হাওড়া, ১৫ অক্টোবর:- হাওড়ায় পুর পরিষেবার হাল ফেরানোর দাবিতে ও শূন্যপদে অবিলম্বে স্থায়ী নিয়োগের দাবিতে বৃহস্পতিবার দুপুরে হাওড়া কর্পোরেশন অভিযান করল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। এদিন ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা প্রথমে জেলা যুব কার্য্যালয়ের সামনে জমায়েত হন। সেখান থেকে মিছিল বিভিন্ন এসে পৌঁছায় হাওড়া ময়দান ফ্লাইওভার চত্বরে। সেখানে পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে ডিওয়াইএফআই কর্মীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে পুরসভা ভবনের মূল গেটের সামনে চলে আসেন। সেখানে পুলিশ তাদের বাধা দিলে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে ডিওয়াইএফআই এর চার জনের এক প্রতিনিধি দল পুরসভায় এসে ডেপুটেশন দেন।
Related Articles
স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের স্মৃতিতে এনসিসি ক্যাডেটরা স্বেচ্ছায় রক্তদান করলেন।
কলকাতা, ২৫ আগস্ট:- দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের রক্ত দিয়ে যে বীর শহীদরা দেশের মানুষ জন্য নিজের প্রাণের বলি দিয়েছিলেন তাদের স্মৃতিতে এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পশ্চিমবঙ্গ ও সিকিম এনসিসি ডাইরেকটোরেট তরফে কলকাতার এনসিসি ক্লাব হাউস একটি মহৎ প্রচেষ্টা চালানো হয়। এই দিনে দেশেও বাংলাতে মহামারি করোনা কালে রক্তের সংকট দেখা দিয়েছে, রক্তের অভাবে মেটাতে […]
নতুন মরসুমে এটিকেতেই দেখা যাবে জবি জাস্টিনকে।
স্পোর্টস ডেস্ক,১২ মে:- লকডাউনে নিজের রাজ্য কেরালার তিরুবনন্তপুরমেই ঘরবন্দি রয়েছেন ATK-র স্ট্রাইকার জবি জাস্টিন । তবে, ফিটনেস ট্রেনিংয়ে কোনও রকম খামতি রাখছেন না । সম্প্রতি তাঁর ATK ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয় । শোনা যাচ্ছিল, নতুন মরশুমে ATK-র লাল-সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে । কারণ কেরালা ব্লাস্টার্সের মেন ইন ইয়েলো ব্রিগেডে থাকবেন তিনি […]
হার মহমেডানের, নজির ছোট ক্লাবের
প্রসেনজিৎ মাহাতো ,১৬ ডিসেম্বর:- ইতিহাসের হাতছানি জর্জ টেলিগ্রাফের সামনে। বুধবার কল্যাণী স্টেডিয়ামে আইএফএ শিল্ডের সেমিফাইনালে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল জর্জটেলিগ্রাফ। ময়দানের তথাকথিত ছোট ক্লাব হিসেবে নজির গড়লো জর্জ। প্রথমে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেয় রঞ্জন ভট্টাচার্যের দল। জর্জের হয়ে গোল দুটি করেন সাদ্দাম হোসেন মণ্ডল এবং স্ট্যানলি ইজে। ইউনাইটেডের গোলদাতা বাসুদেব […]






