এই মুহূর্তে জেলা

কল্যানের কথায় সিলমোহর ফিরহাদের। বাতিল হুগলি-চুঁচুড়া পুরসভার নিয়োগ প্রক্রিয়া।

সুদীপ দাস , ১৫ জুন:- দিনভর বিক্ষোভের পর বাতিল হুগলি-চুঁচুড়া পুরসভার নিয়োগ প্রক্রিয়া। আবারও নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। চুঁচুড়া পুরসভার কর্মী নিয়োগের দুর্নীতির প্রতিবাদে পুরসভার গেটের সামনে বিক্ষোভ খোদ পুরসভার অস্থায়ী কর্মীদের। গত ১২ তারিখে চুঁচুড়া পুরসভার একাধিক পদে নিয়োগর ৫৪ জনের একটি তালিকা বের করা হয় পুরসভার […]

এই মুহূর্তে জেলা

কৃষ্ণনগরে “আত্মনির্ভর ভারত” এর এক যৌথ শপথগ্রহন অনুষ্ঠানে দিলীপ , ঘোষ জ্যোতির্ময়ী শিকদার।

নদিয়া , ১৪ জুন:- আজ নদীয়ার কৃষ্ণনগরে “আত্মনির্ভর ভারত” এর এক যৌথ শপথগ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, সাংসদ (মেদিনীপুর) দিলীপ ঘোষ, রানাঘাট লোকসভার মাননীয় সাংসদ জগন্নাথ সরকার, নদীয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি আশুতোষ পাল, নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি অশোক চক্রবর্তী এবং প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট ক্রীড়াবিদ জ্যোতির্ময়ী শিকদার।

এই মুহূর্তে জেলা

আমফানে’র ক্ষতিপূরণের তালিকা নিয়ে স্বজনপোষণের অভিযোগ হাওড়ার দুইল্যায়। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের।

হাওড়া , ১৪ জুন:- আমফানে’র ক্ষতিপূরণ নিয়ে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগে এবার উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার সাঁকরাইল থানা এলাকা। রবিবার সকালে এই নিয়ে এলাকায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, যাদের ক্ষতিপূরণ পাবার কথা সেই তালিকায় রয়েছে অন্যদের নাম। এই স্বজনপোষণের অভিযোগ তুলে এদিন স্থানীয় পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষা ও এক সদস্যের বিরুদ্ধে এদিন ক্ষোভে ফেটে […]

এই মুহূর্তে জেলা

অবৈধভাবে রেলের টিকিট বিক্রির অভিযোগ। আরপিএফের জালে গ্রেফতার ১।

হাওড়া , ১৪ জুন:- অবৈধভাবে রেলের টিকিট বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল আরপিএফ। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে শনিবার নিশ্চিন্দার একটি মার্কেটে অভিযান চালানো হয়। অবৈধ উপায়ে রেলের টিকিট বিক্রির অভিযোগে সেখান থেকে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। আরপিএফ সূত্রে জানা গেছে, ধৃতের নাম অভিমন্যু কুমার সিং(৪০)। নিশ্চিন্দার বাসিন্দা তিনি। তার বিরুদ্ধে অভিযোগ নিজস্ব ইউজার […]

এই মুহূর্তে জেলা

স্পন্ডেলাইটিস থেকে যেকোনো বাত , জলে জলাচরে সমস্যার সমাধান চুঁচুড়ায়।

সুদীপ দাস , ১৪ জুন:- কোমর ,ঘাড় ,হাটু,যন্ত্রণা হচ্ছে ? ট্রাকশন নিয়ে ডাক্তারের ওষুধ খেয়ে ফিজিওথেরাপি করে কিছুই হচ্ছে না ? চিন্তা করবেন না। এসব আর কিছুই করতে হবে না। বরঞ্চ বিলাসিতার মধ্যে সামান্য পয়সা খরচা করে সুইমিংপুলে চান করতে করতে সারিয়ে ফেলুন আপনার যন্ত্রণাকাতর দেহটিকে। অভিনব এই পদ্ধতি হুগলি জেলা নিয়ে এলো যন্ত্রণাকাতর মানুষদের […]

