হুগলি,৫ মার্চ:- জমি কেনাকে কেন্দ্র করে বিবাদ,মারধর সহ পঞ্চায়েত উপপ্রধানকে হেনস্থার অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। হুগলির রবীন্দ্রনগরে জিটি রোডের পাশে দুই সপ্তাহ আগে রথীন দে’র কাছ থেকে একটি জমি কেনেন কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়া গিরি।সে বিষয়ে গুণাক্ষরেও টের পাননি মালিকের মেয়ে,প্রতিবেশী থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্য কেউই।দলবল নিয়ে আজ জিটি রোডের পাশে […]
Author: khaborsojasaptaadmin
কোরোনা নিয়ে অকারণে আতঙ্কিত হবেন না, আশ্বাস কলকাতার মেয়রের।
প্রদীপ সাঁতরা,৫ মার্চ:- মেয়র ফিরহাদ হাকিম কোরোনা ভাইরাস নিয়ে অকারণে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন। কোরোনা ভাইরাসের আতঙ্ক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। যদিও এখন পর্যন্ত রাজ্যে কোনো রকম ভাবে নজরে আসেনি কোরোনা ভাইরাসের প্রকোপ।পৌর স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও নির্দেশিকা পাঠানো হয়েছে এই ভাইরাসএর বিষয়। ভাইরাসের কোনও লক্ষণ রোগীর মধ্যে দেখলেই পৌরনিগমকে তা জানানোর কথা বলা […]
মিলবে মাসিক ১০০০ টাকা, জয় বাংলা পেনশন প্রকল্প শুরু করলেন মমতা।
প্রদীপ সাঁতরা,৫ মার্চ:- আরও একটি নয়া পেনশন প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই পেনশন প্রকল্পের নাম ‘জয় বাংলা’। ৬০ বছরের বেশি বয়স্ক তফসিলি জাতির মানুষ এই প্রকল্পে ১০০০ টাকা করে পেনশন পাবেন। আদিবাসীদের জন্যও চালু হয়েছে ‘জয় জোহর’ পেনশন প্রকল্পও। এতে আদিবাসীরাও ১০০০ টাকা করে পেনশন পাবেন। সম্প্রতি কালিয়াগঞ্জের সভা থেকে এই প্রকল্প […]
মালদহ থেকে কোলকাতা ফেরার পথে বহরমপুর স্টেডিয়ামে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদ,৫ মার্চ:- মালদহ থেকে কোলকাতা ফেরার পথে বহরমপুর স্টেডিয়ামে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নদীয়া মুর্শিদাবাদ ডিআইজি শ্রী মুকেশ, মুর্শিদাবাদ পুলিস সুপার অজীত সিং যাদব এবং জঙ্গীপুর পুলিস সুপার ওয়াই রঘুবংশী এবং মুর্শিদাবাদ জেলাশাসক জগদীশ প্রসাদ মিনার সহ অন্যান্য অফিসারদের সাথে স্টেডিয়াম ময়দানে খোলা আকাশের নিচে মাত্র ১০ মিনিটের প্রশাসনিক বৈঠক সেরে উড়ে গেলেন কোলকাতার […]
অফিসের মধ্যে বসে রাত পর্যন্ত মদ্যপান করার অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুরের কেশপুর BL&LRO প্রশান্ত বিশ্বাসের বিরুদ্ধে।
পশ্চিম মেদিনীপুর,৫ মার্চ:- অফিসের মধ্যে বসে রাত পর্যন্ত মদ্যপান করার অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুরের কেশপুর BL&LRO প্রশান্ত বিশ্বাসের বিরুদ্ধে। শুধু তাই নয় অফিসের মধ্যে মিলল মদের বোতল সহ তরিতরকারির প্লেট। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। জানা যায়, গতকাল রাত ৯ টা নাগাদ BL&LRO অফিসে হইহুল্লোড়ের শব্দ পায় এলাকার মানুষ। এরপরই তারা অফিসের ভেতরে গিয়ে দেখেন, […]
চন্দননগরে সংবর্ধনা দেওয়া হলো বাংলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ঈশান পোরেলকে।
