হুগলি , ৪ জুলাই:- রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যবোধ এর অনন্য নজির রাখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে বিচলিত কল্যাণবাবু এক ট্যুইট বার্তায় জানান আমি ভগবানের কাছে প্রার্থনা করছি লকেট চট্টোপাধ্যায়যেন খুব শীঘ্রই যেন আরোগ্য লাভ করেন । অন্যদিকে দিকে কল্যান বাবুর এই ট্যুইট সাধারণ মানুষ খুবই প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন রাজনৈতিক বিরোধিতা তো থাকবেই কিন্তু বর্তমানে রাজনৈতিক সৌজন্যবোধের খুবই অভাব রয়েছে রাজনীতির সময় রাজনীতি করা উচিত কিন্তু যেখানে মানবিকতা প্রশ্ন সেখানে কল্যানবাবু যে রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্য দেখালেন তা অন্যান্য রাজনীতিবিদদের কাছে শিক্ষণীয় দৃষ্টান্ত।
Related Articles
ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু।
কলকাতা, ৪ নভেম্বর:- ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে দেখে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই উপলক্ষ্যে নির্বাচন কমিশন শনি ও রবিবার রাজ্য জুড়ে বুথে বুথে ভোট দাতাদের সচেতনতা বাড়াতে বিশেষ অভিযান চালাচ্ছে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। অন্যদিকে […]
গ্রামাঞ্চলে ডাক্তারদের ঘাটতি মেটাতে নার্সদের প্রশিক্ষণের উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা, ২৭ মে:- রাজ্যের গ্রামাঞ্চলে চিকিত্সকের ঘাটতি মেটাতে নার্সদের সাধারণ চিকিত্সার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।রাজ্যের বিভিন্ন জেলায় গ্রামে গঞ্জে ডাক্তারের ঘাটতি মেটাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। সম্প্রতি স্বাস্থ্য দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে রাজ্যের যে সমস্ত নার্সদের বিএসসি এবং তার উর্ধ্বে ডিগ্রি রয়েছে তাঁদেরকে ৩ সপ্তাহের […]
‘মুখ্যমন্ত্রীর নির্দেশে ১২০ কিলোমিটার রাস্তা জল দিয়ে ধোয়ার নিদান মেয়রের।
প্রদীপ সাঁতরা, ২৩ মার্চ:- করোনা মোকাবিলায় শহর কলকাতাকে পরিচ্ছন্ন রাখার দিকেও বাড়তি জোর দিচ্ছে পুরসভা। শহরের জঞ্জাল সাফাই ব্যবস্থার পরিদর্শনে বেরিয়ে এই বার্তাই দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। চীনেও করোনা ঠেকাতে রাস্তা ধোয়াকে বাড়তি গুরুত্ব দিয়েছিল। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতার ফিরহাদ বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০টি স্প্রিংকলার দিয়ে শহরের ১২০ কিলোমিটার রাস্তা ধোয়া […]










