হাওড়া , ১২ মে:- সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত বেশ কয়েক ঘন্টা ধরে নার্সিংহোমেই পড়ে রইল কোভিডে মৃতের দেহ। শেষমেশ পুরসভার শববাহী গাড়ি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। সোমবার রাত দেড়টা নাগাদ মারা যান সুজিত কুমার হাজরা নামের এক ব্যক্তি। তারপর থেকে হাওড়ার রামরাজাতলা সাঁত্রাগাছি এলাকার একটি নার্সিংহোমেই পড়ে ছিল দেহ। মৃতের ভাইয়ের অভিযোগ, এরপর থেকেই তাঁরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন। পুরসভাকেও জানানো হয়। দীর্ঘ কয়েক ঘন্টা নার্সিংহোমেই পড়ে থাকে দেহ। পরে মঙ্গলবার সন্ধ্যে পর্যন্ত অপেক্ষার পর পুরসভার গাড়ি এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।
Related Articles
৪৫ দিন পর আই লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল।
অঞ্জন চট্টোপাধ্যায়,২৫ জানুয়ারি:- শেষবার জয়টা এসেছিল ১৪ ডিসেম্বর ঘরের মাঠে । এবার এল ২৫ জানুয়ারি চেন্নাইয়ের মাঠে । গতবারের আই লিগ চ্যাম্পিয়নদের তাঁদের ঘরের মাঠে ২-০ গোলে হারাল রানার্সরা। অর্থাৎ চেন্নাই সিটি এফসিকে হারাল ইস্টবেঙ্গল। অ্যালেজান্দ্রো ফিরতেই বাস্তব রায়ের কোচিংযে দেখা গেল ভয় ডরহীন লাল হলুদ ব্রিগেডকে। যদিও এদিন প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে বেশ চাপে দেখায়। একের পর […]
শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে অভূতপূর্ব নিরাপত্তা উত্তর হাওড়ায়।
হাওড়া, ৪ ফেব্রুয়ারি:- উত্তর হাওড়ার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব শীতলা মায়ের স্নানযাত্রা সাড়ম্বরে আয়োজন করা হয়েছে। উত্তর হাওড়ার সবথেকে বড় উৎসব হলো শীতলা মায়ের স্নানযাত্রা। স্নানযাত্রা উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে উত্তর হাওড়ার রাজপথে। এদিন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো রাখতে মোতায়েন করা হয়েছে সাধারণ পুলিশ, ডিডি স্পেশাল অ্যান্টি থেফট টিম। […]
বাংলা মাতৃ প্রকল্পে বঞ্চিত রাজ্য , এই অভিযোগে বিধানসভায় সরব চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা, ২৪ মার্চ:- এরাজ্যের গর্ভবতী এবং সদ্য সন্তানের জন্ম দেওয়া মায়েরাও কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজ “বাংলা মাতৃ প্রকল্পে” রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে বিধানসভায় সরব হন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বাজেট আলোচনা শেষে জবাবী ভাষণ দেওয়ার সময় তিনি অভিযোগ করেন এই প্রকল্পে গত দু’বছরে […]








