হাওড়া,১৮ জানুয়ারি:- ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেড উপলক্ষে বীর সুভাষ ও আজাদ হিন্দ ফৌজকে কেন্দ্র করে তৈরি বাংলার ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। এর প্রতিবাদে গতকাল সোমবার রাতে চ্যাটার্জিহাটের ড্রেনেজ ক্যানেল রোড ক্রসিং নতুন রাস্তার মোড়ে ধিক্কার সমাবেশের আয়োজন করে বাংলা পক্ষ। তাদের অভিযোগ, দেশনায়ক নেতাজী সুভাষ চন্দ্রের মতো যত দেশনায়ক আছেন তাদের যথাযথ সম্মান দেওয়া […]
এই মুহূর্তে
প্রয়াত নারায়ণ দেবনাথ , ৯৭ বছর বয়সে জীবনাবসান প্রখ্যাত কার্টুনিস্টের।
সোজাসাপটার বিশেষ প্রতিবেদন,১৮ জানুয়ারি:- প্রখ্যাত কার্টুনিস্ট শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথের জীবনাবসান হলো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে বেলভিউ নার্সিংহোমে প্রয়াত হন তিনি। ওই বেসরকারি হাসপাতাল সূত্রের খবর, এদিন সকাল থেকেই তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন প্রবীণ এই কার্টুনিস্ট। গত ২৪ […]
কোভিড় বিধিনিষেধে আরো কিছু ছাড়ের ঘোষণা করলো রাজ্য।
কলকাতা, ১৭ জানুয়ারি:- করোনা সংক্রমনের হার কিছুটা নিম্নমুখী হওয়ায় রাজ্য সরকার চলতি কোভিড বিধিনিষেধে আরও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। এক সময় ৫০ শতাংশ গ্রাহক নিয়ে রাত নটা পর্যন্ত জিমগুলিকে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানকার সমস্ত কর্মীদের দু ডোজ করোনা টিকা প্রাপ্ত হতে হবে অথবা rt-pcr নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। রাত নটা […]
শব্দ দূষণ রুখতে ডিজে বক্স, মাইক ব্যবসায়ীদের নিয়ে একটি প্রশাসনিক আলোচনা সভা আরামবাগে।
আরামবাগ, ১৭ জানুয়ারি:- স্বস্তি পেতে চলেছে আরামবাগের মানুষ! বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে পিকনিক সহ অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিজে বক্স এর রমরমা। ডিজে বক্সের শব্দের কারণে অসুস্থ হয়ে পড়ে রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, যারা ডিজে বক্স ভাড়া করে বাজায় তাদের বেশিরভাগই সরকারি নিয়ম অনুযায়ী বাজায় […]
দলেরই পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবিতে ধর্নায় বসল তৃণমূলেরই একাংশ।
পুড়শুড়া, ১৭ জানুয়ারি:- আবারো তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলেরই পঞ্চায়েত প্রধানকে অপসারণের দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের সামনে ধর্নায় তৃণমূলেরই একাংশ। ঘটনা হুগলি জেলার পুড়শুড়া ব্লক অফিস। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুড়শুড়া বিডিও অফিস চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। পঞ্চায়েত প্রধান অপসারণের দাবিতে হুগলির পুড়শুড়া বিডিওর অফিসের দরজার সামনে ধর্নায় বসেন তৃনমূলের ১৩ […]
কন্যাশ্রীর পর মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত রুপশ্রী ও সাফল্যের নতুন নজির তৈরি করল।
কলকাতা, ১৭ জানুয়ারি:- মুখ্যমন্ত্রীর ‘কন্যাশ্রী’ প্রকল্পের সাফল্যের কাহিনী এখন গোটা বিশ্বে আলোচিত। মেয়েদের মধ্যে স্কুল ছুটের হার কমানোর পাশাপাশি নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা রুখতেও উল্লেখযোগ্য সাফল্য মিলেছে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃত ওই প্রকল্পে। ওই প্রকল্পের পরিপূরক হিসাবেই মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ভারত প্রকল্প ‘রূপশ্রী’ও সাফল্যের নতুন নজির তৈরি করল। রূপায়নের চার বছরের মধ্যে রাজ্যের ১২ লক্ষ মেয়েকে ওই […]
গোডাউনের শার্টার ভেঙে লক্ষাধিক টাকার চুরির ঘটনা ডোমজুড়ের বাঁকড়ায়।
হাওড়া, ১৭ জানুয়ারি:- ডোমজুড়ের বাঁকড়ায় গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া মিশ্রপাড়ায় রবিবার রাতে গোডাউনের শার্টার ভেঙে দুঃসাহসিক ওই চুরির ঘটনা ঘটে। নগদ সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি হয় বলে গোডাউন মালিকের দাবি। গভীর রাতে গোডাউনের তালা ভেঙে চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে বলে জানা গেছে। সোমবার সকালে […]
বিশিষ্ট নিত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৭ জানুয়ারি:- বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ (ব্রিজ মোহন নাথ মিশ্র) এর প্রয়াণে গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর। তিনি গতরাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৩ বছর। এই প্রবাদপ্রতিম শিল্পী নৃত্যের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। এছাড়া তিনি পদ্মবিভূষণ, কালিদাস সম্মান, সঙ্গীত-নাটক আকাদেমি […]
পুলিশের ঘুষের টাকা জোগাড় করতে নিজের রক্ত বিক্রি করতে হাসপাতালে গৃহবধূ।
তারকেশ্বর, ১৭ জানুয়ারি:- পুলিশকে টাকা দিতে হবে, না হলে বিচার হবে না। পুলিশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য এক নির্যাতিতা গৃহবধূর। তাই টাকা জোগাড় করতে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিজের রক্ত বিক্রি করতেও তৈরী তিনি। সাত সকালেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। যদিও হাপতালেলের কর্মীরা তাঁকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দেন। গৃহবধূর নাম মধুমিতা […]
রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো খোলার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাস মালিকদের।
হুগলি, ১৭ জানুয়ারি:- অবিলম্বে নাইট কারফিউ, রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি খোলার দাবিতে অল বেঙ্গল টুরিস্ট বাস ওনার্স এসোসিয়েশনের সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল। এদিন দুপুরে গুরাপ থানার বসিপুর এলাকায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর রাস্তা অবরোধ শুরু করে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে সংগঠনের সদস্যরা আসে, এই অবরোধ কর্মসূচিতে যোগ দিতে। খবর পেয়ে গুরাপ থানার পুলিশ এসে […]











