কলকাতা , ৩ অক্টোবর:- অতিমারীর আবহে যে কোনও ধরনের বিপদ সামলাতে এবার পুজোর সময় স্বাস্থ্যদপ্তরের সমস্ত অফিস খোলা থাকবে। বিধান নগরের স্বাস্থ্য ভবনের পাশাপশি জেলায় জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের অফিস, জেলা ও মহকুমা হাসপাতালের সুপারদের অফিস, বিএমওএইচদের অফিসও পুজোর সময় খোলা রাখা হবে। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রতি বছরই পুজোর সময় স্বাস্থ্য সংক্রান্ত যেকোনও সমস্যা সমাধানে কিছু কর্মী-চিকিৎসক-অফিসারদের দিয়ে কন্ট্রোল রুম চালু রাখে স্বাস্থ্যভবন। এ বছর করোনার জন্য এই কন্ট্রোল রুম পুরোদমে চালু থাকবে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী বলেন, এ বছর পুজোয় হঠাৎ অসুস্থ হওয়া মানুষজনের বিপদ-আপদ সামলানোর পাশাপাশি করোনা মোকাবিলার প্রস্তুতি রাখা হচ্ছে। তাই মুখ্যসচিবের নির্দেশমতো পুজোর সবক’টি দিনই স্বাস্থ্য দপ্তরের সর্বস্তরের অফিস খোলা থাকবে। করোনা যোদ্ধা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ডিউটি রোস্টার শীঘ্রই তৈরি করা হবে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Related Articles
গাড়িতে লাগানো স্টীকার দেখে সন্দেহ হওয়ায় চার জনকে আটক করলো বালি থানা।
হাওড়া, ১ জুলাই:- হাওড়া বালি নিমতলা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সন্দেহভাজন হিসেবে চার জনকে আটক করলো। সকালে বালি ট্র্যাফিকগার্ডের পুলিশ নিমতলা এলাকা থেকে ড্রাইভারসহ ৪ জনকে আটক করেছে। প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদ থেকে জানা গেছে গাড়িটিতে লেকটাউন থেকে এদিন একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। তাদের গাড়িতে বিভিন্ন ধরনের স্টিকার লাগানো ছিল সেই স্টীকার […]
একদিনে জোড়া ধাক্কা , পুরসভা ও তৃণমূল দলের সাথে সম্পর্ক ছিন্ন করলো জিতেন্দ্র তিওয়ারি।
আসানসোল , ১৭ ডিসেম্বর:- পুরসভা ও তৃণমূল দলের সাথে সম্পর্ক ছিন্ন করলো জিতেন্দ্র তিওয়ারি। একদিনে জোড়া ধাক্কা। শুভেন্দুর পর এবার নিজের পদ থেকে ইস্তফা দিলেন জিতেন্দ্র তিওয়ারি। এতদিন তিনি আসানসোলের পুর প্রশাসক পদের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন। বৃহস্পতিবার দুপুরে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন জিতেন্দ্র তিওয়ারি। সূত্রের খবর, এমনকি আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে […]
বেলপাহাড়ীতে মাওবাদীদের সঙ্গে পর্যটকদের মুখোমুখির ঘটনা সাজানো বলে জানালো রাজ্য সরকার।
নবান্ন , ৮ সেপ্টেম্বর:- সম্প্রতি জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ীর ডাংগিকুসুম গ্রামে মাওবাদী স্কোয়াডের কয়েকজন সদস্যর সঙ্গে পর্যটকদের মুখোমুখি হওয়ার যে ঘটনা ঘটেছে তা সাজানো বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে পুলিশ দিবসের এক ভার্চুয়াল অনুষ্ঠানে বলেন পুলিশকে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পিছনে কারা […]






