হাওড়া , ৩ জুলাই:- ফের বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর থেকে বালির দিকে আসার রাস্তার তিন-চার নম্বর স্তম্ভের সামনে। বালির এ এন পাল লেনের বাসিন্দা এক মহিলা এদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। ওই মহিলার নাম শর্মিলা গুপ্ত (৩৮)। তাঁর স্বামী দক্ষিণ আফ্রিকায় কর্মরত। পরিজনেরা পুলিশকে জানিয়েছেন, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই মহিলা। এদিন দুপুরে তাঁকে আমহার্স্ট স্ট্রিটে চিকিৎসকের কাছে নিয়েও গিয়েছিলেন তাঁর দেওর। বিকেলে বাড়ি ফিরে ঘরেই ছিলেন ওই মহিলা। তারপরেই তিনি বেরিয়ে সোজা ব্রিজে চলে যান।
Related Articles
মাথাভাঙ্গায় তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ।
কোচবিহার,১৬ ডিসেম্বর:- তৃণমূল কার্যালয়ে ঢুকে তাঁদের এক কর্মীকে আক্রমণ করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত সমাজ বিরোধীদের বিরুদ্ধে। সোমবার মাথাভাঙ্গার নয়ারহাট বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস নেতা মজিরুল হোসেন বলেন, যখন আমাদের কর্মীরা নয়ারহাট পার্টি অফিসে বসে ছিল তখন অতর্কিতভাবে বিজেপির হার্মাদ বাহিনী তীরধনুক আগ্নেয়াস্ত্র […]
পুজো উদ্বোধনে হাওড়ায় শুভেন্দু।
কলকাতা, ১৯ অক্টোবর:- হাওড়ার শানপুরে মহা পঞ্চমীর সন্ধ্যায় পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি অশুভ শক্তির পরাস্ত করে শুভ শক্তির উত্তরণ ঘটাতে মায়ের কাছে প্রার্থনা জানান। শুভেন্দু অধিকারী বলেন, ‘সবকিছু কিন্তু আপনার আমার ইচ্ছে অনুযায়ী হবেনা। পঞ্জিকা শাস্ত্র মেনে আমরা চলি। সেই শাস্ত্র নিয়ম সময় মেনেই আমাদের দুর্গাপূজার সব কাজ […]
ভ্রাম্যমাণ গাড়িতে স্বেচ্ছায় রক্তদান শিবির বৈদ্যবাটীতে।
হুগলি , ৫ জুন:- কোভিড পরিস্থিতিতে রক্ত সংকট চলছে সর্বত্র। তাই মুমূর্ষ রোগীদের কথা ভেবে এগিয়ে এলো বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার বৈদ্যবাটীর চৌমাথায় ভ্রাম্যমাণ গাড়িতে আয়োজিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। অভিনব এই গাড়ির মধ্যে একই সময় তিনজন রক্তদাতা রক্তদান করতে পারবেন। এই ভ্রাম্যমাণ গাড়ির মধ্যে রক্তদানের পরিকল্পনা জেলায় প্রথম বলে দাবি […]









