তরুণ মুখোপাধ্যায় ,৭ মার্চ :- দলীয় নির্দেশ অনুযায়ী বাংলার গর্ব মমতা । ৭৫ দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়ে গেছে ২ মার্চ থেকে। কর্মসূচি চলবে এই কর্মসূচি অনুযায়ী ৭৫০০০ এরও বেশী সংখ্যক দলীয় নেতা এবং তৃণমূল স্তরের কর্মী ১৫০০০ জনবসতিতে যাবেন এবং সারা বাংলায় প্রায় আড়াই কোটি মানুষের কাছে পৌঁছাবে। মানুষের সঙ্গে যোগাযোগ পুনর্জীবিত করে এই কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে আজ হুগলি জেলার রিষড়া , বৈদ্যবাটি , সিঙ্গুর , চন্ডীতলা , সহ জেলার প্রতিটি বিধানসভায় এই কর্মসূচি পালিত হয় রিষড়ায় আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় , বিধায়ক সুদীপ্ত রায় এবং রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র।
অন্যদিকে বৈদ্যবাটিতে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব , জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান কাউন্সিল সুবীর ঘোষ । চন্ডীতলায় সেখানকার বিধায়ক স্বাতী খন্দকার আজকের অনুষ্ঠানের সূচনা করেন। সেখানেও তৃণমূলের কর্মীরা উপস্থিত ছিলেন । এবং সেখান থেকে শপথ নেয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি দিয়েছেন তা তারা সফল করবেন । অন্যদিকে রিষড়ার সভায় সাংবাদিকদের ডাক্তার সুদীপ্ত রায় জানান আমরা প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এই কর্মসূচিতে অংশ নেব। এর ফলে মানুষের সঙ্গে মানুষের কাছে পৌঁছানো যাবে। আসা করি আগামী বিধানসভা ভোটে এবং অন্যান্য যে নির্বাচন রয়েছে তাতে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস। আজকে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্র নাথ ভট্টাচার্য সিঙ্গুরের কর্মসূচির সূচনা করেন ।Related Articles
করোনা বিধি ডোন্ট কেয়ার, সমুদ্রে নেমে উল্লাস টিম পঞ্জাবের ।
স্পোর্টস ডেস্ক , ৩ সেপ্টেম্বর:- আইপিএলে সিএসকে দলের যখন দুই ক্রিকেটার সহ করোনা আক্রান্ত বেশ কয়েকজন সাপোর্ট স্টাফ, ঠিক তখনই করোনা বিধির তোয়াক্কা না করে দল বেঁধে সমুদ্র স্নানে নেমে উল্লাসে মাতলেন কিংস ইলেভেন পঞ্জাব এর ক্রিকেটাররা। ক্যামেরাবন্দি হল একের পর এক ছবি। আর তাঁদের নেতৃত্বে দলের হেডস্যার তথা অভিজ্ঞ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে। […]
রাজ্যে তৃণমূলের এখন দুটোই কাজ হামলা আর মামলা করা – সায়ন্তন বসু।
হুগলি,৪ ফেব্রুয়ারি:- তৃনমুলের কাজ হচ্ছে হামলা করা আর মামলা করা।ওসব করে কিছু হবে না । পারলে আমরা ও দেশের ১৫ টি রাজ্যে ১৫০০ মামলা করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন সব জায়গায় হাজিরা দিতে “? কালীয়াগঞ্জে বিজেপি উপপ্রধানের বিরুদ্ধে আশি বছরের বৃদ্ধাকে মারধর , আর্থিক জরিমানা ও আত্মহত্যায় প্ররোচনা দেবার জন্য থানায় অভিযোগ দায়ের প্রসঙ্গে এই […]
গুড়াপে শিশু খুনে অভিযুক্ত অশোক সিং এর দু দিনের পুলিশ হেফাজত।
হুগলি, ৪ ডিসেম্বর:- গত ২৪ নভেম্বর সন্ধায় বাড়ির সামনে খেলা করছিল বছর পাঁচের শিশু কন্যা। মেয়ের জন্য তাঁর বাবা বাজারে মাংস কিনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ খবর শুরু করে পরিবার। প্রতিবেশি প্রৌঢ় অশোক সিং এর ঘরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ধনিয়াখালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোণনা করেন। ঘটনায় […]









