সুদীপ দাস , ১৩ মে:- কোভিড আক্রান্তদের সাহায্যার্থে রিষড়ার তৃণমূলপন্থীরা এবারে কোভিড ক্লাব চালু করলো। এই ক্লাবের সদস্যরা গ্রীন ভলান্টিয়ার বলে পরিচিত হবেন। যারা কোভিড আক্রান্ত পরিবারদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বদ্ধ হয়েছেন। কাউকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে, বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া, প্রয়োজনীয় ঔষধ পৌঁছে দেওয়া সহ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন কাজ করবেন গ্রীন ভলান্টিয়াররা। প্রসঙ্গত কোভিড কেয়ারে বামপন্থীরা ইতিমধ্যেই রেড ভলান্টিয়ার্সদের পথে নামিয়েছে। সে পথে হেঁটে এবারে ডানদল তৃণমূল পথে নামালো গ্রীন ভলান্টিয়ার্সদের।
Related Articles
তৃণমূল কংগ্রেসের থেকে বড়ো ওয়াশিং মেশিন বোধহয় আর কারও নেই। যেখানে কালো থেকে সাদা করা যায়। বিমল গুরুং ইস্যুতে পাল্টা কটাক্ষ রাজীবের।
হাওড়া , ২১ ফেব্রুয়ারি:- রবিবার সকালে হাওড়ার ডোমজুড় এলাকায় বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক মিছিল হয়। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। বিমল গুরুংয়ের উপর থেকে মামলা প্রত্যাহার সম্পর্কে রাজীব বলেন, তৃণমূল কংগ্রেসের থেকে বড়ো ওয়াশিং মেশিন বোধহয় আর কারও নেই। যেখানে কালো থেকে সাদা করা […]
বিয়ের ১০ মাসের মাথায় রহস্যজনক মৃত্যু কোন্নগরের গৃহবধূর , গ্রেফতার স্বামী
হুগলি , ১৩ নভেম্বর:- বৃহস্পতিবার রাত্রে শ্বশুরবাড়ি থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বধূর নিথর দেহ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গৃহবধূর স্বামী অভিযুক্ত পাপ্পু ঘোষ কে। ঘটনাটি হুগলির কোন্নগরে 19 নম্বর ওয়ার্ডের। মৃত গৃহবধূর নাম প্রিয়া ঘোষ। 21 বছর বয়সী প্রিয়ার বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়েকে খুন করা হয়েছে। অন্যদিকে প্রিয়া শশুর বাড়ি দাবি প্রিয়া […]
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রেসিডেন্ট মহারাজ।
হাওড়া, ৯ মার্চ:- শারীরিক অসুস্থতা নিয়ে বুধবার সকালে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজ। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি বেলুড় মঠ থেকে পিয়ারলেসে পৌঁছান। সূত্রের খবর তিনি বয়সজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রেসিডেন্ট মহারাজ। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করছেন। Post Views: 407







