হাওড়া , ১৬ অক্টোবর:- হাওড়ার শিবপুর লঞ্চঘাট সংলগ্ন কুষ্ঠ হাসপাতালে আবাসিক ও বহির্বিভাগের রোগীদের নানাবিধ খাদ্যদ্রব্য, ফল, পোশাক, মাস্ক ও স্যানিটাইজার প্রদান করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। পুজোর প্রাক্কালে শুক্রবার সকালে কুষ্ঠ হাসপাতালের রোগীদের হাতে ওই উপহার তুলে দেন তিনি। এদিন এই কর্মসূচির আয়োজন করেছিল মধ্য হাওড়া তৃণমূল যুব কংগ্রেস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নেতা সৃষ্টিধর ঘোষ, সুশোভন চট্টোপাধ্যায়, মৃণাল দাস প্রমুখ। উল্লেখ্য, এদিন ছিল মন্ত্রী অরূপ রায়ের জন্মদিন। প্রতি বছরই কুষ্ঠ হাসপাতালে দলের যুব শাখার উদ্যোগে এই মহতী অনুষ্ঠান করা হয়ে থাকে।
Related Articles
বাঁকুড়ার প্রতাপপুরে মহাশ্মশান কালি মন্দিরে নবরাত্রির নব দুর্গা পুজো, কুমারী পূজো ও বিশ্বকল্যান যজ্ঞ।
বাঁকুড়া , ২৫ অক্টোবর:- বাঁকুড়া জেলার প্রতাপপুরের মহাশ্মশান কালি মন্দিরে নবরাত্রির নব দুর্গা পুজো ও বিশ্বকল্যান যজ্ঞ প্রতি বছরের ন্যায় এবছর হচ্ছে। এখানের মহালয়ার দিন থেকে নবমীর দিন পর্যন্ত যজ্ঞ করা হয়ে থাকে। এবছর মোট ৪২ দিন ধরে যজ্ঞ হচ্ছে। এখানের পুজোর বিশেষত এখানে মাদুর্গার ৯ টি রূপ শৈলীপুত্রী, ব্রহ্মচারিনী,চন্দ্রঘটা,কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরি, সিদ্ধিদাত্রী […]
সব পুরসভায় একদিনেই ভোট করানো হোক , রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব রাজ্যপালের।
কলকাতা, ২৩ নভেম্বর:- আলাদা আলাদা দিনে নয়, রাজ্যের যে সব পুরসভায় নির্বাচন বকেয়া রয়েছে সেই সব পুরসভায় একদিনেই ভোট করানো হোক। রাজ্য নির্বাচন কমিশনকে এই প্রস্তাব দিলেন রাজ্যপাল জগদীপ ধানখড় রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন নিয়ে আলোচনা করতে রাজ্যপাল মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন। প্রায় এক ঘন্টা দুজনের মধ্যে আলোচনা হয়।এদিন রাজ্যপাল […]
দিল্লিতে ধর্না মঞ্চে বাঁধা দেওয়ার জের, হাওড়ায় অবরোধ-বিক্ষোভ তৃণমূলের।
হাওড়া, ৩ অক্টোবর:- দিল্লির ঘটনার প্রতিবাদ, হাওড়ায় একাধিক জায়গায় ধিক্কার, অবরোধ কর্মসূচি তৃণমূলের। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচিতে বাধাদান ও ১০০ দিনের টাকার আটকে রাখার প্রতিবাদে হাওড়ার ডোমজুড় বিধানসভার সলপ বাজারে সলপ এক নম্বর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকালে পথ অবরোধ করা হয়। হাওড়া আমতা রোড অবরোধ করে বিক্ষোভ হয়। এদিন ১০০ দিনের জব […]