হুগলি,৫ মার্চ:- চন্দননগরে সংবর্ধনা দেওয়া হলো বাংলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ঈশান পোরেলকে।দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে ফাইনালে উঠেছে বাংলা ক্রিকেট দল।সেই দলের অন্যতম পেস বোলার চন্দননগরের ছেলে ঈশান পোরেল।এদিন চন্দননগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেরির মাঠে সংবর্ধনা দেওয়া হয় ঈশানকে।এবারের আইপিএল টুর্নামেন্টে কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়েও খেলতে দেখা যাবে ঈশানকে।ছোটবেলা থেকে এই মেরির […]
দিদি প্রথমে নিজের গায়ের ময়লা পরিষ্কার করুন, তারপরে দিল্লির সম্বন্ধে বলতে আসবেন – কৈলাস বিজয়বর্গীয়।
নদীয়া,৫ মার্চ:- দিদি প্রথমে নিজের গায়ের ময়লা পরিষ্কার করুন, তারপরে দিল্লির সম্বন্ধে বলতে আসবেন। নিজের দলের ছয় মন্ত্রী ঘুষ নিয়ে বসে আছেন, প্রথমে সেগুলো তদন্ত করুন। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে একটি দলীয় সমাবেশে রাজ্যের শাসক দলকে এই ভাষাতেই আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। উল্লেখ্য,নদিয়া উত্তর এবং দক্ষিণ মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ জেলা মন্ডল সভাপতি […]
নতুন রুপে উন্মচিত হলো কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি।
হুগলি,৫ মার্চ:- দীর্ঘ ১o বছরের ঝড়ঝাপটা ও টালবাহানার পর অবেশেষে নতুন রুপে জনসমক্ষে আনা হলো শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। বৃহস্পতিবার কোন্নগরে ১২ বিঘার এই বাগান বাড়িটির অনানুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। কোন্নগর পৌরসভার পৌরপিতা বাপ্পাদিত্ত্ব চ্যাটার্জি। কোন্নগর জিটি রোড ২০১০ সালে হেরিটেজ ঘোষনা হবার পরও […]
মালদায় আদিবাসীদের গণবিহাহে অভিভাবকের মতোই দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
মালদা,৫ মার্চ:- মালদায় আদিবাসীদের গণবিহাহের আসরে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী বাজনার তালে খানিক নেচেও নিলেন। বৃহস্পতিবার মালদার গাজলে পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের আওতায় এক গণবিবাহের আয়োজন করেছিল জেলা প্রশাসন। সেখানে ৩০০ জোড়া আদিবাসী ছেলে-মেয়ের বিয়ে হল। অনুষ্ঠানে অভিভাবকের মতোই দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এরপর অনুষ্ঠানের একফাঁকে আদিবাসী নৃত্যের তালে পা মিলিয়ে […]
প্রযোজক রাজ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করানোর নামে ৫৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল প্রতারক।
হুগলি,৫ মার্চ:- প্রযোজক রাজ চক্রবর্তীর সিনেমায় অভিনয় করানোর নামে ৫৫ হাজার টাকা নিয়ে চম্পট দিল প্রতারক। কলিকাতার মধ্যমগ্রাম থানার দোলতলার বাসিন্দা অর্পিতা দাস ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় ভুয়ো রাজ চক্রবর্তীর সঙ্গে। বেশ কিছুদিন ধরেই চ্যাটিংয়ের মাধ্যমে যোগাযোগ হচ্ছিল রাজ চক্রবর্তীর সঙ্গে।এবং সেখান থেকেই অর্পিতার মেয়েকে সিনেমায় অভিনয় করানোর টোপ দেয় রাজ চক্রবর্তী। কিন্তু তার জন্য […]

