এই মুহূর্তে জেলা

আনিস-কান্ডে বিক্ষোভ আমতায়। আসল দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি।

হাওড়া, ১৭ এপ্রিল:- আনিস খানের মৃত্যুতে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবিতে স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের কর্মী সমর্থকরা বেতাই থেকে মিছিল করে এদিন আমতা থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর পাশাপাশি সংগঠনের তরফ থেকে এক প্রতিনিধি দল থানায় স্মারকলিপি দেন। এই কর্মসূচি ঘিরে […]

এই মুহূর্তে কলকাতা

পিছিয়ে পড়া প্রাথমিক পড়ুয়াদের পড়ার ঘাটতি মেটাতে স্কুলগুলিতে শুরু হচ্ছে গঠন উৎসব।

কলকাতা, ১৭ এপ্রিল:- করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে পড়াশোনায় পিছিয়ে পরা প্রাথমিক পড়ুয়াদের পঠন পাঠনের ঘাটতি মেটাতে রাজ্যের সরকারি প্রাথমিক ইস্কুল গুলিতে পঠন উৎসব শুরু করা হচ্ছে।রাজ্য সমগ্র শিক্ষা মিশন এই কর্মসূচির কথা ঘোষণা করেছে। মিশনের তরফে জানানো হয়েছে প্রতিটি বিদ্যালয়ে নিয়ম করে স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক-অভিভাবিকা এবং গ্রাম কমিটির সদস্যদের সামনে পড়ুয়ারা নিজেদের […]

এই মুহূর্তে কলকাতা

নলেন গুড়কে বিশ্ব দরবারে তুলে ধরতে জিআই ট্যাগ পেতে আবেদন জানাচ্ছে রাজ্য।

কলকাতা, ১৭ এপ্রিল:- রাজ্যের সংস্কৃতির অঙ্গ রাখি এবং নলেন গুড়কে বিশ্ব দরবারে তুলে ধরতে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেতে আবেদন জানানো হচ্ছে। রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের অধ্যাপক দিব্যেন্দুবিকাশ দত্ত বলেন, রাখির জন্য কালনা ও নলেন গুড়ের জন্য মাজদিয়াকে চিহ্নিত করা হয়েছে। সেখানে গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরির কাজ চলছে। এরপর জিআই […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি উদ্যোগে বেসরকারি বাস রুটে সিএনজি চালিত বাস চলাচল শুরু হচ্ছে।

কলকাতা, ১৭ এপ্রিল:- একদিকে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে সাধারণ মানুষ ও বাসমালিকদের কিছুটা রেহাই দেওয়া। অন্যদিকে কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ দূষণে লাগাম টানা। এক ঢিলে এই দুই পাখি মারতে বড়সর পদক্ষেপ করল রাজ্য সরকার। সরকারি উদ্যোগেই রাজ্যে এই প্রথম বেসরকারি বাস রুটে সিএনজি চালিত বাস চলাচল শুরু হচ্ছে। চলতি মাসের শেষেই শহরে ৫টি এধরণের […]

এই মুহূর্তে জেলা

বালিগঞ্জের ফল নিয়ে কড়া প্রতিক্রিয়া অর্জুন সিংয়ের।

হাওড়া, ১৬ এপ্রিল:- বালিগঞ্জের ফল নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। শনিবার হাওড়ায় তিনি বলেন, “দ্বিতীয় স্থানে থাকা সিপিএম অক্সিজেন পেল না তৃণমূল কষ্ট পেল তা সময় এলেই বুঝতে পারা যাবে।” পাশাপাশি, আসানসোলে অগ্নিমিত্রা পলের উপরে বোতল ছুঁড়ে মারা ও জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় অর্জুন বলন, এই ধরণের রেষারেষি না করলেই […]

এই মুহূর্তে কলকাতা

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলো বিজেপির।

কলকাতা, ১৬ এপ্রিল:- গোহারা তো বটেই। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হল বিজেপির। তাঁকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিধন্য বালিগঞ্জ আসনে জয়ের আশা অতি বড় বিজেপি সমর্থকেরও ছিলনা। কিন্তু মাত্র ৫ শতাংশ ভোট পেয়ে এখন ঘরে-বাইরের মুখ লুকানোর জায়গা নেই তাদের। নির্বাচন কমিশনের হিসেব বলছে বালিগঞ্জ উপনির্বাচনে […]

এই মুহূর্তে জেলা

আসানসোলে তৃণমূলের ইতিহাস গড়লেন শত্রুঘ্ন সিনহা।

আসানসোল, ১৬ এপ্রিল:- আসানসোলে তৃণমূলের হয়ে ইতিহাস গড়লেন শত্রুঘ্ন সিনহা। তিনি আসানসোলে বিজেপিকে খামোশ করে আসান জয় ছিনিয়ে নিলেন। তিন লক্ষেরও বেশি ভোটে জয়ী হলেন শত্রুঘ্ন। সাতটির মধ্যে ছটি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে পর্যুদস্ত হতে হল। এমনকী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নিজের কেন্দ্রেও হারতে হল এবার। আর কুলটিতে বিজেপি জিতল মাত্র ৪৬৬ ভোটে, যেখানে বিজেপি ২০২১-এর […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার ফোরশোর রোডে পথ দুর্ঘটনায় পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু।

হাওড়া, ১৬ এপ্রিল:- হাওড়ার ফোরশোর রোডে পথ দুর্ঘটনায় এক পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ডিউটি আসার সময় ওই ঘটনা ঘটে। ঘটনার পর ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পুলিশ কর্মীর নাম প্রসেনজিৎ সামন্ত। বাগনানের বাসিন্দা। প্রত্যেক দিনের মতো শনিবার সকালে তিনি কাজে […]

এই মুহূর্তে জেলা

বাংলা নববর্ষের পয়লা তারিখেই হাওড়া রেডক্রস হাসপাতালের ইনডোর বিভাগ চালু হলো।

হাওড়া, ১৫ এপ্রিল:- বাংলা নববর্ষের পয়লা তারিখেই হাওড়া রেডক্রস হাসপাতালের ইনডোর বিভাগ চালু হলো। করোনার কারণে দেরীতে হলেও বাংলা নববর্ষের প্রথম দিনেই চালু হলো হাওড়া রেডক্রস হাসপাতালের ইনডোর বিভাগ। মূলত শিশু হাসপাতাল হিসেবে গড়ে তোলা হলেও আগামী দিনে এখানে প্রসূতি বিভাগও চালু করার পরিকল্পনা রয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। শিশুদের জন্যে এনআইসিইউ বিভাগও রয়েছে। […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে উদ্যোগ রাজ্যের।

কলকাতা, ১৫ এপ্রিল:- রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার । মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীর নেতৃত্বে ১১ টি দপ্তর নিয়ে তৈরি হলো এই টাস্ক ফোর্স। স্বরাষ্ট্র,বিদ্যুৎ, পূর্ত, পরিবহন,পর্যটন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ শিল্প ,তথ্য ও সংস্কৃতি, কারিগরী শিক্ষা সহ ১১ টি দপ্তর নিজেদের মধ্যে সমন্বয় করে গড়ে তুলবে এক জানালা […]