হাওড়া , ১৪ অক্টোবর:- বেকার ও পরিযায়ী শ্রমিকদের কাজের দাবিতে, কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে হাওড়ায় আইন অমান্য কর্মসূচি নেয় হাওড়া জেলা যুব কংগ্রেস। এদিন যুব কংগ্রেসের কর্মীরা প্রথমে হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েত হন। পরে মিছিল নিয়ে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে যুব কংগ্রেসের কর্মীদের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়। কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, যুব কংগ্রেসের সভাপতি সুপ্রভাত করাতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে হাজির ছিলেন।
Related Articles
লিলুয়া বেলগাছিয়া এলাকায় একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- হাওড়ার লিলুয়া বেলগাছিয়া এলাকায় একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু। ঘটনাস্থলে পুলিশ। বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ সূত্রের খবর, শনিবার দুপুরে অভিজিৎ দাসের বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ এসে দরজা ভেঙে তিনজনের পচাগলা দেহ দেখতে পায়। মৃতেরা […]
ভাটপাড়ায় হোলি উৎসবে মাতলেন অর্জুন পুত্র পবন সিং
ব্যারাকপুর , ২৯ মার্চ:- হোলি উৎসবকে জনসংযোগের অন্যতম হাতিয়ার করে সোমবার সকাল থেকে বেলা পর্যন্ত দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে চুটিয়ে গেরুয়া আবির খেললেন ভাটপাড়ার বিজেপি প্রার্থী তথা অর্জুন পুত্র পবন সিং। এদিন তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে হোলি খেলায় অংশ নেওয়ার পাশাপাশি শিল্পাঞ্চলে বিভিন্ন প্রান্ত থেকে আগত কার্যকর্তাদের সঙ্গেও হোলি খেলায় মেতে ওঠেন। এদিন নিজেকে গেরুয়া […]
বন্যাদুর্গত মানুষের প্রাণহানি আটকাতে সবরকমের সতর্কতামূলক ব্যাবস্থা নিয়েছে সরকার।
কলকাতা , ২ আগস্ট:- রাজ্যে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং নদীর জল স্তর বৃদ্ধি জনিত প্লাবনের আশঙ্কায় সাধারণ মানুষের সম্পত্তি ও প্রাণহানি আটকাতে রাজ্য সরকার সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। বিপদ সীমার মধ্যে থাকা জেলাগুলি থেকে ইতিমধ্যেই ৯০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জলবন্দি এলাকার মানুষদের রাখার জন্য খোলা হয়েছে ৩৫০টি […]










