হাওড়া , ১১ মে:- করোনার সংক্রমণ বাড়তে থাকায় এর আগেও মানুষকে সচেতন করতে পথে নামতে দেখা গেছে তাঁকে। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে সচেতনতার বার্তা দিলেন বালি কেন্দ্রের তৃণমূলের চিকিৎসক বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। এদিন করোনা সচেতনতায় পথে নেমে তিনি নিজের হাতেই বাজার দোকানপাট স্যানিটাইজ করেন। প্রায় প্রতিদিনই নিয়ম করে নিজের উদ্যোগে বালি বেলুড়ের জনবহুল এলাকা, বাজার, দোকানপাট জীবাণুমুক্তকরণ করছেন বিধায়ক।এদিন তিনি বেলুড় নতুন বাজারে জীবানুমুক্তকরণের কাজ করেন।
Related Articles
নতুন পাম্প হাউসের উদ্বোধন হাওড়ায়।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- হাওড়া পৌরনিগমের উদ্যোগে নতুন একটি পাম্প হাউসের উদ্বোধন হলো উত্তর হাওড়ার সীতানাথ বোস লেনে। এর ফলে ওই এলাকার মানুষ জল জমার সমস্যা থেকে মুক্তি পাবেন। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালকিয়ার সীতানাথ বোস লেন অঞ্চলে শুক্রবার দুপুরে হাওড়া পৌরনিগমের ওই পাম্প হাউসের শুভ উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পৌরনিগমের মুখ্য […]
শুরু হলো কোন্নগর বইমেলা ।
প্রদীপ সাঁতরা,৬ ডিসেম্বর:- আজ কোন্নগর বই মেলা ও পুষ্প প্রদর্শনীর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্ভোধন হলো কোন্নগর এর কালীতলা প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্জ্বলন করলেন প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী। উদ্ভোধনী অনুষ্ঠানের আগে বইয়ের জন্য হাঁটুন এই শীর্ষক এ কোন্নগর এর উচ্চ বিদ্যালয় ও রাজেন্দ্র বিদ্যালয় থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ছাত্র ছাত্রীরা হাঁটায় অংশগ্রহণ […]
রাজ্যে উৎপাদিত অক্সিজেন ভিনরাজ্যে পাঠানোর আপত্তি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৭ মে:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি ও মেডিকেল অক্সিজেন চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যে উৎপাদিত অক্সিজেন ভিন রাজ্যে পাঠানোয় আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি বলেন, একদিনের মধ্যে রাজ্যে মেডিকেল অক্সিজেন চাহিদা ৪৭০ মেট্রিক টন এ এসে দাঁড়িয়েছে। আগামী সপ্তাহে তা আরও বেড়ে সাড়ে ৫০০ মেট্রিক টনে দাঁড়াতে […]







