হাওড়া , ১২ মে:- দীর্ঘ আড়াই বছর হাওড়া পুরসভায় পৌর নির্বাচন না হওয়ার ফলে বর্তমানে সেখানে কোনও প্রশাসনিক বোর্ড নেই। ফলে হাওড়া পুর এলাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে সাত সদস্যের একটি বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়। হাওড়া পুর এলাকার পাঁচ বিধায়ক সহ প্রাক্তন মেয়র পারিষদ স্বাস্থ্য ভাস্কর […]
জেলা
মহৎ উদ্যোগ বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের , ৬০ শতাংশ ভর্তুকি দিয়ে কোভিড টেস্টের ব্যবস্থা।
হাওড়া , ১২ মে:- করোনা অতিমারী পরিস্থিতিতে মানুষের সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আগামী ১ জুন থেকে ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার কথা আগেই ঘোষণা করেছিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠ কর্তৃপক্ষ। এবার নামমাত্র খরচে গরীব মানুষের জন্য কোভিড ( আরটি-পিসিআর ) টেস্টের ব্যবস্থা করলেন বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির কর্তৃপক্ষ। আগামী ১৭ মে […]
উপসর্গহীন কোভিড আক্রান্তদের ৫০ বেডের সেফ হোম চুঁচুড়ায়।
তরুণ মুখোপাধ্যায় , ১২ মে:- তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই যে কথাটা বলেছেন যে এই সময়ে করোনার মহামারী চলছে, তার মোকাবিলায় সকলকে লড়াইয়ের ময়দানে নামতে হবে। এবং যেভাবেই হোক এই মারণ বাধিকে আমাদের রুখতে হবে , এইটাই আমাদের প্রধান কাজ। সেই কথা মাথায় রেখে আজ চুঁচুড়ায় নবনির্বাচিত বিধায়ক অসিত মজুমদার স্থানীয় […]
বাঁশবেরিযার পুর-প্রশাসকের পদ থেকে অরিজিতা শীল কে সরানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।
সুদীপ দাস , ১২ মে:- প্রাক্তন উপ-পৌরপ্রধানের উপর গুলি চালানোর ঘটনার পরই পুরপ্রশাসককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করলো রাজ্য সরকার। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর। রাজ্য সরকারের যুগ্ম সচিবের ওই চিঠিই হাতে এসেছে আমাদের। যেখানে বর্তমান পুরপ্রশাসক অরিজিতা শীলকে নিজ ইচ্ছায় অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়ে অবিলম্বে দ্বায়িত্বভার আদিত্য […]
ফের দেহ উদ্ধারে বিলম্বের অভিযোগ হাওড়ায়।
হাওড়া , ১২ মে:- সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত বেশ কয়েক ঘন্টা ধরে নার্সিংহোমেই পড়ে রইল কোভিডে মৃতের দেহ। শেষমেশ পুরসভার শববাহী গাড়ি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। সোমবার রাত দেড়টা নাগাদ মারা যান সুজিত কুমার হাজরা নামের এক ব্যক্তি। তারপর থেকে হাওড়ার রামরাজাতলা সাঁত্রাগাছি এলাকার একটি নার্সিংহোমেই পড়ে ছিল দেহ। মৃতের ভাইয়ের […]
বাজ পড়ে মৃত্যু হাওড়ায়।
হাওড়া, ১১ মে:- মঙ্গলবার দুপুরে বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটল হাওড়ায়। আহত হয়েছেন একাধিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। জানা গেছে, বালিটিকুরি ২ নম্বর রামকৃষ্ণপল্লি শেখপাড়ার বাসিন্দা রেবা বিশ্বাস ও তাঁর ছেলে অশোক বিশ্বাস মাঠে চাষের কাজ করছিলেন। বাজ পড়লে ঘটনাস্থলেই অশোকবাবুর মৃত্যু হয়। গুরুতর […]
বড়ঞার বাহাদুরপুর মোড়ে পথ দূর্ঘটনায় মৃত্যু হলো স্কুল পড়ুয়ার।
মুর্শিদাবাদ , ১১ মে:- রাস্তা পারাপার হতে গিয়ে ভুলবশত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল দশ বছর বয়সের এক স্কুল পড়ুয়ার। মঙ্গলবার সকালে দূঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার বাহাদুরপুর মোড়ে। জানা গেছে মৃত ওই শিশু কন্যার নাম, রুমি বিবি বাড়ি বড়ঞা থানার বাহাদুরপুর গ্ৰামে। স্থানীয়রা জানায় কুলি থেকে বর্ধমানের উদ্দেশ্যে একটি ২০৭ গাড়ির অভিমুখে পড়ে […]
বাজার জীবাণুমুক্ত করতে পথে তৃণমূলের চিকিৎসক বিধায়ক।
হাওড়া , ১১ মে:- করোনার সংক্রমণ বাড়তে থাকায় এর আগেও মানুষকে সচেতন করতে পথে নামতে দেখা গেছে তাঁকে। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে সচেতনতার বার্তা দিলেন বালি কেন্দ্রের তৃণমূলের চিকিৎসক বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। এদিন করোনা সচেতনতায় পথে নেমে তিনি নিজের হাতেই বাজার দোকানপাট স্যানিটাইজ করেন। প্রায় প্রতিদিনই নিয়ম করে নিজের উদ্যোগে বালি বেলুড়ের জনবহুল […]
উপ পৌরপ্রধানের গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পরতেই উত্তপ্ত হয়ে উঠলো বাঁশবেড়িয়ার।
সুদীপ দাস , ১১ মে:- বাঁশবেড়িয়ার প্রাক্তন উপ পৌরপ্রধানের উপরে গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পরতেই উত্তপ্ত হয়ে উঠলো বাঁশবেড়িয়ার বিভিন্ন এলাকা। ব্যাপক ভাঙচুর করা হলো ঘটনায় অভিযুক্ত বাঁশবেড়িয়ার পৌরপ্রধানার স্বামী সোনা শীলের বাড়ি। বাড়িতে থাকা একাধিক মোটর বাইকে ভাঙচুরের পাশাপাশি ঘরে ঢুকে বিভিন্ন আসবাব পত্রে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় বাঁশবেড়িয়া খেলার মাঠের সামনে […]
শিবপুরের কাজিপাড়ায় সংঘর্ষ। এক যুবকের মৃত্যুর অভিযোগ। উত্তেজনা। এলাকায় অবরোধ।
হাওড়া , ১১ মে:- পাড়ায় বাচ্চাদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাধে অশান্তি। এরপর বহিরাগতরা দলবল নিয়ে এসে হামলা চালায়। সোমবার রাতে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর থানা এলাকা। ঘটনায় দুষ্কৃতিদের হামলায় এক যুবকের জখম হয়ে মৃত্যু হয় বলে অভিযোগ। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তা অবরোধ হয়। দোষীদের গ্রেফতার ও শাস্তির […]

