হাওড়া , ৪ জুলাই:- করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে এবার যমরাজের দেখা মিলল হাওড়ার রাস্তায়। এর আগে মুর্শিদাবাদ, নদীয়া জেলাতেও এভাবেই মানুষকে সচেতন করা হয়েছিল। শনিবার সকালে হাওড়ার কালিবাবুর বাজার, নেতাজী সুভাষ রোড অঞ্চলে রাস্তায় দেখা যায় এই যমরাজকে। যে সকল মানুষজন বাজার করতে বেরিয়েছেন বা বিভিন্ন কাজে রাস্তায় বেরিয়েছেন অথচ মাস্ক ব্যবহার করছেন না এদের কাছে নিজেই হাজির হয়ে যান যমরাজ স্বয়ং। এরা যাতে মাস্ক ব্যবহার করেন সেই সচেতনতার বার্তা দেন যমরাজ। পথচলতি মানুষও যমরাজকে প্রতিশ্রুতি দেন তারা সরকারি নির্দেশ মেনে মুখে মাস্ক পরে হাতে গ্লাভস পরে রাস্তায় বের হবেন। এদিন ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরী যমরাজকে নিয়ে হাওড়ার রাস্তায় ঘুরে সচেতনতার বার্তা তুলে ধরেন। সকলের হাতে মাস্ক তুলে দেন।
Related Articles
হাতরাসের ঘটনায় যোগী আদিত্যনাথের কুশপুতুল পোড়াল তৃণমূল চন্ডীতলায়।
চিরঞ্জিত ঘোষ , ৪ অক্টোবর:- সারা দেশজুড়ে উত্তাল যোগী রাজ্যের ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে তারই প্রতিফলন বিক্ষোভের আঁচ দেখা গেল এই রাজ্যে গতকাল মুখ্যমন্ত্রীর মিছিলের পর আজ চন্ডীতলা বিধান সভার হুগলি জেলা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির উদ্যোগে চন্ডীতলা কলাছড়া থেকে গরলগাছা হনুমান মন্দির পর্যন্ত এক মহামিছিল হয়। মহামিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব প্রেসিডেন্ট অরিন্দম […]
ভোটের নামে প্রহসনের অভিযোগ, বালি-জগাছায় বোর্ড গঠনের দিন কালো পোশাক পরে একযোগে প্রতিবাদ বিজেপি-নির্দলের।
হাওড়া, ১০ আগস্ট:- পঞ্চায়েত ভোটের নামে প্রহসনের অভিযোগ। বালির অভয়নগরে বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন কালো পোশাক পরে একযোগে প্রতিবাদ বিজেপি-নির্দল সদস্যদের। বালি-জগাছা ব্লকের নিশ্চিন্দা দুর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল আজ। বিজেপির তরফ থেকে কালো পতাকা লাগিয়ে এবং কালো ব্যাজ ও কালো পোশাক পরে এদিন প্রতিবাদ জানানো হয়। বিজেপির পাশাপাশি নির্দলের জয়ী প্রার্থীরাও প্রতিবাদ […]
মোহনবাগান রত্নে এবার ভূষিত হবেন কারা জেনে নিন ।
স্পোর্টস ডেস্ক, ১৩ জুলাই:- করোনা আবহে অন্যান্য বারের মতো করে এবছর আর মোহনবাগান দিবস উদযাপন করা হবে না। ফুটবলপ্রেমীদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব। তবে প্রতিবারের মতোও এবারও মোহনবাগান রত্নে সম্মানিত করা হবে কিংবদন্তিদের। সোমবারই ক্লাবের তরফে সেই তালিকা প্রকাশ করা হল। এদিন ক্লাবের এক্সিকিউটিভ কমিটি আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছে , এবার ভারতীয় […]









