কলকাতা , ২ অক্টোবর:- হাথরাসকাণ্ড নিয়ে এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪ টের সময় বিড়লা প্লানেটরিয়াম থেকে গান্ধী মূর্তি পর্যন্ত এক পদযাত্রা করবেন তৃণমূল নেত্রী। এই মিছিল থেকে হাথরাসের ঘটনার সঙ্গে যুক্তদের কড়া শাস্তি ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করা হবে। উল্লেখ্য, হাথরাসের ঘটনা নিয়ে সারা দেশজুড়েই নিন্দার ঝড় উঠেছে। গতকাল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও প্রিয়ঙ্কা গান্ধিকে যমুনা এক্সপ্রেসওয়েতে আটকানো হয়েছিল। আজ নির্যাতিতার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ডেরেক-সহ চার তৃণমূল সাংসদকে আটকানো হয়। ডেরেককে ধাক্কা মেরে মাটিতে যেমন ফেলে দেওয়া হয়, তেমনি প্রতিমা মন্ডলকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। এই নিয়ে ইতিমধ্যেই থানা ও লোকসভার অধ্যক্ষকে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
Related Articles
আসন্ন রবি মরশুমে ৭৬ লক্ষ কৃষককে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার।
কলকাতা, ১৯ নভেম্বর:- আসন্ন রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের ৭৬ লক্ষ কৃষককে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ সাহায্য করবে রাজ্য সরকার। ১৩ লক্ষ ৫৫ হাজারের বেশি নতুন উপভোক্তা এই মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা পাচ্ছেন বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। কৃষি দফতর সূত্রে খবর গত আগস্ট মাসে দুয়ারে সরকার শিবিরের এই […]
সিলিন্ডার ফেটে রেলের ক্যান্টিনে আগুন, চাঞ্চল্য ব্যান্ডেলে।
সুদীপ দাস,৩ ডিসেম্বর:- রেলের ক্যান্টিনে সিলিন্ডার থেকে আগুন। চাঞ্চল্য ব্যান্ডেলে। ব্যান্ডেল স্টেশনের সামনে রেলওয়ে স্টাফ ক্যান্টিনের রান্না ঘরে আজ দুপুরে হঠাৎ করেই আগুন লাগে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। সেসময় রান্না ঘরে উপস্থিত কর্মীরা প্রাণ বাঁচাতে ছুটে পালায়। খবর পেয়ে ঘাটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। বেশকিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে দমকল কর্মীরা। […]
চোর সন্দেহ এক কিশোরকে অমানুসিক মারধোরের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে ।
উত্তর দিনাজপুর, ১৫ আগস্ট:- চোর সন্দেহ এক কিশোরকে অমানুসিক মারধোরের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার লাহুতারা এলাকায়। অভিযুক্ত ব্যাক্তি ক্যামেরার সামনে কিছু না বললেও টেলিফোনে জানিয়েছেন, এলাকায় প্রতিদিন চুরির ঘটনা ঘটছিল। শুক্রবারও চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা হয়েছিল ওই কিশোরকে। এই ঘটনার যাতে পূনরাবৃত্তি না হয় সেই কারণে […]








