সুদীপ দাস , ১২ মে:- প্রাক্তন উপ-পৌরপ্রধানের উপর গুলি চালানোর ঘটনার পরই পুরপ্রশাসককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করলো রাজ্য সরকার। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর। রাজ্য সরকারের যুগ্ম সচিবের ওই চিঠিই হাতে এসেছে আমাদের। যেখানে বর্তমান পুরপ্রশাসক অরিজিতা শীলকে নিজ ইচ্ছায় অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়ে অবিলম্বে দ্বায়িত্বভার আদিত্য নিয়োগীকে বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও গতকাল বাঁশবেড়িয়ার গুলি চালনোর ঘটনার পর থেকেই খোঁজ নেই পুরপ্রশাসক অরিজিতা শীল ও তাঁর স্বামী সোনা শীলের। পুলিশের খাতায় আপাতত তাঁরা নিখোঁজ। এখন দেখার অরিজিতা আদিত্যকে দ্বায়িত্বভার বুঝিয়ে দেয় না কি নিয়ম অনুযায়ী হুলিয়া জারি করে রাজ্য সরকার।
Related Articles
শনিবার রেড রোডে হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল।
কলকাতা, ৬ অক্টোবর:- অতিমারীর কারণে ২ বছর বন্ধ থাকার পর আগামী শনিবার রেডরোডে ফের হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে কার্নিভাল। এরপরই থাকছে ডোনা গাঙ্গুলির নাচের গ্রুপ দীক্ষা মঞ্জরীর নাচের অনুষ্ঠান। অসুস্থ ডোনা গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সুস্থ থাকলে তাঁকেও দেখা যাবে রেডরোড কার্নিভালের অনুষ্ঠানে। বিশ্ববাংলা শারদ সম্মানে […]
প্রায় ৪৫০ বছরের ঐতিহ্যবাহী কালি পুজো করোনা পরিস্থিতিতে অনারম্ভ ভাবে হওয়ায় ভক্তদের মনে বিষাদের সুর।যদিও প্রাচীন রীতি মেনে পুজোপাঠ হয়।
হুগলি, ১১জুলাই:- প্রায় ৪৫০ বছরের ঐতিহ্যবাহী কালি পুজো করোনা পরিস্থিতিতে অনারম্ভ ভাবে হওয়ায় ভক্তদের মনে বিষাদের সুর। যদিও প্রাচীন রীতি মেনে পুজোপাঠ হয়। হুগলি জেলার আরামবাগের মহেশপুর এলাকার প্রাচীন এই কালি পুজোকে কেন্দ্র করে পুর্নার্থীদের উৎসাহ বেশ চোখে পড়ার মতোন। এই বছর সম্পুর্ন ভাবে কোভিড প্রোটোকল মেনে পুজোপাঠ হয়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রাচীন কাল […]
ভোটের দিন ঘোষণা হতেই কানাইপুরের বিভিন্ন এলাকায় রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ
হুগলি , ১ মার্চ:- হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভায় ভোট আগামী ১০ই এপ্রিল,তার আগেই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার শাস্ত্রী নগর, আদর্শনগর, বড়োবহেড়া, বারোজীবি, কলোনি বিভিন্ন এলাকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর টহল। এদিন কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে ছিলেন কানাইপুর ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। এদিন বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চে নেতৃত্ব দেন কানাইপুর ফাঁড়ির […]







