এই মুহূর্তে জেলা

করোণা আক্রান্তদের বাড়ি বাড়ি ফল মিষ্টি পৌঁছে দিলেন প্রশাসক মন্ডলীর সদস্য।

তরুণ মুখোপাধ্যায়, ১৬ জানুয়ারি:- করোনার থাবা আবার ছড়িয়ে পড়েছে আমাদের সমাজে। এই সময় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে ফলের ঝুড়ি তুলে দিল বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য এবং হুগলি জেলা তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি সুবীর ঘোষ। এদিন সকালে এলাকার ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন করোনা আক্রান্ত রোগীদের বাড়ীতে সুবীর বাবু গিয়ে তাদের সঙ্গে […]

এই মুহূর্তে জেলা

করোনা সংক্রমণ বৃদ্ধিতে আগামী দুদিন সিঙ্গুরের সমস্ত বাজার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত প্রশাসনের।

হুগলি, ১৫ জানুয়ারি:- করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধির জন‍্য আগামীকাল সোমবার ও মঙ্গলবার সিঙ্গুর -১ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকার সমস্ত দোকান, বাজার বন্ধ রাখার সিন্ধান্ত নিল স্থানীয় পঞ্চায়েত এবং প্রশাসন। সিঙ্গুর -১ নং গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে সিঙ্গুর বাজার সহ পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গা মাইকিং প্রচার করা হচ্ছে। জরুরী পরিষেবা বাদে এলাকার সমস্ত দোকান পাট, হাট বাজার দুদিন বন্ধ […]

এই মুহূর্তে জেলা

ভীড়ে ঠাসা বাজারে মাস্কহীন মানুষকে সচেতন করতে মাস্ক বিলি হাওড়ায়।

হাওড়া, ১৬ জানুয়ারি:- হাওড়ার রামরাজাতলায় ভীড়ে ঠাসা রবিবারের বাজারে মাস্কহীন মানুষকে সচেতন করতে পথে নামলেন পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন সুষমা দত্ত ফাউন্ডেশনের সদস্যরা। চ্যাটার্জিহাট থানার আধিকারিকের উপস্থিতিতে সুজিত দত্তের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা সদস্যারা এদিন রামচরণ শেঠ রোডে সাধারণ পথচারী, বাজারের ক্রেতা বিক্রেতা সহ প্রায় এক হাজার মানুষের হাতে মাস্ক বিতরণ করেন। যারা এখনও […]

এই মুহূর্তে জেলা

আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুঃসাহসী ডাকাতি ব্যান্ডেলে।

সুদীপ দাস , ১৫ জানুয়ারি:- বাড়ি ভাড়া নেওয়ার অছিলায় বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে দুঃসাহসিক ডাকাতি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বাড়িতে। চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল বাঁশতলা মোড়ের বিক্রম নগরের বাসিন্দা দেবনারায়ন দত্তের বাড়িতে হঠাৎই কলিং বেল বাজাতে দরজা খুলে দেখে চার ব্যক্তি বাড়ি ভাড়া নেওয়ার আবেদন করে। বিক্রমবাবু নিজেই জানান বাড়ি ভাড়ার জন্য তিনি বিজ্ঞাপন করেছিলেন। তিনি […]

এই মুহূর্তে জেলা

মকর সংক্রান্তিকে সামনে রেখে উৎসবে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

গোঘাট, ১৫ জানুয়ারি:- মকরসংক্রান্তি উৎসবকে সামনে রেখে উৎসবে সামিল হলেন গোঘাটের কামারপুকুর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তিন দিন ধরে এই উৎসব চলে গোঘাটজুড়ে। কিন্তু করোনা পরিস্থিতিতে সবেতেই যেন ছন্দপতন। রীতিমেনে পুজোপাঠ হলেও উৎসবে কিছুটা কাটছাট হয়েছে। এদিন কামারপুকুরের লাহাবাজারের মেলা প্রাঙ্গণে আদিবাসী সম্প্রদায়ের মানুষ উৎসবে সামিল হন। করোনা বিধি মনে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী মহিলা […]