এই মুহূর্তে জেলা

আপাতত খুলছে না তারাপীঠ মন্দির , অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনেই খুলছে জয়রামবাটির মূল দরজা।

সোজাসাপটা ডেস্ক , ১৪ জুন:- করোনার থাবায় থরহরি কম্প সারাবিশ্ব । সমস্ত কিছু শব্দ হয়ে গিয়েছে। তবে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় আবার আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। কাজ কর্মও শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আমাদের দেশের দেবালয় গুলিও খুলতে শুরু করেছে,যা এতদিন বন্ধ ছিলো এই মরণব্যাধির কারণে। ইতিমধ্য দক্ষিণেশ্বরের মন্দির সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে […]

এই মুহূর্তে জেলা

করোনা ও আমফান জোড়া বিপর্যয়ের জের। হাওড়ায় নিকাশি নালা পরিষ্কারের কাজে এবার বিলম্ব।

হাওড়া , ১৪ জুন:- একে করোনা, তার উপর দোসর এবার আমফানের তান্ডব। এরফলে এবছর বর্ষার আগে নিকাশি নালা পরিষ্কারের কাজ শেষ করা যায়নি হাওড়ায়। এবার গত মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে চালু হয় লকডাউন। লকডাউন চলাকালীন সময়ে নিকাশি নর্দমা সাফাইয়ের কাজে যুক্ত ঠিকাদাররা শ্রমিক না পাওয়ার কারণে কাজ বন্ধ ছিল। […]

এই মুহূর্তে জেলা

করোনা যুদ্ধে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সমাজকর্মী। আমজনতার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হল ৪০০টি কাপড়ের তৈরি মাস্ক।দেওয়া হল স্যানিটাইজার।

হাওড়া , ১৪ জুন:- পুলিশের পাশেকরোনা পরিস্থিতিতে পুলিশ প্রশাসন যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসনেরও পাশে এসে দাঁড়াচ্ছেন অনেক স্বেচ্ছাসেবী মানুষ। হাওড়ার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়তে থাকায় পুলিশের হাতে স্যানেটাইজারের পাশাপাশি কয়েক’শ মাস্ক তুলে দেন সমাজসেবী মোহন বসু। শনিবার তিনি প্রায় ৪০০টি […]

এই মুহূর্তে জেলা

সব দুর্যোগ জয় করে হরিণরা জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছে বেথুয়াডহরি অভয়ারণ্যে।

নদীয়া, ১৩ জুন:- নদিয়া জেলার বেথুয়াডহরির অন্যতম আকর্ষণ বেথুয়াডহরি অভয়ারণ্য ৷ এখানে গোটা অরণ্য জুড়ে হরিণের স্বর্গরাজ্য ৷ এছাড়াও আছে নীলগাই , ময়ুর , নানা ধরণের পশুপাখি , ঘরিয়াল এবং ময়াল সাপ যাদের দেখতে প্রতিদিন এখানে প্রচুর পরিমানে দর্শণার্থী আসেন ৷ তবে অরণ্য থেকে বেড়িয়ে অনেক ভ্রমনার্থীরা হতাশ হয়ে বলেন হরিণের ঝাঁক দেখতে পাননি ৷ […]

এই মুহূর্তে জেলা

রাজ্যপাল যেভাবে বিজেপির দালালি করছেন এক কথায় তা রাজ্যপাল সুলভ কাজ নয় – বিস্ফোরক কল্যাণ।

হুগলি , ১৩ জুন:- পশ্চিমবাংলার রাজ্যপাল যেভাবে বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সার দালালি করছেন এক কথায় তা রাজ্যপাল সুলভ কাজ নয । রাজ্যপাল যে ব্যাপারে প্রশ্ন তুলছেন সে ব্যাপারে আমরা সবাই ব্যথিত। রাজ্য সরকার অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছেন ।অথচ উনি কি করছেন ,উনি রাজভবনে বসে এককথায় গণতন্ত্রকে হত্যা করছেন। যদি কেউ এখানে গণতন্ত্রকে হত্যা করে […]