হুগলি , ১৬ অক্টোবর:- দুই ব্যবসায়ীর পাঁচ লক্ষ টাকা ছিনতাই এর অভিযোগে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করলো হরিপাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে নালিকুল ১৬ নং রেল গেট এলাকায় গত মঙ্গলবার শেওড়াফুলি এবং রিষড়ার দুই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ছিনতাই করে পাঁচ ছিনতাই কারির একটি দল। দুই ব্যবসায়ী হরিপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্বয়ং হরিপাল থানার পুলিশ আধিকারিক মধুসূদন ঘোষ তদন্তে নেমে পাঁচ ছিনতাইকারীকে বুধবার রাতে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে তিন জনের বাড়ি ধনিয়াখালী থানা জয়হরিপুর এলাকায় এবং আর এক জনের বাড়ি দাদপুর থানা হারিট এলাকায়। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে দুজনকে জেল হেফাজত এবং তিন জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন মহামান্য বিচারক। তিনজনকে পুলিশি হেপজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কারা কারা জড়িত তা তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
মধ্য হাওড়ায় পরিবহন কর্মীদের টিকাকরণ ক্যাম্পের সূচনা করলেন অরূপ রায়।
হাওড়া, ২৮ মে:- মধ্য হাওড়ায় পরিবহন কর্মীদের টিকাকরণ ক্যাম্পের সূচনা করলেন মন্ত্রী অরূপ রায়। আপদকালীন পরিস্থিতিতে রাজ্য সরকারের ত্রাণ তহবিলেও অর্থদান করলেন মন্ত্রী। হাওড়া পুর এলাকায় হকার এবং পরিবহন কর্মীদের মোট ৬টি কেন্দ্রে শুক্রবার সকাল থেকে টিকাকরণের কাজ চলছে। এরমধ্যে মধ্য হাওড়ার রায়ভবনে পরিবহন কর্মীদের টিকাকরণ কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা পুরসভার […]
পুলিশকে অত্যন্ত খারাপ ভাবে ব্যবহার করছে রাজ্য সরকারঃ দিলীপ ঘোষ।
কোচবিহার,২২ জানুয়ারি:- আইনের অপব্যবহার করছে রাজ্য সরকার। শাসক এবং বিরোধীদের জন্য পৃথক নীতি চালু করেছে এই সরকার। বিজেপির সভা সমিতি করার অধিকার কেরে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার কোচবিহার পুন্ডিবাড়িতে অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে ওই বিশ্ববিদ্যালয়ের সম্মুখে কর্মচারী সংগঠনের একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় দিলীপ ঘোষ। […]
আরজিকর কাণ্ডের প্রতিবাদে শ্রীরামপুর থানায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ১৬ আগস্ট:- আর জি করের ঘটনা প্রতিবাদে রাজ্যজুড়ে বিজেপির বিক্ষোভ। শ্রীরামপুর থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে শ্রীরামপুর সাংগঠনিক জেলার কর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি নিয়ে স্লোগান দিতে থাকেন তারা। তাদের দাবি আরজিকরের ঘটনা দোষীদের উপযুক্ত শাস্তি হোক এবং মুখ্যমন্ত্রী এই মুহূর্তে পদত্যাগ করুক। শ্রীরামপুর থানার সামনে বিশাল […]







