হাওড়া , ১৬ অক্টোবর:- হাওড়ার শিবপুর লঞ্চঘাট সংলগ্ন কুষ্ঠ হাসপাতালে আবাসিক ও বহির্বিভাগের রোগীদের নানাবিধ খাদ্যদ্রব্য, ফল, পোশাক, মাস্ক ও স্যানিটাইজার প্রদান করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। পুজোর প্রাক্কালে শুক্রবার সকালে কুষ্ঠ হাসপাতালের রোগীদের হাতে ওই উপহার তুলে দেন তিনি। এদিন এই কর্মসূচির আয়োজন করেছিল মধ্য হাওড়া তৃণমূল যুব কংগ্রেস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন […]
জেলা
রাস্তায় পড়ে ইমারতি দ্রব্য , হচ্ছে যানজট। প্রোমোটার ও তাঁর সহযোগীকে গ্রেফতার করল পুলিশ।
হাওড়া , ১৬ অক্টোবর:- রাতের অন্ধকারে রাস্তায় ফেলে যাওয়া হচ্ছে বালি, স্টোনচিপস সহ ইমারতি দ্রব্য। সকালে এই উপকরণ দিয়েই চলছে প্রোমোটারের কনস্ট্রাকশানের কাজ। রাস্তা আটকে মাল ফেলে রাখায় রোজই যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। এমন অভিযোগ থানায়। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ নিল হাওড়া সিটি পুলিশ। শুক্রবার সকালে অভিযান চালিয়ে মালিপাঁচঘড়া থানার পুলিশ গ্রেফতার করেছে প্রোমোটার […]
নেত্রীর কড়া হুঁশিয়ারি , ২৪ ঘন্টার মধ্যেই হুগলিতে এক ছাতার তলায় সব পক্ষ।
হুগলি , ১৫ অক্টোবর:- হুগলিতে দলীয় কোন্দলে অসন্তুষ্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই জেলা নেতৃত্বের যুযুধান দুই পক্ষকে দেখা গেল এক ছাতার তলায়।বৃহস্পতিবার দুর্গাপুজোর ভার্চুয়াল উব্দোধনের অনুষ্ঠানে শ্রীরামপুরে হাজির ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক প্রবীর ঘোষাল, অসিত মজুমদার ও জেলা সভাপতি দিলীপ যাদব। শ্রীরামপুর গান্ধী ময়দানের পুজোতে পাশাপাশি […]
পুজো এসে গেলেও বেতন না পেয়ে বিক্ষোভ জলপথ পরিবহন সমবায় কর্মীদের।
হাওড়া , ১৫ অক্টোবর:- পুজো দোরগোড়ায়। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। তারই মধ্যে বেতন পাচ্ছেন না জলপথ পরিবহনে যুক্ত কর্মীরা। এর প্রতিবাদের বৃহস্পতিবার বিক্ষোভে সরব হন হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মীরা। এদিন দুপুরে হাওড়া স্টেশন লঞ্চঘাটে তাঁরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, এই জলপথ পরিবহন সমবায় সমিতির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় সাড়ে তিনশ কর্মচারী। প্রায় […]
পুজোর আগে বড় সাফল্য পেলো বারুইপুর পুলিশ , ৫ লক্ষ টাকার হেরোইনসহ গ্রেফতার ৩ হিরোইন বিক্রেতা।
দক্ষিণ২৪পরগনা , ১৫ অক্টোবর:- বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বেদবেরিয়া স্টেশন এলাকার একটি ঘর থেকে হাত বদল হওয়ার সময় 400 গ্রাম হিরোইন নগদ 5 লক্ষ 73 হাজার টাকা ক্যাশ ও এক মহিলাসহ 3 জন হেরোইন বিক্রেতাকে গ্রেপ্তার করে। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ […]
হাওড়া কর্পোরেশন অভিযান বাম যুব সংগঠনের।
হাওড়া, ১৫ অক্টোবর:- হাওড়ায় পুর পরিষেবার হাল ফেরানোর দাবিতে ও শূন্যপদে অবিলম্বে স্থায়ী নিয়োগের দাবিতে বৃহস্পতিবার দুপুরে হাওড়া কর্পোরেশন অভিযান করল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। এদিন ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা প্রথমে জেলা যুব কার্য্যালয়ের সামনে জমায়েত হন। সেখান থেকে মিছিল বিভিন্ন এসে পৌঁছায় হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে। সেখানে পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে ডিওয়াইএফআই কর্মীরা পুলিশের […]
মাস্ক পরে না এলে এবার মন্ডপে আর প্রতিমা দর্শন নয়, পুজোর আগে হাওড়ায় সমন্বয় সভায় জানাল সিটি পুলিশ।
হাওড়া , ১৫ অক্টোবর:- মাস্ক না পরে এলে এবার মন্ডপে এসে আর প্রতিমা দর্শন করা যাবে না বলে সাফ জানিয়ে দিল হাওড়া সিটি পুলিশ। আসন্ন শারদোৎসব উপলক্ষে বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের এক সমন্বয় সভায় হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জানান, কোভিড পরিস্থিতিতে সতর্কতা হিসাবে এবার ‘নো মাস্ক, নো প্যান্ডেল’। মাস্ক পরে মন্ডপে এলে তবেই প্রতিমা […]
বামেদের ডেপুটেশন কর্মসুচিকে ঘিরে তুলকালাম হুগলি – চুঁচুড়া পৌরসভা।
সুদীপ দাস , ১৪ অক্টোবর:- বেহাল নাগরিক পরিষেবা, নিয়োগে স্বজনপোষন, ব্যাপক দুর্নীতির মত অভিযোগ তুলে হুগলি-চুঁচুড়া পৌরসভায় বামেদের ডেপুটেশন কর্মসুচিকে ঘিরে তুলকালাম। পুরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জীকে সরাসরি দুর্নীতিবাজ বলে দাবী করে বসলেন পুরসভার বিরোধী দলনেতা সমীর মজুমদার। মেজাজ হারিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বাম আমলের বিভিন্ন দুর্নীতি নিয়ে বাম প্রতিনিধি দলের মুখের উপর প্রশ্ন ছুড়লেন পুরপ্রশাসক। […]
যুব কংগ্রেসের আইন অমান্য হাওড়ায়।
হাওড়া , ১৪ অক্টোবর:- বেকার ও পরিযায়ী শ্রমিকদের কাজের দাবিতে, কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে হাওড়ায় আইন অমান্য কর্মসূচি নেয় হাওড়া জেলা যুব কংগ্রেস। এদিন যুব কংগ্রেসের কর্মীরা প্রথমে হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েত হন। পরে মিছিল নিয়ে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে যুব কংগ্রেসের কর্মীদের ধাক্কাধাক্কি […]
বলবিন্দরের সঙ্গে সাক্ষাৎ করলেন পরিবারের সদস্যরা।
হাওড়া ১৪ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং এর ‘হেনস্থা’র ঘটনা নিয়ে এর আগে থানায় অভিযোগ জানানো হয়েছিল। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মণজিন্দর সিংহ সিরসা সহ তিনজনের এক প্রতিনিধি দল গত সোমবার সেই কপি নিয়ে হাওড়া থানায় জমা দিয়েছিলেন। কথা বলেছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। এবার তার একদিন […]

