হাওড়া , ৪ জুলাই:- মানসিক অবসাদে শুক্রবার রাতে হাওড়ার বালি ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক মহিলা। শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় গোলাবাড়ির লবণগোলা ঘাট থেকে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তার তিন-চার নম্বর স্তম্ভের সামনে। বালির এ এন পাল লেনের বাসিন্দা শর্মিলা গুপ্ত ( ৩৮ ) নামের ওই মহিলা শুক্রবার গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রাতে দেহ উদ্ধার করা যায়নি। তাঁর স্বামী দক্ষিণ আফ্রিকায় কর্মরত। পরিজনেরা পুলিশকে জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। শুক্রবার দুপুরে তাঁকে আমহার্স্ট স্ট্রিটে চিকিৎসকের কাছে নিয়েও গিয়েছিলেন তাঁর দেওর। বিকেলে বাড়ি ফিরে ঘরেই ছিলেন ওই মহিলা। তারপরেই তিনি বেরিয়ে সোজা ব্রিজে চলে যান। গঙ্গায় ঝাঁপ দেন। শনিবার সকালে উদ্ধার হয় দেহ।
Related Articles
নবান্নের সামনে দুর্ঘটনা।
হাওড়া,১৮ ডিসেম্বর:- নবান্নের সামনে ঘটলো দুর্ঘটনা। দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ট্যাঙ্কার। এর নিচে আটকে রয়েছেন এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ। উদ্ধারের চেষ্টা চলছে। Post Views: 441
আজ থেকে অফলাইনে ক্লাস। বেলুড় লালবাবা কলেজে নবাগত ছাত্রছাত্রীদের চলকেট দিয়ে শুভেচ্ছা টিএমসিপি’র।
হাওড়া, ২৬ নভেম্বর:- প্রথম বর্ষ সেমিস্টারের ছাত্রছাত্রীদের শুক্রবার থেকেই প্রথম অফলাইনে ক্লাস শুরু হলো হাওড়ায় বেলুড়ের লালবাবা কলেজে। সেই উপলক্ষে নবাগত প্রত্যেক ছাত্রছাত্রীকে এদিন চকলেট দিয়ে স্বাগত জানায় টিএমসিপি কর্মীরা। দীর্ঘ ২০ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়েছিল কয়েক দিন আগেই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আজকে ছাত্রছাত্রীদের স্বাগত জানানো হয় মাস্ক, স্যানিটাইজার, চকলেট উপহার দিয়ে। […]
বাসচালকের কীর্তি। অভব্য আচরণের প্রতিবাদ করায় দম্পতিকে বেদম মার।
হাওড়া,৪ মার্চ:- কদমতলা- নিউটাউন রুটের বাসচালকের হাতে নিগৃহীত হলেন হাওড়ার মৌড়ী পালপাড়ার বাসিন্দা এক দম্পতি। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার চ্যাটার্জিহাটের বেতড় মোড়ে। নিগৃহীত ওই দম্পতির নাম অচিন্ত্য কুমার রাউল ও রেখা রাউল। জানা গেছে, ছেলের স্কুলের অনুষ্ঠান দেখতে ওই দম্পতি গাড়ি নিয়ে হাওড়া শরৎ সদনে আসছিলেন। তখনই ঘটে ওই ঘটনা। গাড়িতে দুই সন্তানও […]










