হুগলি,৬ মার্চ:- এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগ। এই ঘটনায় তিনজন বিজেপি কর্মী ও তৃণমূলেরও বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন। বিজেপির নেতা কর্মীদের বেশ কয়েক জনের বাড়িও ভাঙ্গচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের রতনপুর এলাকায়। পরিস্থিতি সামাল দিতে […]
Author: khaborsojasaptaadmin
মাথাভাঙায় প্রধান পদ নিয়ে কাজিয়ার শিকার পঞ্চায়েত কর্মীরা, মহকুমা শাসকের দ্বারস্থ।
কোচবিহার,৬ মার্চ:- রাজনৈতিক কারণে বারবার ঘেরাও আন্দোলনের মুখে পড়ে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা গ্রাম পঞ্চায়েতের কর্মীরা এবার মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। আজ মাথাভাঙা মহকুমা শাসক জিতিন যাদবের কাছে স্মারকলিপি দেন গ্রাম পঞ্চায়েত কর্মী এক্য মঞ্চ। তাদের অভিযোগ, মাথাভাঙা ১ নম্বর ব্লকের কুর্শামারি গ্রাম পঞ্চায়েতে রাজনৈতিক কারণে টানা আন্দোলন কর্মসূচী চলছে। এর জেরে মাঝে মধ্যেই গ্রাম […]
দিনহাটায় বিধায়ক কোটার টাকায় মেলা শববাহী গাড়ির হদিস করতে আরটিআই বিজেপি নেতার।
কোচবিহার,৬ মার্চ:- বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দেওয়া দিনহাটার একটি শববাহী গাড়ির হদিস জানতে মহকুমা শাসকের কাছে তথ্য জানার অধিকার আইনে আবেদন জানালেন বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত। আজ দিনহাটা মহকুমা শাসকের কাছে ১০ টাকার কোর্ট ফি সহ ওই আবেদনে দীপ্তিমান সেন গুপ্ত। তিনি জানান, ২০০৯ সালে তৎকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক অশোক মণ্ডলের উন্নয়ন তহবিল থেকে […]
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে পরামর্শ মুখ্যমন্ত্রীর।
তরুণ মুখোপাধ্যায়,৬ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই রোগের সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে ও তিনি জানিয়েছেন। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন । […]
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিক আপ ভ্যান। যানজট।
হাওড়া,৬ মার্চ:- ডানকুনি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল একটি বোলেরো গাড়ি। শুক্রবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ায় চামরাইল পেট্রোল পাম্পের কাছে ৬ নং জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রিন্টিং পেপার বোঝাই গাড়িটি আসছিল হাই স্পিডে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। ঘটনায় গুরুতর জখম হন ওই গাড়ির […]
হাওড়া স্টেশন থেকে উদ্ধার প্রায় এক কোটি টাকার চরস। উদ্ধার গাঁজাও। দুটি ঘটনায় গ্রেফতার ৩।
হাওড়া,৬ মার্চ:- দোল ও হোলির আগে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল প্রায় এক কোটি টাকার চরস। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন দু’জন। এছাড়াও একইদিনে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকার গাঁজা। এই ঘটনায় গ্রেফতার ১। হাওড়া জিআরপি সূত্রের খবর, এদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের সাথে আর কারা জড়িত দেখা হচ্ছে। শুক্রবার হাওড়া […]
পিঠে লেখা অশ্লীল শব্দ ব্যাবহারকারী চন্দননগর কলেজের ছাত্র-ছাত্রীদের কলেজেও নিন্দার ঝর।
কলকাতা,৬ মার্চ:- গত বৃহস্পতিবার রবীন্দ্রভারতী ক্যাম্পাসে দোল উৎসবের কিছু ছবি অশ্লীল ছবি ঘিরে বিতর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকাল থেকেই এই নিন্দনীয় বিষয়ে ব্যাপক হারে প্রতিক্রিয়া শুরু হয় সমাজের বিভিন্ন স্তর থেকে শুরু করে নেটিজেনদের মধ্যে।যদিও বিশ্ববিদ্যালয়ের তরফের দাবি করা হয় যে ওই তরুণ-তরুণীর বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ রবীন্দ্রভারতীর পড়ুয়া নন তারা বহিরাগত ছিলেন। এর […]
চুঁচুড়ায় যুবক খুনে চাঞ্চল্য এলাকায়।
হুগলি,৬ মার্চ:- চুঁচুড়া তিন নম্বর গেটে খুন বছর চব্বিশের এক তরুন। মৃত ওই তরুণের নাম সুমিত সরকার। বাড়ি চুঁচুড়ার নম্বর গেট সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ তিন নম্বর গেটের সমবায় নগরের কাছে একটি পুকুরে তার মৃতদেহ উদ্ধার হয়। পুকুরপাড় সংলগ্ন ঢালাই রাস্তায় চাপচাপ রক্তের দাগ দেখতে পায় পুলিশ। সুমিত রংয়ের কাজ করছে বলে […]
করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন সন্দেহে আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হল ভগবানপুরের এক বাসিন্দাকে।
পু:মেদিনীপুর,৫ মার্চ:- করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এই সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের এক বাসিন্দাকে। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির নাম গোবিন্দ প্রসাদ সাউ (৪৫)। বাড়ি ভগবানপুর থানার বনমালীপুর গ্রামে। কোম্পানির ভ্রমনে তিনি ইন্দোনেশিয়া গেছিলেন দিন পনেরো আগে। ফিরেছেন দিন কয়েক হল। গত দুদিন জ্বর ও কাশিতে ভুগছিলেন এই গোবিন্দ […]
রহস্যজনক ভাবে যুবক নিখোঁজ হাওড়া হাসপাতাল চত্বর থেকে। উদ্বিগ্ন পরিবার। তদন্তে পুলিশ।
হাওড়া,৫ মার্চ:- রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন হাওড়ার এক যুবক। রবিবার বিকেল থেকে তার কোনও খোঁজ মিলছে না বলে পরিবার সূত্রে জানা গেছে। বিশাল সিং (৩৫) নামের ওই যুবক হাওড়া জেলা হাসপাতালে সুলভ শৌচালয়ের দেখভাল করতেন। টেন্ডারের ভিত্তিতে চলা এই শৌচালয় দিবারাত্র দেখাশোনা করতেন তিনি। স্ত্রী, দুই সন্তানকে নিয়ে থাকতেন এখানেই। আচমকাই রবিবার বিকেল থেকে […]

