সুদীপ দাস , ৪ জুলাই:- আমি করোনা পজেটিভ, শুক্রবার নিজেই ট্যুইট করে এ কথা জানিয়েছেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জী। এরপর থেকেই উদ্বেগ বাড়ছিলো হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। আজ হুগলির বিভিন্ন জায়গায় সাংসদের আরোগ্য কামনায় যজ্ঞের আয়োজন করলো বিজেপি কর্মী-সমর্থকরা। সেইমত হুগলি লোকসভার পোলবা থানার অন্তর্গত বেনাবারুইয়ে সাংসদ লকেট চ্যাটার্জীর অারোগ্য কামননায় যজ্ঞ করলো এলাকার বিজেপি নেতা কর্মী থেকে শুরু করে বহু মানুষ। পোলবার স্থানীয় বিজেপি নেতা প্রনব ঘোষের নেতৃত্বে এই যজ্ঞের আয়জন করা হয়। অন্যদিকে চুঁচুড়ার ব্যান্ডেল মোড়ের কালিমন্দিরে বিজেপির ব্যান্ডেল যুব মোর্চার পক্ষ থেকে মন্ডল যুব মোর্চার সভাপতি প্রভাত গুপ্তার নেতৃত্বে হুগলি লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জীর আরোগ্য কামনায় পুজা দেওয়া হয়। যদিও বিজেপি যে বিভিন্ন জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছে সে বিষয়ে প্রশ্ন তোলেন হুগলির তৃণমূল সভাপতি দিলীপ যাদব। পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন যজ্ঞ করে, হাততালি দিয়ে, থালা বাজিয়ে রোগ সারে কিনা আমার জানা নেই! তবে এ বিষয়ে বিজেপির রাজ্য নেতার সটান উত্তর আমরা ভগবানে বিশ্বাসী তাই পুজো করি তবে তৃণমূল যে কিসে বিশ্বাসী সেটা জানি না।
Related Articles
চৈত্র সংক্রান্তির সেলে নিজেদের বেচে দিয়েছে কমিশন, শ্রীরামপুরে মমতা।
হুগলি, ৮ এপ্রিল:- চৈত্র সেলের মতো সব কিছু বেচে দেওয়া হচ্ছে। মানুষ বিচার পাচ্ছে না এসআইআরের নামে বাংলার সাধারণ মানুষের তাদের ভোট অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি, আর তা থেকে বাঁচার একমাত্র পথ হলো জোটবদ্ধ হয়ে লড়াই করা। তাই সকলকে সকলকে জোট বাঁধতে হবে। তবেই বাংলা বাঁচবে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের প্রফুল্ল চন্দ্র স্টেডিয়ামে শ্রীরামপুর […]
উত্তরপ্রদেশের বারেলির দুষ্কৃতিকে নয়ডা থেকে গ্রেফতার হুগলি গ্রামীণ পুলিশের।
হুগলি, ২২ জুলাই:- রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের(আরটিজিএস) মাধ্যমে প্রায় ২৭ লক্ষ টাকা সরিয়েও শেষ রক্ষা হল না।উত্তরপ্রদেশের বরেলির দুষ্কৃতিকে নয়ডা থেকে গ্রেফতার হুগলি গ্রামীন পুলিশের। ব্যাঙ্ক লেনদেনে নিরাপদ ও বিশ্বাসযোগ্য পদ্ধতি হিসাবে ধরা হয় আরটিজিএস কে। সেই নিরাপদ জায়গায় আঘাত হানছে সাইবার প্রতারকরা। যা নিয়ে চিন্তিত পুলিশও। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার […]
কেরালার সিপিএম অনেক ভালো,পশ্চিমবঙ্গের সিপিএমের সর্বনাশ আর বন্ধনাশ ছাড়া আর কোন কাজ নেই – মুখ্যমন্ত্রী।
দ:২৪পরগনা,৮ জানুয়ারি:- গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসে বোম মেরে পাবলিসিটি চাইছে, এর থেকে রাজনৈতিক মৃত্যু ভাল, সিপিএম এখন সাইনবোর্ড বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন গণতান্ত্রিক উপায়ে সবকিছু করা উচিত বন্ধ করে কিছু করা যায় না। শুধুমাত্র বাংলাতেই কেন জোর করে বন্ধ করা হচ্ছে কই দিল্লিতে কিছু করতে […]








