হাওড়া , ১৬ জুন:- উত্তর হাওড়ার জল সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। ৭ টি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাই এখন নির্জলা। মনে করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কয়েকদিন সময় লাগতে পারে। সমস্যা কিভাবে দ্রুত মেটানো যায় তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হতে পারে। আপাতত এখন জলসঙ্কট মেটাতে এলাকায় জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পুরসভা। এইচআইটির একটি […]
জেলা
চন্ডীতলার গরলগাছা বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অন্তসত্বা মহিলার।
হুগলি , ১৫ জুন:- সোমবার সকালে চন্ডীতলার গরলগাছা বাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অন্তসত্বা মহিলার।পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সুনীতা গুপ্তা(৩২)বাড়ি ডানকুনিতে। এ দিন বাপের বাড়ি থেকে ডাক্তার দেখিয়ে ভাই দিলীপ গুপ্তর মোটর সাইকেলে করে সুনীতা নিজের তিন বছরের ছেলে কে নিয়ে ফিরছিলেন।ওই সময় গরগাছা বাজারের সামনে একটি অটো কে পাশ কাটাতে গিয়ে মোটর […]
ছেলের বিয়ের পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত-১, আহত-১
শুভজিৎ ঘোষ , ১৫ জুন:- ছেলের বিয়ের পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত-১,আহত-১।ঘটনাটি ঘটেছে গোঘাটের পাণ্ডুগ্রাম মোড়ে।মোটর বাইকে করে গোঘাটের বড়মা থেকে শ্যামবাজারে ছেলের বিয়ের পাকা কথা বলতে এসেছিলে বাবা-মা।পাকা কথা সেরে বাড়ী ফেরার পথে পাণ্ডুগ্রাম বাস স্টপেজের কোন মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ব্যারিকেটে ধাক্কা মারে। ঘটনা স্থলেই বাইকে থাকা এক মহিলার […]
লকডাউন ভাঙ্গায় তৃণমূলের পথেই বিজেপি – স্বীকারোক্তি দিলীপের।
নদীয়া , ১৫ জুন:- নদিয়ার রানাঘাট বিজেপির পার্টী অফিসে সোমবার এক সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্জালোচনার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে , কোথাও কোথাও আমাদের এমএলকে আটকানোর চেস্টা হচ্ছে। ত্রান বন্টন করতে দেওয়া হচ্ছে না। রাজ্যের পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় […]
রুপালি ইলিশ বাঙালির পাতে পেতে আর কয়েকটা দিনের অপেক্ষা ,আজ থেকে শুরু হয়েছে গভীর সমুদ্র মাছ ধরতে যাওয়ার ছাড়পত্র।
দ:২৪পরগনা , ১৫ জুন:-রুপালি ইলিশ বাঙালির পাতে পেতে আর কয়েকটা দিনের অপেক্ষা আজ থেকে শুরু হয়েছে গভীর সমুদ্র মাছ ধরতে যাওয়ার ছাড়পত্র । আজ থেকে নিষেধাজ্ঞা উঠল গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারদের উপর থেকে। ডায়মন্ড হারবার মৎস্যদপ্তর সূত্রের খবর , একদিকে করোনা অন্যদিকে আমফানের দাপটে বিপর্যস্ত সুন্দরবন এলাকাজুড়ে যেমন পাথরপ্রতিমা, নামখানা, ফ্রেজারগঞ্জ ,সাগর ,ডায়মন্ড […]
উত্তরপাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরো এক।
হুগলি , ১৫ জুন:- উত্তরপাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরো এক,ডাকাতি হওয়া পুরো টাকা উদ্ধার করল পুলিশ। উত্তরপাড়া থেকে ধৃত উমেশ পাশোয়াের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র,কার্তুজ,মোবাইল ও নগদ পঁচিশ হাজার টাকা। গত ৫ জুন উত্তরপাড়ার রাজেন্দ্র এভিনিউ এ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢুকে ১৭ লাখ ২৮ হাজার টাকা […]
আরতি কটন মিলে শ্রমিকদের বিক্ষোভ।
হাওড়া , ১৫ জুন:- বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ হল হাওড়ার দাশনগরের আরতি কটন মিলে। একই সঙ্গে লকডাউনের পর মিল খোলারও দাবি তুলেছেন শ্রমিকরা। সোমবার বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাশনগর থানার পুলিশ। জানা গেছে, লকডাউনের সময় থেকেই টানা বন্ধ রয়েছে এই মিল। সব মিলে এখানে প্রায় কয়েকশ শ্রমিক কাজ করেন। এদিন দলমত নির্বিশেষে সব ইউনিয়ন […]
হাওড়ায় সিইএসসি’র রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি।
হাওড়া , ১৫ জুন:- বিদ্যুৎ বিল মকুবের দাবিতে হাওড়ায় সিইএসসি’র রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। কোভিড ১৯ এর সময় লকডাউনের পরিস্থিতিতে বিগত তিন মাসের বিদু্যৎ বিল মকুব করার দাবি তুলল হাওড়া জেলা সদর বিজেপি নেতৃত্ব। সোমবার সকালে হাওড়া ময়দানে সিইএসসির রিজিওনাল অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। উত্তর হাওড়ায় দলের ১, ২ ও […]
লকডাউনে বিধি মানতে হাওড়ায় পাবলিক প্লেসে প্রচার পুলিশের।
হাওড়া , ১৫ জুন:- চার দফা লকডাউন-এর পর শুরু হয়েছে আনলক ১। জনজীবন স্বাভাবিক করতে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে বেশ কিছু ছাড়। কিন্তু তারপর থেকেই ক্রমশ বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই উত্তরোত্তর তা বৃদ্ধি পাচ্ছে। করোনা সতর্কতা হিসাবে এবার ফের প্রচারকার্যে নামল হাওড়া সিটি পুলিশ। রবিবারের পর সোমবারেও সকাল থেকে হাওড়ার […]
করোনা-বিধি মেনে আজ থেকে খুলে গেল বেলুড় মঠ , ও কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠ।
সোজাসাপটা ডেস্ক , ১৫ জুন:- করোনা পরিস্থিতিতে সারা দেশজুড়ে লকডাউনের জেরে টানা ৮২ দিন বন্ধ থাকার পরে আজ সোমবার থেকে খুলল বেলুড় মঠ। এখন দর্শনার্থীদের জন্য সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ও বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকবে। তবে দর্শনার্থীদের জন্য একাধিক নিয়ম চালু করেছে মঠ কর্তৃপক্ষ। মূল প্রবেশদ্বারে প্রত্যেকের থার্মাল […]

