নদীয়া, ১৩ জুন:- নদিয়া জেলার বেথুয়াডহরির অন্যতম আকর্ষণ বেথুয়াডহরি অভয়ারণ্য ৷ এখানে গোটা অরণ্য জুড়ে হরিণের স্বর্গরাজ্য ৷ এছাড়াও আছে নীলগাই , ময়ুর , নানা ধরণের পশুপাখি , ঘরিয়াল এবং ময়াল সাপ যাদের দেখতে প্রতিদিন এখানে প্রচুর পরিমানে দর্শণার্থী আসেন ৷ তবে অরণ্য থেকে বেড়িয়ে অনেক ভ্রমনার্থীরা হতাশ হয়ে বলেন হরিণের ঝাঁক দেখতে পাননি ৷ সম্প্রতি গোটা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত ৷ আমাদের দেশেও লকডাউন চলছে ৷ প্রসঙ্গতঃ অভয়ারণ্যও বন্ধ ৷ এই সময় দেখা গেলো অন্য ছবি ৷ অরণ্য সত্যিই অভয়ারণ্য হয়ে উঠছিলো হরিণের কাছে ৷ এখানে সেখানে দেখা যাচ্ছিলো হরিণের ঝাঁক ৷ তবে কি প্রতিদিনের এত দর্শণার্থীদের ভিড়ে ওরাও লুকিয়ে থাকতো অরণ্যের গভীর প্রদেশে ? দেখা দিতে চাইতো না মানুষকে ৷ ঝড়ে অরণ্যের অনেক গাছপালা ভেঙে পরার পরও কিন্তু চিত্রটা খুব একটা বদলায়নি ৷ এখনও অরণ্যে চোখ রাখলে দেখা যাবে হরিণের ঝাঁক ৷ কারো চোখে এতটুকু ভয় ভীতি নেই ৷ করোনা , লকডাউন , আমফান প্রকৃতির সব দুর্যোগ জয় করে হরিণরা যেনো তাদের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছে ৷
Related Articles
বিএসএফের সীমানা বৃদ্ধির বিষয়ে কেন্দ্রের বিরোধিতা করে বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য।
কলকাতা, ১২ নভেম্বর:- বিএসএফ- এর এক্তিয়ার বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সরকার পক্ষ বিধানসভার চলতি অধিবেশনে একটি প্রস্তাব আনতে চলেছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এর পৌরহিত্যে শুক্রবার বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার শাসক দলের তরফে এই প্রস্তাব এনে তার উপরে এক ঘণ্টা আলোচনা হবে বলে বৈঠকে স্থির হয়েছে। […]
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে রামমোহন রায়ের জন্মস্থান ভুল , নিন্দার ঝড় রাজ্য জুড়ে।
মহেশ্বর চক্রবর্তী, ১৪ সেপ্টেম্বর:- উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়ের জন্মস্থান ভুল দেওয়ায়, নিন্দার ঝড় সারা রাজ্য জুড়ে। ভারতের এই মহান মনীষীর জন্ম স্থান কোন জেলায় তাও যদি সঠিক ভাবে সরকারি শিক্ষা সংসদের ওয়েবসাইটে না থাকে তাহলে সারা বিশ্বের কাছে একটা ভুল বার্তা যাবে সেই বিষয়ে সন্দেহ নেই বলে […]
দাউদাউ করে আগুনে জ্বলছে ম্যাটাডোর। আতঙ্ক দ্বিতীয় হুগলী সেতুতে।
হাওড়া, ৬ মার্চ:- দ্বিতীয় হুগলী সেতুর উপর ম্যাটাডোরে আগুন। দমকল সূত্রের খবর, সোমবার বিকেল ৩টে নাগাদ ওই ঘটনা ঘটে। চলন্ত ম্যাটাডরে হঠাৎই আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে মালবোঝাই গাড়িটি। গাড়িটি হাওড়ার থেকে কলকাতা দিকে আসছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনে ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকেই আগুন লাগে। […]











