হুগলি,৬ মার্চ:- করোনা নিয়ে আগাম সতর্কতা জারি হয়েছে গোটা দেশে। পিছিয়ে নেই রাজ্য সরকার। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের দেখা না মিললেও রাজ্য স্বাস্থ্য দপ্তর সবরকম পরিস্থিতিতে মোকাবিলা করার লক্ষ্যে নেমে পড়েছে। এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথ উদ্যোগে জেলাস্তরের স্বাস্থ্য দপ্তরগুলিকে আগাম সতর্ক বার্তা দিয়ে করোনার মোকাবিলায় নামলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। আজ হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এবিষয়ে এক সচেতনতা শিবির আয়োজিত হলো। যেখানে নবান্নের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডাঃ সিদ্ধার্থ নিয়োগী,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে ডঃ প্রীতম রায় সহ জেলার চারটি মহকুমার বিএমওএইচ এবং সরকারি হাসপাতালগুলির সুপাররা উপস্থিত ছিলেন। করোনার আগাম সতর্কতা সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানসম্মত বিধি মেনে কি কি করনীয় সে বিষয়ে জেলা স্তরের আধিকারিকদের অবগত করানো হয়। এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষে ডঃ নিয়োগী বলেন এখনও পর্যন্ত রাজ্যে করোনার হদিস মেলেনি তবে আগাম সতর্ক থাকাই ভালো সেজন্যই এধরনের আলোচনা শিবির। তবে তিনি বলেন এই মুহূর্তে রাজ্যবাসীর অযথা আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। এদিন হু-এর পক্ষে ডাঃ প্রীতম রায় বলেন করোনা থেকে আমরা নিজেদেরকে কি ভাবে নিরাপদ রাখতে পারি, আগাম সতর্কতা হিসাবে কি কি করনীয় বিশ্ব স্বাস্থ্য বিধি মেনে সে সব বিষয়েই এদিন এখানে আলোচনা হয়।Related Articles
সংসদে হামলার পর রাজ্য বিধানসভায় বেশ কিছু নতুন বিধিনিষেধ, জানালেন অধ্যক্ষ।
কলকাতা, ১৪ ডিসেম্বর:- সংসদে হামলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে। বেশ কিছু নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। লোকসভা কাণ্ডের জেরে অধ্যক্ষ আজ বিধানসভার সচিবালয়ের আধিকারিক ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিধায়কদের- বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হচ্ছে। […]
শিল্পায়নের মাধ্যমে রাজ্যে আরো কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই রাজ্যের লক্ষ – পার্থ চ্যাটার্জি।
কলকাতা, ২৩ মার্চ:- এ রাজ্যে শিল্পায়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। শিল্পায়নের মাধ্যমে রাজ্যে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই রাজ্য সরকারের লক্ষ্য। আর সেদিকে তাকিয়েই রাজ্যের শিল্প দফতরের বাজেট প্রস্তাব তৈরি করা হয়েছে বলে শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় শিল্প দফতরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা শেষে জবাবী ভাষণে তিনি এ কথা জানান। শিল্প মন্ত্রী […]
শিয়ালদা মেট্রোর বহু প্রতীক্ষিত উদ্বোধন ব্রাত্য মমতা
কলকাতা, ৯ জুলাই:- দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চালু হতে চলেছে শিয়ালদহ পর্যন্ত মেট্রো। সোমবার ইস্ট ওয়েস্ট মেট্রো ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত অংশের উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী, শিশু কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। ১৪ তারিখ থেকে মেট্রো চলাচল শুরু হবে। ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ বিধায়কদের আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমন্ত্রণ না […]











