হুগলি,৬ মার্চ:- এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগ। এই ঘটনায় তিনজন বিজেপি কর্মী ও তৃণমূলেরও বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। বিজেপির নেতা কর্মীদের বেশ কয়েক জনের বাড়িও ভাঙ্গচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের রতনপুর এলাকায়। পরিস্থিতি সামাল দিতে আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে হাজির হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তৃণমূলের অভিযোগ, তাদের কর্মী সুনীল মন্ডল সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় বিজেপি লোকজন তাকে ধরে লাঠি বাঁশ দিয়ে ব্যাপক মারধর করে। তৃণমূলের আরও অভিযোগ তাদের কয়েকদিন ধরেই পতাকা ফেস্টুন ছিড়ে ফেলে দিচ্ছিল বিজেপির নেতা কর্মীরা।
পাল্টা বিজেপির অভিযোগ, বিজেপি নেতাদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূলের লোকজন। আর মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে বিজেপির নেতা কর্মীদের তুলিয়ে দিচ্ছে। উহ্লেখ্য, এলাকা দখল করাকে কেন্দ্র করে রতনপুর এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তাপের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতে বিজেপি ও তৃণমূলের লোকজনের সাথে বচসা সৃষ্টি হয়। বচসা থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকায। এরপরই শুরু হয় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। এই ঘটনায় তৃণমূল ও বিজেপির বেশ কয়েকজন আহত হয়। বিজেপির নেতা কর্মীদের বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহতদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রাখা হয়েছে।Related Articles
পঞ্চায়েতের খরচ নিয়ে রাজ্যের উপর চাপ বাড়ালো কেন্দ্র।
কলকাতা, ২৭ জুন:- কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেই পঞ্চায়েতের খরচ নিয়ে রাজ্যের উপর চাপ বাড়ালো কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েতে কেন্দ্রীয় বরাদ্দ খরচের পুঙ্খানুপুঙ্খ হিসাব চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। সেই চিঠিতে বলে দেওয়া হয়েছে, বাংলার সব গ্রাম পঞ্চায়েতকে গত ৮ বছরের আর্থিক হিসেব জমা দিতে হবে। শুধু তাই নয়, পঞ্চায়েত ধরে ধরে কত […]
অনলাইনে বুকিং করে ভ্যাকসিন না মিললেও কুপনে মিলছে ভ্যাকসিন , পক্ষপাতিত্বের অভিযোগ হাওড়ায়।
হাওড়া, ২৪ জুন:- ভ্যাকসিনের জন্য অনলাইনে স্লট বুকিং করার পরেও দীর্ঘক্ষণ অপেক্ষার পর জানানো হল ভ্যাকসিন নেই। অথচ কুপন আনলেই মিলে যাচ্ছে ভ্যাকসিন। অথচ এই কুপন কারা কীভাবে পেলেন তার উত্তর অজানা। এমনই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার হাওড়ায় রেলের এক ভ্যাকসিন কেন্দ্রে। যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি কোনও আধিকারিকই। অন্যদিকে, স্লট বুকিং করে ভ্যাকসিন নিতে […]
ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কাজের স্বচ্ছতা আনতে বিশেষ দল গঠন রাজ্যের।
কলকাতা, ২৮ জুন:- রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাজে স্বচ্ছতা আনতে ব্লক স্তরে বিশেষ নজরদারি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লকের বিডিও দের নেতৃত্বে এ বিএলআরও অফিসগুলির কাজের ওপর নজর রাখতে ওই কমিটি গঠন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। স্থানীয় থানার ওসি ও বিএলআরও রাও ওই কমিটিতে থাকবেন। বিএলআরও অফিসে দালাল রাজ […]








