এই মুহূর্তে জেলা

চুঁচুড়া তালডাঙ্গায় বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যু।

হুগলি , ৪ জুলাই:- চুঁচুড়া তালডাঙ্গায় বৃদ্ধ দম্পতির রহস্য মৃত্যু। ঘরের মধ্যেই হাতে এবং পায়ে ইলেকট্রিকের তার জড়ানো অবস্থায় দেহ উদ্ধার হয়। ঘরের মধ্যেই মৃত অবস্থায় প্রতিবেশীরা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় দুজনেরই হাতে এবং পায়ে ইলেকট্রিকের তার জড়ানো ছিল পুলিশ এসে তার খুলে প্রাথমিক অনুমান অবসাদ থেকেই আত্মঘাতী । এই বৃদ্ধ দম্পতি নাম […]

এই মুহূর্তে জেলা

সাংসদের আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন করলো বিজেপি কর্মী-সমর্থকরা।

সুদীপ দাস , ৪ জুলাই:- আমি করোনা পজেটিভ, শুক্রবার নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী। এরপর থেকেই উদ্বেগ বাড়ছিলো হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। আজ হুগলির বিভিন্ন জায়গায় সাংসদের আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন করলো বিজেপি কর্মী-সমর্থকরা। সেইমত হুগলি লোকসভার পোলবা থানার অন্তর্গত বেনাবারুইয়ে সাংসদ লকেট চ্যাটার্জীর অারোগ্য কামননায় যজ্ঞ করলো […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে হাওড়ার রাজপথে যমরাজ।

হাওড়া , ৪ জুলাই:- করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে এবার যমরাজের দেখা মিলল হাওড়ার রাস্তায়। এর আগে মুর্শিদাবাদ, নদীয়া জেলাতেও এভাবেই মানুষকে সচেতন করা হয়েছিল। শনিবার সকালে হাওড়ার কালিবাবুর বাজার, নেতাজী সুভাষ রোড অঞ্চলে রাস্তায় দেখা যায় এই যমরাজকে। যে সকল মানুষজন বাজার করতে বেরিয়েছেন বা বিভিন্ন কাজে রাস্তায় বেরিয়েছেন অথচ মাস্ক ব্যবহার করছেন না […]

এই মুহূর্তে জেলা

রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যবোধ এর অনন্য নজির রাখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

হুগলি , ৪ জুলাই:- রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যবোধ এর অনন্য নজির রাখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে বিচলিত কল্যাণবাবু এক ট্যুইট বার্তায় জানান আমি ভগবানের কাছে প্রার্থনা করছি লকেট চট্টোপাধ্যায়যেন খুব শীঘ্রই যেন আরোগ্য লাভ করেন । অন্যদিকে দিকে কল্যান বাবুর এই ট্যুইট সাধারণ মানুষ খুবই […]

এই মুহূর্তে জেলা

রাজীব গান্ধীর শহীদ বেদী ভেঙে দেওয়ার ঘটনার রেশ , উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। সংঘর্ষে জখম ৫।

হাওড়া , ৪ জুলাই:- দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতিতে বানানো শহীদ বেদী ভেঙে দেওয়ার ঘটনা ঘিরে শুক্রবার বিকেল থেকেই উত্তেজনা ছড়িয়েছিল হাওড়ার বাকসাড়া এলাকায়। রাতে তা ব্যাপক আকার নেয়। পরিস্থিতি ফের অগ্নিগর্ভ আকার নেয়। লোহার রড, ধারাল অস্ত্র নিয়ে হামলা চলেছে বলে অভিযোগ। ওই ঘটনায় ৫ জন জখম হন। সাঁতরাগাছি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে […]

এই মুহূর্তে জেলা

ফের বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল।

হাওড়া , ৩ জুলাই:- ফের বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তার তিন-চার নম্বর স্তম্ভের সামনে। বালির এ এন পাল লেনের বাসিন্দা এক মহিলা এদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। ওই মহিলার নাম শর্মিলা গুপ্ত (৩৮)। তাঁর স্বামী দক্ষিণ আফ্রিকায় […]

এই মুহূর্তে জেলা

করোনা আক্রান্তদের জন্য পাল্স অক্সিমিটার যুক্ত আইসোলেশান বেডের ব্যবস্থা হুগলিতে।

হুগলি , ৩ জুলাই:- এতদিন শুধু হাসপাতালেই আইসোলেশান ওয়ার্ডে করোনা লক্ষণযুক্তরা ভর্তি হয়ে সোয়াব টেস্ট করাতেন। টেস্টের রিপোর্ট পজিটিভ হলে আক্রান্তকে পাঠানো হত কোভিড হাসপাতালে। ইদানিং করোনা আক্রান্তের অধিকাংশ এসিমটোমেটিক হওয়ায় আইসোলেশানে ভর্তি থাকতে হচ্ছে না।তবে টেস্টে যাদের কোভিড পজিটিভ আসছে তারা অনেকের শরীরে প্রয়োজনের তুলনায় অক্সিজেন কম ধরা পরছে।তাদের কথা ভেবেই পাল্স অক্সিমিটার যুক্ত […]

এই মুহূর্তে জেলা

জামাই বরণে বরণডালায় সবকিছু বাতিল করে শুধু গ্লাভস , মাস্ক আর স্যানিটাইজার।

নদিয়া, ৩ জুলাই:- লকডাউনের আগেই পাকা কথা হয়ে গিয়েছিল। কিন্তু বাধা পড়েছিল লক ডাউন। এবার লকডাউন কিছুটা শিথিল হবার সাথে সাথে সরকারি নির্দেশ মেনে বাতিল হয় পর পর দুটি বিয়ের তারিখ। আর দেরি নয় ! শুভ কাজ তাড়াতাড়ি , প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনেই চার হাত এক করলেন পুরোহিত মনোতোষ চক্রবর্তী । অবশ্য তার প্রথম শর্ত ছিলো […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় রামকৃষ্ণপুর ফেরিঘাটের নিরাপত্তা সরোজমিন করলেন সিটি পুলিশের কর্তারা।

হাওড়া , ৩ জুলাই:- করোনা পরিস্থিতিতে আনলক-২ এ হাওড়ার লঞ্চঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে শুক্রবার হাওড়ার রামকৃষ্ণপুর ফেরিঘাট ঘুরে দেখেন সিটি পুলিশের আধিকারিকরা। এখন আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শহর। ওয়ার্ক ফ্রম হোমের পরিস্থিতি বদলে যাচ্ছে দ্রুত। মানুষ আবার পথে নামছেন। এই অবস্থায় দাঁড়িয়ে গণ পরিবহন ব্যাবহৃত হচ্ছে। এদিন হাওড়া সিটি পুলিশের দুই পদস্থ আধিকারিক […]

এই মুহূর্তে জেলা

বেসরকারি সংস্থার হাতে রেলের ১৫১টি ট্রেনকে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামল ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন।

হাওড়া , ৩ জুলাই:- বেসরকারি সংস্থার হাতে রেলের ১৫১টি ট্রেনকে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল হল হাওড়ায়। আজ দুপুরে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখান ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়নের কর্মীরা। তাঁরা প্রতিবাদ মিছিল করেন। উল্লেখ্য, বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া ১৫১টি ট্রেনের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ১৫টি রুটের দূরপাল্লার ট্রেনও। গত ডিসেম্বর মাসেই এই ১৫১টি ট্রেনকে […]