হুগলি, ১৪ এপ্রিল:- রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল উত্তরপাড়া হোমের দুই কিশোরী ছাত্রী। বুধবার সকালে ওই দুই ছাত্রী হোমের আরো ১২ জন ছাত্রীর সাথে স্থানীয় অমরেন্দ্র গার্লস হাই স্কুলে পড়তে যায়। হোমের পক্ষ থেকে ছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। সকাল ১১ টায় ক্লাস শুরু হওয়ার পর হঠাৎ স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে ওই দুই ছাত্রী ক্লাসে অনুপস্থিত। […]
এই মুহূর্তে
অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে জট কাটল দেউচা পাঁচামি খনি প্রকল্পের।
কলকাতা, ১৩ এপ্রিল:- মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দেউচা পাঁচামির খনি প্রকল্পের জট কাটল। ওই প্রকল্পের বিরোধিতায় আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আশ্বস্ত হয়ে আন্দোলনের রাস্তা থেকে আপাতত সরে আসার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। বীরভূমের দেউচা পাঁচামিতে এশিয়ার বৃহত্তম কয়লা খনি প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পে ৩৫ হাজার কোটি টাকা […]
রাজ্যে আরো নতুন করে ২৩ লক্ষ মহিলা লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় আসছেন।
কলকাতা, ১৩ এপ্রিল:- রাজ্যের আরও ২৩ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আসছেন। আগামী ৫ মে, তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বছর পূর্তি হওয়ার আগেই সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই প্রকল্পের অর্থ সাহায্য জমা করা হবে বলে অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। প্রকল্পে নতুন উপভোক্তারা যুক্ত হওয়ায় প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সরকারের অতিরিক্ত প্রায় ২৪০ […]
নয়াচরে সৌরবিদ্যুৎ কেন্দ্র, মত্স্য হাব ও ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ১৩ এপ্রিল:- রাজ্যসরকার পূর্ব মেদিনীপুরের নয়াচরে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুত্ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি নয়াচরকে কেন্দ্র করে মত্স্য হাব এবং ইকো ট্যুরিজম কেন্দ্র গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বুধবার নবান্নে নয়াচরের উন্নয়ন নিয়ে বিদ্যুৎ দফতর, মৎস্য দফতরের আধিকারিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেই বৈঠকেই নয়াচর এই সমস্ত পরিকল্পনা নিয়ে […]
হাওড়া স্টেশনে ছিনতাইকারীদের খপ্পরে বয়স্ক দম্পতি , ব্যাগ ছিনতাই।
হাওড়া, ১৩ এপ্রিল:- হাওড়া স্টেশন থেকে বেরনোর সময় ছিনতাইকারীদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন বয়স্ক এক দম্পতি। তাঁদের ব্যাগের মধ্যে নগদ কুড়ি হাজার টাকা ও গয়না ছিলো বলে দাবি ওই দম্পতির। মঙ্গলবার রাতে হলদিয়া লোকালে পাঁশকুড়ায় আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন বেলঘড়িয়ার ওই দম্পতি। ট্রেনটি স্টেশনের ১৩ নম্বর প্লাটফর্মে ঢোকার পর তাঁরা স্টেশন থেকে যখন বের হচ্ছিলেন […]
দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষকে ঘিরে ব্যাপক উত্তেজনা হাওড়ায়।
হুগলি, ১৩ এপ্রিল:- কলেজের প্রিন্সিপালের তৈরি করে দেওয়া কমিটি এবং কলেজে তৃণমূল ছাত্র পরিষদের গড়ে দেওয়া কমিটির সদস্যদের বিবাদ গড়াল সংঘর্ষে। হাওড়ার জগাছা থানা এলাকার ডাঃ কানাইলাল ভট্টাচার্য কলেজে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, কলেজের প্রিন্সিপালের তরফ থেকে তৈরি […]
দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার প্রেক্ষিতে প্রত্যেক রাজ্যকে সতর্ক করল কেন্দ্র।
কলকাতা, ১২ এপ্রিল:- দেওঘরে সাম্প্রতিক রোপওয়ে দুর্ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার প্রত্যেক রাজ্যকে ভবিষ্যতে এধরণের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সতর্কতা মূলক ব্যবস্থা নিতে বলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভল্লা আজ রাজ্য গুলিকে চিঠি দিয়ে তাদের এলাকায় থাকা রোপওয়ে প্রকল্পের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে সেফটি অডিট করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি এধরণের ঘটনার মোকাবিলায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির […]
রামনবমীর মিছিলে দুষ্কৃতী হামলার আহতদের দেখতে হাওড়ায় বিজেপির প্রতিনিধি দল।
হাওড়া, ১২ এপ্রিল:- বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে দুষ্কৃতী হামলার ঘটনায় আহতদের দেখতে মঙ্গলবার হাওড়ায় আসেন বিজেপির এক প্রতিনিধি দল। গত রবিবার বিশ্ব হিন্দু পরিষদের ডাকা রামনবমীর মিছিল হাওড়ার শিবপুরের ফজির বাজারের কাছে এলে দুষ্কৃতিদের হামলায় আহত হন দেবাশ্রীতা মান্না সহ আরও বেশ কয়েকজন। মঙ্গলবার বিকেলে ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদক বিধায়ক বিমান ঘোষ, রাজ্য […]
বকেয়া বেতন না দেওয়ায় একাধিক ছাত্র ছাত্রীদের ক্লাস থেকে বঞ্চিত করার অভিযোগ হিন্দমোটর এডুকেশন সেন্টারের বিরুদ্ধে।
হুগলি, ১২ এপ্রিল:- বকেয়া বেতন না দেওয়ায় একাধিক ছাত্র ছাত্রীদের ক্লাস থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল হিন্দমোটর এডুকেশন সেন্টারের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনার প্রতিবাদ করে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিভাবকদের একাংশ। অভিভাবকদের অভিযোগ সোমবার বিদ্যালয়ে স্বাভাবিক পড়াশুনা শুরু হলেও বেশ কয়েকজন ছাত্র ছাত্রীদের শ্রেণীকক্ষের পরিবর্তে অন্য ঘরে বসিয়ে রাখা হয়। পরিস্থিতির চাপে পড়ে বেশ কয়েকজন […]
বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রের ভোট পর্ব মিটলো নির্বিঘ্নেই।
কলকাতা, ১২ এপ্রিল:- বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট পর্ব মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। দুই কেন্দ্র মিলিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে গড়ে ৫৩ শতাংশের মতো। এরমধ্যে আসানসোলে ভোট পড়েছে ৬৪ শতাংশের বেশি। বালিগঞ্জে ভোটের হার ৪১ শতাংশ। কোথা থেকে বড় কোনও হিংসা, রিগিং বা ভোটারদের বাধাদানের খবর […]