এই মুহূর্তে জেলা

সাঁতরাগাছি ঝিলে এবার ১৪টি প্রজাতির পরিযায়ী পাখি।

হাওড়া, ১৫ জানুয়ারি:- হাওড়ার সাঁতরাগাছি ঝিলে পরিযায়ী পাখির সংখ্যা এবার প্রায় সাত হাজার ছাড়িয়েছে। ১৪টি প্রজাতির পরিযায়ী পাখি এবার দেখা গেছে। শনিবার হাওড়ার সাঁতরাগাছি ঝিল পরিদর্শনের পর এক স্বেচ্ছাসেবী সংস্থা এমন দাবি করেছেন বলে জানা গেছে। প্রায় সাত হাজারেরও বেশি পরিযায়ী পাখি দেখা গেছে, যা বিগত ৭ বছরের তুলনায় একটি রেকর্ড। ঝিলের কেন্দ্রে পাতা দিয়ে […]

এই মুহূর্তে জেলা

ইটভাটায় গিয়ে ছোটদের ভ্যাকসিন , শিশুশ্রমিক আছে স্বীকারোক্তি বিধায়কের !

সুদীপ দাস , ১৫ জানুয়ারি:- শনিবার থেকে স্কুলে না পরা ১৫থেকে ১৮বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হলো হুগলী-চুঁচুড়া পৌর এলাকায়। এদিন পুরসভার ২নম্বর ওয়ার্ডে কেওটা এলাকার গঙ্গাপারের একটি ইটভাটায় গিয়ে এই ভ্যাকসিন দেওয়ার কাজ করে পুরসভার স্বাস্থ্য দপ্তর। এই উপলক্ষ্যে এদিন এখানে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রশাসক গৌরিকান্ত মুখার্জী সহ […]

এই মুহূর্তে জেলা

৫১৫বছরের ইতিহাসে প্রথম বন্ধ মাছের মেলা , জিটি রোডের ধারেই মাছ নিয়ে বসলেন ব্যাবসায়ীরা !

সুদীপ দাস, ১৫ জানুয়ারি:- দীর্ঘ ৫১৫ বছরের ইতিহাসে এই প্রথম বন্ধ হলো হুগলীর কৃষ্ণপুরের মাছের মেলা। কথিত আছে শ্রীমত স্বামী রঘুনাথ দাস গোস্বামীর ঘরে ফেরাকে ঘিরে ৫১৫বছর আগে হুগলীর দেবানন্দপুরের কৃষ্ণপুরে “উত্তরায়ন” নামে উৎসবের সুচনা হয়। এই উত্রসবকে ঘিরে দিনভর নামসংকীর্তনের পাশাপাশি এলাকা জুড়ে এক বিরাট মেলাও বসে। তবে এই মেলায় জিলিপি, পাঁপর ভাঁজা, নাগরদোলার […]

এই মুহূর্তে কলকাতা

সংক্রমণ ছড়ানো আটকাতে কোয়ারেন্টাইন লিভ আনলো শিক্ষা দফতর ৷

কলকাতা, ১৫ জানুয়ারি:- রাজ্যের সরকারি ও সরকারী সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীরাই কোয়ারেন্টাইন লিভ পাবেন। এই নিয়ে পূর্ববর্তী নির্দেশিকায় বিভ্রান্তির জেরে শিক্ষা দফতর সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, জনস্বাস্থ্যের কথা চিন্তা করে সংক্রমণ ছড়ানো আটকাতে কোয়ারেন্টাইন লিভ আনা হয়েছে৷ তাই কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীর বাড়ির সদস্যের কেউ করোনায় আক্রান্ত হলে তিনি […]

এই মুহূর্তে জেলা

যাত্রী তোলা নিয়ে আপত্তি, টোটো চালককে বেধড়ক মারধর হাওড়ায়।

হাওড়া, ১৫ জানুয়ারি:- হাওড়ার মল্লিক ফটকে যাত্রী তোলাকে কেন্দ্র করে টোটো চালকদের মধ্যে অশান্তির জেরে রাজু কুমার রাম নামের এক টোটো চালককে প্রকাশ্য রাস্তায় বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে অন্য এলাকার টোটো চালকদের বিরুদ্ধে। শনিবার বিকেলে ওই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় রাজু নামের ওই টোটো চালককে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। মূলত যাত্রী তোলাকে […]