হাওড়া , ৩ জুলাই:- করোনা পরিস্থিতিতে আনলক-২ এ হাওড়ার লঞ্চঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে শুক্রবার হাওড়ার রামকৃষ্ণপুর ফেরিঘাট ঘুরে দেখেন সিটি পুলিশের আধিকারিকরা। এখন আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শহর। ওয়ার্ক ফ্রম হোমের পরিস্থিতি বদলে যাচ্ছে দ্রুত। মানুষ আবার পথে নামছেন। এই অবস্থায় দাঁড়িয়ে গণ পরিবহন ব্যাবহৃত হচ্ছে। এদিন হাওড়া সিটি পুলিশের দুই পদস্থ আধিকারিক ওই ঘাটের যাত্রী নিরাপত্তার বিষয়টি সরোজমিন করেন। তাঁরা ওই ফেরিঘাটে যাত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা জলসাথী কর্মীদের সঙ্গেও কথা বলেন। এছাড়া ফেরি সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর, আমফানের জেরে রামকৃষ্ণপুর ঘাটের জেটির পন্টুন কি অবস্থায় আছে সেই বিষয়েও এদিন খোঁজখবর নেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও জলসাথী কর্মীদের কাছে লাইফ জ্যাকেটের বিষয়েও জানতে চাওয়া হয়।
Related Articles
নগ্ন ভিডিও কলিং-এ প্রতারনার ফাঁদ , পুলিশের দ্বারস্থ সিটু নেতা।
সুদীপ দাস, ৫ এপ্রিল:- চলতি মাসের তিন তারিখ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের পার্টি অফিসে বসেছিলেন স্থানীয় বাসিন্দা তথা সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর জেলা সদস্য গোপাল শুক্লা। দলীয় কার্যালয়ে বসে তিনি ফেসবুক ঘাটছিলেন। হঠাৎ করেই ফেসবুক ম্যাসেঞ্জারে একটি ভিডিও কল আসে। কলটি রিসিভ করতেই কয়েক সেকেন্ডের অশ্লীল ভিডিও মোবাইলে ভেসে ওঠে। কয়েক সেকেন্ড […]
কলেজ ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবিতে কলেজ কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ।
হুগলি , ১৮ জুন:- কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী কে ধর্ষনে অভিযুক্ত উদ্ভিদ বিদ্যার শিক্ষক পার্থ তালুকদারের শাস্তির দাবিতে কলেজ কর্তৃপক্ষ কে স্মারকলিপি জমা দিল তৃণমূল ছাত্র পরিষদ।বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিনিধিরা কলেজের অধ্যক্ষর কাছে শিক্ষকের কড়া শাস্তির দাবি করে। তাঁদের অভিযোগ শিক্ষক ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তাতে কলেজের ঐতিহ্য কালিমালিপ্ত হয়েছে। এরপরেই কলেজ কর্তৃপক্ষ […]
বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে র্যালি জেপি নাড্ডার ।
বাঁকুড়া, ১৬ মার্চ:- বাংলার ভোট প্রচারে দিল্লি থেকে একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচার করছেন মঙ্গলবার বিষ্ণুপুরে বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে জেপি নড্ডা প্রচারে ঝড় তুলল। এদিন বিষ্ণুপুরের কাটানধার থেকে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার হুডখোলা গাড়িতে র্যালি করেন তিনি। সঙ্গে ছিলেন এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিষ্ণুপুর […]







