জেলা এই মুহূর্তে

গুলিবিদ্ধ বাঁশবেরিয়া পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান।

সুদীপ দাস , ১১ মে:- গুলিবিদ্ধ বাঁশবেরিয়া পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান আদিত্য নিয়োগী। বাড়ির কালীপুজোর বাজার করার সময় আজ সকালে পিছন দিক থেকে গুলি করে তাকে। পিঠে গুলি লাগে। প্রথমে চুঁচুড়া হসপিটাল,পরে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দলের একাংশের দিকেই আঙ্গুল তুলেছেন। সরাসরি পুর […]

এই মুহূর্তে জেলা

আংশিক লকডাউন কঠোর ভাবে মেনে চলতে হাওড়ায় পথে পুলিশ।

হাওড়া , ১১ মে:- করোনা সচেতনতায় হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে সোমবার দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বাজার, রোড সহ সংলগ্ন এলাকায় থানার আইসি অমিত কুমার মিত্রের নেতৃত্বে স্যানিটাইজ হয়। হরগঞ্জ বাজার, শ্রীঅরবিন্দ রোড সহ সংলগ্ন এলাকায় এদিন স্যানিটাইজেশনের পাশাপাশি করোনা বিধি মেনে চলতে এবং করোনা সচেতনতায় ট্যাবলো বের করা হয় পুলিশের তরফ থেকে। […]

এই মুহূর্তে জেলা

করোনাকালে অসহায় মানুষের পাশে রেড ভলেন্টিয়ার্সের তরুণ ব্রিগেড।

হাওড়া , ১১ মে:- করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে বন্ধুর মত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বামেদের রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরা। হাওড়াতেও বিভিন্ন এরিয়া কমিটির উদ্যোগে শুরু হয়েছে এই সমাজসেবামূলক কাজ। বালি, উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া থেকে শুরু করে শিবপুর, মধ্য হাওড়া সর্বত্রই প্রতিদিন প্রতিনিয়ত রেড ভলেন্টিয়ার্স এর ব্রিগেড ছুটে বেড়াচ্ছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। […]

এই মুহূর্তে জেলা

কোভিডে মৃতের দেহ সৎকারে বিলম্ব। শেষে উদ্যোগ নিয়ে দেহ উদ্ধার।

হাওড়া , ১০ মে:- দীর্ঘ প্রায় ৪৮ ঘন্টারও বেশি পার হয়ে গেলেও মৃত কোভিড রোগীর দেহ সৎকার না হওয়ার অভিযোগ উঠেছিল হাওড়ায়। শেষে প্রাক্তন জনপ্রতিনিধি ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতির সমাধান হয়। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, বেলুড়ের এক ব্যক্তি শনিবার দুপুরে লিলুয়ার রেল হাসপাতালে মারা যান। কিন্তু তারপর থেকে দেহ সৎকার কারা […]

এই মুহূর্তে জেলা

স্বাধীনতার পর প্রথম মন্ত্রীত্বের স্বাদ পেল মন্তেশ্বর এলাকাবাসী।

পূর্ব বর্ধমান , ১০ মে:- অবশেষে মন্ত্রিত্বের স্বাদ পেল মন্তেশ্বরবাসী। স্বাধীনতার পরবর্তী সময়ে মন্তেশ্বর বিধানসভার থেকে বিজয়ী কোন বিধায়ক এই প্রথম রাজ্য মন্ত্রীসভায় স্থান পেলেন। রবিবারই মন্ত্রিসভার তালিকায় মন্তেশরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরীর নাম দেখে উচ্ছ্বসিত হয়েছিল মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস কর্মীরা। সোমবার সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সাথে সাথেই মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মালডাঙ্গা কুসুম […]

এই মুহূর্তে জেলা

দ্বিতীয় বারের জন্য মন্ত্রীসভায় শপথ নিতে চলেছেন সিঙ্গুরের বেচারাম মান্না।

হুগলি , ১০ মে:- দ্বিতীয় বারের জন্য মন্ত্রীসভায় শপথ নিতে যাচ্ছে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল বিধায়ক বেচারাম মান্না। গতকাল মন্ত্রীসভায় নাম ঘোষণার সাথে সাথে সকাল থেকে দলীয় কর্মীরা ভীড় জমান সিঙ্গুরের রতনপুরের বাড়িতে। বাড়িতেই শুভেচ্ছা গ্রহন করলেন বেচারাম মান্না। সকালেই বাড়ির মন্দিরে কালী পুজো করছে। এর আগে 2011 সালে হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে […]

এই মুহূর্তে জেলা

করোনা পরিস্থিতিতে সরকার যদি আমাদের সহযোগিতা চান আমরা সহযোগিতা করতে রাজি – দিলীপ ঘোষ।

হাওড়া , ৯ মে:- একদিকে কোভিডের আক্রমণ, অন্যদিকে তৃণমূলের আক্রমণ চলছে। এই পরিস্থিতিতে আমরা দলের খারাপ ফল নিয়ে এখনও পর্যালোচনা করতে পারিনি। হাওড়ায় বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার বিকেলে হাওড়ায় জেলা সদর কার্য্যালয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন তিনি। হাওড়ায় ১৬-০ ফল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এর আগেও আমরা হাওড়ায় কোনওদিন […]

এই মুহূর্তে জেলা

বেলুড় রামকৃষ্ণ মিশনের বিশেষ উদ্যোগ , ১ জুন থেকে ৫০ শয্যার সেফ হোম চালু হতে চলেছে।

হাওড়া , ৯ মে:- করোনা অতিমারী পরিস্থিতিতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১ জুন থেকে তা চালু করা হবে। এখানে থাকবে অক্সিজেনের সুব্যবস্থাও। এক প্রেস বিজ্ঞপ্তি মারফত একথা জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ সারদাপীঠের তরফ থেকে। মঠের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এই […]

এই মুহূর্তে জেলা

ভোট পরবর্তী হিংসা থামাতে ধনিযাখালীতে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

সুদীপ দাস , ৯ মে:- ভোট পরবর্তী হিংসা থামাতে ফল প্রকাশের পর থেকেই পথে নেমেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে। প্রসঙ্গত দুদিন আগেই ধনিয়াখালি বিডিও অফিসে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করতে যান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেদিনই সাংসদ অভিযোগ করেন ভিডিও অফিসের সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বোমাবাজিও করে […]

এই মুহূর্তে জেলা

দাশনগরে লটারি ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী হানা, জখম ব্যবসায়ী।

হাওড়া , ৯ মে:- দুষ্কৃতী হামলার ঘটনা এবার হাওড়ার এক লটারি ব্যবসায়ীর বাড়িতে। অনুমান করা হচ্ছে, ওই দুষ্কৃতী এসেছিল চুরির উদ্দেশ্যেই। অভিযোগ, ওই ব্যবসায়ীকে ধারাল ব্লেড দিয়ে কোপ মেরে জখম করা হয়। গতকাল রাতে দাশনগর থানা এলাকার কোনা ক্যাম্পের মাঠ এলাকায় ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জখম অবস্থায় ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই […]