এই মুহূর্তে জেলা

মাটি মাফিয়াদের দৌরাত্ম, প্রকাশ্য দিবালোকে চলছে গঙ্গার চর কাটা, হটাৎ হানা বিধায়কের!

সুদীপ দাস, ১৭ জানুয়ারি:- প্রকাশ্য দিবালোকে চলছে গঙ্গার চর কাটা। দীর্ঘদিন ধরেই এই ঘটনা ঘটে চলেছে চুঁচুড়ার সাহাগঞ্জ কেওটা সংলগ্ন গঙ্গার চরে। যে চর বিপুল অংশ ইতিনধ্যে উধাও হয়েছে। খবর পেয়ে সোমবার বেলা ১২টা নাগাদ সেই চরে হানা দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সঙ্গে ছিলেন পৌরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী। যদিও আগেভাগেই খবর পেয়ে এদিন মাটি কাটার […]

এই মুহূর্তে কলকাতা

দিল্লিতে মনোনীত না হওয়া রাজ্যের ট্যাবলো এরাজ্যেই কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সরকারের।

কলকাতা, ১৭ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত না হওয়া রাজ্যের প্রস্তাবিত নেতাজি সংক্রান্ত ট্যাবলো কলকাতায় রাজ্য সরকারের আয়োজিত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট ট্যাবলোটি এজন্য কলকাতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কেন্দ্র যদি শেষ পর্যন্ত রাজ্যের আবেদন পুনর্বিবেচনা না করে ওই ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে […]

এই মুহূর্তে জেলা

হারিয়ে যাচ্ছে শৈশবের খেলা , ঘুড়ি এখন ক্রমশ অতীত ইতিহাসে পরিণত হচ্ছে।

মহেশ্বর চক্রবর্তী, ১৭ জানুয়ারি:- খোকার হাতে ঘুরি আর লাটাই আর সেই ভাবে দেখা যাচ্ছে না।হারিয়ে যাচ্ছে শৈশবের খেলাধুলা। ঘুরি এখন ক্রমশ অতীত ইতিহাসে পরিনত হচ্ছে। পৌষসংক্রান্তির দিন থেকেই বিকাল হলেই মাঠে দেখা যেত ঘুড়ি হাতে কিশোর থেকে যুবকদের।কিন্তু সেই ঐতিহ্য এখন আর সেই ভাবে দেখা যাচ্ছে না। আধুনিকতার ছোঁয়ায় সমাজ এখন অন্য ভাবে পরিচালিত হচ্ছে। […]

এই মুহূর্তে জেলা

কোভিড বিধি মেনে খুলে গেল মঙ্গলাহাট।

হাওড়া, ১৭ জানুয়ারি:- জেলা প্রশাসন ও হাট ব্যবসায়ীদের মধ্যে আলাপ-আলোচনার পর খুলে গেল মঙ্গলাহাট। সোমবার যথারীতি হাট বিল্ডিং ছাড়াও রাস্তার উপরে অন্যান্য সপ্তাহের মতো ব্যবসায়ীরা পসার সাজিয়ে বসেন। তবে শর্ত সাপেক্ষে বেলা সাড়ে ৮টার মধ্যেই রাস্তা থেকে সেই হাট তুলে নেওয়ার কথা বলা হয়। সেইমতো পুলিশ সাড়ে ৮টার সময় রাস্তা থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ […]

এই মুহূর্তে জেলা

করোণা সংক্রমণ বৃদ্ধিতে বাজার দোকান বন্ধ সিঙ্গুরে।

হুগলি, ১৭ জানুয়ারি:- করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধির জন‍্য কড়া বিধিনিষেধ জারি করল প্রশাসন। সোমবার ও মঙ্গলবার সিঙ্গুর -১ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকার সমস্ত দোকান, বাজার বন্ধ রাখার সিন্ধান্ত নিল স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। সিঙ্গুর -১ নং গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে এ ব‍্যাপারে সিঙ্গুর বাজার সহ পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গা মাইকিং প্রচার করা হচ্ছে। জরুরী পরিষেবা বাদে এলাকার সমস্ত দোকানপাট, […]

এই মুহূর্তে জেলা

কল্যাণ বন্দোপাধ্যায়কে সরানোর দাবিতে রিষড়ায় পোস্টার।

হুগলি, ১৭ জানুয়ারি:- আর নয় কল্যাণ অকল্যাণের মুক্তি চাই, শ্রীরামপুরে নতুন সাংসদ চাই, দিদি তুমি বিচার কর,দাদা তুমি বিচার কর। এরকমই পোস্টারে ছেয়ে গেলো রিষড়া। আজ সকালে রিষড়ার ওয়েলিংটন জুটমিল, আর নয় কল্যাণ অকল্যাণের মুক্তি চাই, মৈত্রীপথ এলাকা সহ বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার দেখা যায়। শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করা […]

এই মুহূর্তে জেলা

বিয়ের অনুষ্ঠানে বিধি শিথিল করতে মুখ্যমন্ত্রীকে ট্যুইট , ২৪ ঘন্টার মধ্যে সাড়া , শিরোনামে আম্রপালি !

সুদীপ দাস, ১৬ জানুয়ারি:- আগামি ২৪শে জানুয়ারি ব্যান্ডেল বনমসজিদ এলাকার আম্রপালির রায়ের বিয়ে বৈদ্যবাটির সফটওয়্যার ইঞ্জিনিয়ার শান্তনু দে-র সাথে। কর্মক্ষেত্র থেকেই বছর ৩১এর শান্তনুর সাথে প্রেমালাপ বছর ২৭এর আম্রপালির। আম্রপালির বাবা রঞ্জন রায় সরকারি কর্মী হলেও তাঁর অন্য পরিচয় তিনি একজন নাট্যকর্মী। মা অঞ্জনা রায় গৃহবধু। একমাত্র মেয়ের বিয়ে ঠিক হওয়ায় তাই গত বছর থেকেই […]

এই মুহূর্তে কলকাতা

বাংলার ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৬ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্যও তিনি প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, নেতাজি ও আইএনএ নিয়ে প্রস্তাবিত ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। চিঠিতে তিনি লিখেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি হতবাক এবং ব্যথিত। এতে স্বাধীনতা সংগ্রামীদের […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় আগুন।

হাওড়া, ১৬ জানুয়ারি:- হাওড়া থানার অন্তর্গত টিকিয়াপাড়া বেলিলিয়াস রোডের গঙ্গারাম বৈরাগী লেনের একটি স্মল ফ্যাক্টরিতে রবিবার সকালে আগুন লাগে। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে এলাকার স্থানীয় বাসিন্দারা স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেন। প্রথমে ২টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আরও ৫টি ইঞ্জিন আনা হয়। এই ঘটনায় দমকলের মোট ৭টি ইঞ্জিন প্রায় আড়াই ঘন্টার […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে প্রতিনিধি দল।

কলকাতা, ১৬ জানুয়ারি:- একশো দিনের প্রকল্প এবং আবাস যোজনার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।সাফল্যের নিরিখে এই দুই প্রকল্পের ক্ষেত্রেই শীর্ষে রয়েছে বাংলা। মিলেছে কেন্দ্রের স্বীকৃতিও। এবার ফের একবার রাজ্যে ওই দুই প্রকল্পের সাফল্য খতিয়ে দেখতে দল পাঠাচ্ছে কেন্দ্র। সোমবারই সেই প্রতিনিধি দল আসছে রাজ্যে। ৮টি দলে ভাগ হয়ে তাঁরা ১৬টি জেলা […]