হুগলি,৭ মার্চ :- শৈলেন্দ্র নাথ শর্মা নামে এক ব্যবসায়ীকে খুন করে সেফটি ট্যাঙ্কে ঢুকিয়ে দেয় তপন বাগ।মৃতদেহ ট্যাঙ্কে ফেলতে সাহায্য করে তার বাবা নিরঞ্জন ও সন্ধা বাগ। ২০০৮ সালের উত্তরপাড়া থানায় মামলা হয় সেই ঘটনায়।তদন্ত করে সি আই ডি।ব্যবসায়ীক শত্রুতা টাকা পয়সা লেনদেন নিয়ে গন্ডোগোলের জেরে ব্যবসায়ীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে খুন করে বস্তা বন্দী করে চন্ডীতলার গোবরা এলাকায় একটি বাড়ির সেফটি ট্যাঙ্কে ফেলে দেয়।সেই ঘটনার তদন্তে নেমে সিআইডি তিনজনকে গ্রেফতার করে।আজ শ্রীরামপুর আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক মহানন্দ দাস মূল অভিযুক্ত তপন বাগকে ফাঁসির সাজা শোনান।অপর দুই অভিযুক্তকে যাবজ্জিবন সাজা ঘোষনা করেন। গত ২৭ শে জানুয়ারী চু্ঁচুড়া আদালতে বলাগড়ের একটি মামলায় দুই জনের ফাঁসির সাজা ঘোষনার পর এদিন শ্রীরামপুর আদালতে আবারও ফাঁসির সাজা হলো।
Related Articles
সকালেই হাতির আতঙ্ক বাঁকুড়ায়।
বাঁকুড়া ,২৬ ডিসেম্বর:- সকালেই হাতির আতঙ্ক বাঁকুড়ায়। বাঁকুড়ার ১ নম্বর ব্লকের কালপাথর গ্রামে ঢুকে পড়ল পড়ে একটি দলছুট হাতি। স্থানীয় সূত্রে খবর,স্থানীয় ছোটগড়া জঙ্গল থেকে ওই গ্রামে ঢুকে পড়ে হাতিটি। গ্রামে ঢুকতেই গ্রামে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্থানীয় সূত্রে খবর এর আগে কখন এই একাকায় হাতির দেখা মিলেনি। তাই হাতি দেখে নতুন করে চিন্তিত এলাকার মানুষ। […]
শ্রীরামপুরে ব্যবসায়ীকে খুনের হুমকি টোটো চালকদের বিরুদ্ধে , প্রতিবাদে দোকান বন্ধ করে থানা ঘেরাও।
হুগলি, ২ ফেব্রুয়ারি:- ব্যবসায়ীদের খুন করার হুমকি টোটো চালকদের বিরুদ্ধে। প্রতিবাদে সমস্ত দোকান বন্ধ করে দিল ব্যবসায়ীরা। শ্রীরামপুর স্টেশন চত্বরের ঘটনা। একই সাথে শ্রীরামপুর থানা ঘেরাও ঘেরাও করে বিক্ষোভ ব্যবসায়ীদের। তাদের অভিযোগ বুধবার সন্ধ্যায় অটোচালকদের কয়েকজন এসে স্টেশন চত্বরে থাকা এক ব্যবসায়ীকে হুমকি দেয় খুন করার। তারই প্রতিবাদে তারা একজোট হয়ে স্টেশন চত্বরে থাকা সমস্ত […]
হাওড়ায় মনোনয়ন জমা দিলেন তৃণমূল , বিজেপি সহ বাম সংযুক্ত মোর্চার প্রার্থীরা।
হাওড়া, ১৯ মার্চ:- শুক্রবার হাওড়ায় মনোনয়ন জমা দিলেন তৃণমূল, বিজেপি, বাম কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রার্থীরা। তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ, ডাঃ রাণা চট্টোপাধ্যায়, বিজেপি প্রার্থী সঞ্জয় সিং, উমেশ রাই, বাম প্রার্থী ডাঃ জগন্নাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন মনোনয়ন জমা দেন। এদিন বিজেপির মনোনয়ন পর্বে হাওড়ায় উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, অর্জুন সিং প্রমুখ নেতৃত্ব। বিজেপি প্রার্থী সঞ্জয় […]









