এখনই খোলা হচ্ছে না।

কলকাতা , ১ অক্টোবর:- রাজ্য সরকারের নির্দেশ মতো কোভিড বিধি মেনে আজ থেকে রাজ্যে সিনেমা হল খুলেছে পাশাপাশি থিয়েটার ও নাটকের অবিনয়ও শুরু হয়েছে। তবে নতুন কোন ছবি হাতে না থাকায় শহর বা জেলার বেশিরভাগ সিনেমা হল এখনই খোলা হচ্ছেনা বলে হল মালিকেরা জানিয়েছেন। মকয়েকটি সিনেমা হল খুললেও সেখানে আজ সংস্কার ও স্যানিটাইজেশের কাজ হয়েছে। […]