কলকাতা , ২ অক্টোবর:- রাজ্য সরকারের পুজোর ছুটি পড়ে যাচ্ছে ১৯ অক্টোবর থেকে। খুলবে ২ নভেম্বর। কিন্তু বেতন পেতে সমস্যা হবে না। অক্টোবরের বেতন এই মাসের ২৮ আর ২৯ দিয়ে দেওয়া হবে। অর্থ দফতর থেকে সম্প্রতি এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। কর্মী দের পুজোর আগে শেষ অফিস করতে হবে ১৬ তারিখ। ১৭ আর ১৮ তারিখ শনিবার আর রবিবার। টানা ১৫ দিন ছুটি। কিন্তু ব্যাঙ্ক খোলা থাকবে। তাই ছুটি থাকলে ও কর্মীদের বেতন পেতে অসুবিধা হবে না। অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, মাসের শেষ কর্মদিবসের একদিন আগে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। আর মাসের শেষ কর্মদিবসে অনুদান থেকে বেতন দেওয়া হয়। চলতি মাসে তা দু’দিন এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ আগামী ২৮ অক্টোবর বেতন পাবেন সরকারি কর্মচারীরা। পরদিন (২৯ অক্টোবর) অনুদান থেকে বেতন দেওয়া হবে।
Related Articles
রাজ্যে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসলে বিজেপিরই একটা ঘোমটা। মন্তব্য কল্যাণের।
হাওড়া, ৯ এপ্রিল:- রাজ্যে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসলে বিজেপিরই একটা ঘোমটা। বিজেপি ঘোমটা পরে আছে। ঘোমটার তলায় এটা বিজেপিরই বিভিন্ন রূপ। মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।রবিবার হাওড়ায় ডোমজুড় বিধানসভা কেন্দ্রে জগদীশপুরের এক দলীয় কর্মী সম্মেলনে এসে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন। তিনি বলেন, এই ফ্যাক্ট ফাইন্ডিং দল বিজেপিরই একটা […]
বিজেপির ১২ ঘন্টার বনধে জনজীবন স্তব্ধ উত্তরবঙ্গে।
হেমতাবাদ , ১৪ জুলাই:- বিজেপির ডাকা ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধকে ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বাকযুদ্ধ, উত্তেজনা রায়গঞ্জ শহরে। জোর করে হুমকি দিয়ে বনধ করার অভিযোগে পুলিশ বিজেপি নেতা অভিজিৎ যোশী, দলের মহিলা মোর্চার নেত্রী পাভেলা সরকার সহ ৩০ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। বিজেপি নেতা অভিজিৎ যোশী জানিয়েছেন এভাবে গ্রেফতার […]
সময়ের আগেই শেষ হবে টালা সেতুর কাজ , আশা পূর্ত দফতরের।
কলকাতা , ১২ ডিসেম্বর:- কাজ চলছে জোর কদমে, সময়ের আগেই শেষ হবে টালা সেতুর কাজ। এমনই আশা করছে পূর্ত দফতর। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন সেতু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কথা আছে। কিন্তু লকডাউনের সময়ে কাজ এত দ্রুত এগিয়েছে যে, নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে বলে মনে করছেন ইঞ্জিনিয়াররা। মে মাসের মধ্যেই […]







