হাওড়া , ১৫ অক্টোবর:- পুজো দোরগোড়ায়। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। তারই মধ্যে বেতন পাচ্ছেন না জলপথ পরিবহনে যুক্ত কর্মীরা। এর প্রতিবাদের বৃহস্পতিবার বিক্ষোভে সরব হন হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মীরা। এদিন দুপুরে হাওড়া স্টেশন লঞ্চঘাটে তাঁরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, এই জলপথ পরিবহন সমবায় সমিতির সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় সাড়ে তিনশ কর্মচারী। প্রায় আড়াই মাসেরও বেশি সময় ধরে এরা বেতন পাচ্ছেন না। প্রশাসনের কাছে তাঁরা ইতিমধ্যেই দরবার করেছেন। সমাধানের আশ্বাসও মিলেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি। কর্মচারীদের দাবি এখন পুজোর সময়। অবিলম্বে তাদের পাওনা বেতন ও বোনাস দেওয়া হোক। এদিন জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মচারীরা হাওড়া স্টেশনে মিছিল বের করেন।
Related Articles
প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন, লকেটকে নাম না করে সিঙ্গুরে এসে তোপ অভিষেকের।
হুগলি, ৯ এপ্রিল:- হুগলি জেলার মধ্যে সব থেকে হুগলি লোকসভা বেশি ভোটে জিতবে তৃণমূল। এদিন সাংগঠনিক বৈঠক শেষে বেরিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন সিঙ্গুরের বৈঠক শেষে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর নাম না করে অভিষেক বলেন উনি প্রাক্তন সাংসদ এর প্যাড ছাপিয়ে রাখুন উনি ভোটের ফল বেরোনোর পর প্রাক্তন হবেন। এছাড়াও আরো বলেন বিজেপি […]
দস্যু রত্নাকররা প্লেনে উঠে দিল্লিতে বিজেপি অফিসে গেলেই কী বাল্মিকী হয়ে গেল ! দলত্যাগীদের আক্রমণ ফিরহাদের।
হাওড়া , ৩১ জানুয়ারি:- দস্যু রত্নাকররা প্লেনে উঠে দিল্লিতে বিজেপি অফিসে গেলেই বাল্মিকী হয়ে গেল। বাল্মিকী সকলে হতে পারেনা। মানুষ যাকেই দেখবে সাধু, সে আসলে সাধু নয়। দলত্যাগীদের উদ্দেশ্যে আক্রমণ ফিরহাদের। তিনি আরও বলেন, এতদিন ধরে তারা সরকারে থাকলেন। সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন। অথচ এক বছর দু’বছর আগে কিছু মনে হলো না। ঠিক […]
উত্তরপাড়ায় অনুমতি না থাকায় বিজেপির মিছিল আটকালো পুলিশ , মিছিলে বাঁধা পেয়ে রাস্তা অবরোধে কর্মীরা।
হুগলি,২২ ডিসেম্বর:- সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে ও ভারতের প্রধানমন্ত্রী কে অভিনন্দন জানানোর জন্য ভারতীয় জনতা পার্টি একটি অভিনন্দন মিছিলের আয়োজন করে শ্রীরামপুর সাংগঠনিক এর পক্ষ থেকে, বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বোস এর নেতৃত্বে। উত্তরপাড়া থেকে বাগখাল পর্যন্ত এই মিছিলের কথা থাকলেও অনুমতি না নেবার কারণে মিছিল বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন। পুলিশি বাধা পেয়ে প্রথমে […]







