কলকাতা , ৩ অক্টোবর:- উত্তরপ্রদেশের হাথরাস–কাণ্ডের প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস কলকাতায় মিছিল বের করে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ওই মিছিল বিড়লা তারা মণ্ডল থেকে শুরু হয়ে শেষ হয় মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে। সেখানেই একটি ছোট সভামঞ্চে বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কর্মী–সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষও মিছিলে পা মেলান।মুখ্যমন্ত্রী বলেন, এই কোভিড পরিস্থিতিতে গত ৬–৭ মাস ধরে কোনও মিটিং–মিছিলে তাঁর সায় ছিল না। কিন্তু উত্তরপ্রদেশে দলিত কন্যার ওপর অকথ্য অত্যাচার এবং পরিবারের অনুমতি নিয়ে পুলিশ যেভাবে তাঁর দেহ পুড়িয়ে দিয়েছে তা চুপচাপ মেনে নেওয়া যায় না। দেশে স্বৈরাচারী শাসন চলছে, বিজেপি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেছেন। এই ঘটনা নিয়ে তার দল প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবে বলেও মমতা ব্যানার্জি জানিয়েছেন। কভিড সংক্রমণের কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের মিছিল শারীরিক দূরত্ব বজায় রাখা হয়। মিছিলের নেতৃত্বে থাকা তৃণমূল কংগ্রেস নেত্রী এক হাতে টর্চ এবং আরেক হাতে কালো পতাকা নিয়ে মিছিলে হাঁটেন।
Related Articles
তৃণমূল মালিক, বিজেপি ভাড়াটিয়া; বাড়িতে আপন, ময়দানে পর; জমজমাট লড়াই চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২০ ফেব্রুয়ারি:- দীর্ঘ চার বছর ধরে তৃণমূল-দিদির বাড়িতেই ভাড়া থাকেন বিজেপির দিদি। এবারে দুই দিদির উপরেই সহায় হয়েছে তাঁদের নিজ-নিজ দল। ভোট যুদ্ধে এই দু’জনের উপরেই ভরসা করেছে শাসক ও বিরোধী দু’পক্ষই। টিকিট পেয়ে তাই দু’জনেই লড়াইয়ের ময়দানে নেমে পরেছেন। একই বাড়ি থেকে তাই শাসক-বিরোধী লড়াইয়ে ভোট যুদ্ধ জমজমাট হুগলী-চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর […]
সচেতনতার বার্তাই হরিশচন্দ্রপুর থানার কালীপূজার মণ্ডপে ফুটে উঠলো।
মালদা, ৫ নভেম্বর:- সেফ ড্রাইভ সেভ লাইফ, বাল্যবিবাহ রোধ, কিংবা ভারতীয় সেনা এ ধরনের অভিনব থিম ফুটে উঠল মালদহের হরিশ্চন্দ্রপুর থানা পাড়া সার্বজনীন কালীপূজা মন্ডপ প্রাঙ্গণে। অভিনব থিম দেখতে কালী পূজার রাত থেকে ভিড় জমিয়েছিল এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত ব্রিটিশ আমলের থানা বলে পরিচিত হরিশ্চন্দ্রপুর থানা। ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানা। ব্রিটিশ সময় এ জেলার […]
সিপিএমের বুকস্টল ভেঙ্গে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
হুগলি , ২৫ অক্টোবর:- হুগলীর বৈদ্যবাটী ১১ নম্বর রেলগেটের সামনে সিপিএমের বুকস্টল ভেঙ্গে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে এই ঘটে। বুকস্টল ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে আজ সকালে বৈদ্যবাটী জিটিরোড অবরোধ শুরু করে সিপিএম কর্মীরা। ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ। Post Views: 427










