হাওড়া, ২ সেপ্টেম্বর:- বালিতে প্যারা স্পোর্টস খেলোয়াড়দের জন্য বৃহস্পতিবার ভ্যাক্সিনের ব্যবস্থা করা হয়। বালি কেন্দ্রের বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় ও বালি ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে প্রায় ২০ জন শারীরিক প্রতিবন্ধী প্যারা স্পোর্টস খেলোয়াড়কে এদিন কোভিড ভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা করা হয় বালির কেদারনাথ আরোগ্য ভবনে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে এরা নিজেরা এসে কোনও ভ্যাক্সিন কেন্দ্র থেকে এতদিন […]
জেলা
নবান্নে অভিযোগ জানাতে আসার পথে ধূলাগোড় টোলপ্লাজায় আটকে দিল পুলিশ , বিক্ষোভ।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- নবান্নে অভিযোগ জানাতে আসার পথে ডেবরা ১১২ নম্বর টোলপ্লাজার কর্মীদের হাওড়ায় ধূলাগোড় টোলপ্লাজায় আটকে দেওয়া হলো। সেখানেই আটকে পড়া টোলকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনা ঘটে। টোলপ্লাজার কর্মীদের অভিযোগ, স্বজনপোষণ করে পুরানো টেন্ডার বলপূর্বক বাতিল করে নতুন টেন্ডার দাখিল করা হয়েছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে আসার পথে পুলিশ […]
রেশন ডিলাররা দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ দেখালো আরামবাগ মহকুমার খাদ্যদপ্তরে।
আরামবাগ, ২ সেপ্টেম্বর:- রাজ্য সরকার দুয়ারে রেশন প্রকল্প ঘোষনা হবার পর থেকেই রেশন ডিলারদের মধ্যে চাপা ক্ষোভ জমা হচ্ছিল। এদিন তার বহিঃপ্রকাশ দেখা গেলো হুগলি জেলার আরামবাগ মহকুমার খাদ্য দপ্তরে। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা রেশন ডিলাররা জোট বদ্ধ হয়ে আরামবাগ মহকুমার খাদ্য দপ্তরে দুয়ারে রেশন প্রকল্পের বিরোধিতা করে ব্যাপক বিক্ষোভ দেখায় এবং পাশাপাশি খাদ্য […]
দিনের পর দিন বন্দি থাকার অভিযোগ তুলে সংশোধনাগারের ভিতরেই অনশনে বিচারাধীন বন্দিরা।
সুদীপ দাস, ২ সেপ্টেম্বর:- আদালতে না তোলা ও মিথ্যা মামলার দিনের পর দিন বন্দি থাকার অভিযোগ তুলে সংশোধনাগারের ভিতরেই অনশনে বসলো ১৮৬ জন বিচারাধীন বন্দি। বৃহস্পতিবার অনশনরত এক বিচারাধীন বন্দিকে আদালতে তোলার পর কোর্ট লক আপে অসুস্থ হয়ে পরায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত সেই বন্দির দাদার দাবী তাঁর ভাই সহ মোট ১৮৬ জন […]
থানায় ডেকে গ্রেপ্তারের অভিযোগ দুই বিজেপি নেতাকে।
হুগলি, ২ সেপ্টেম্বর:- থানায় ডেকে গ্রেফতার গ্রেফতারের অভিযোগ বিজেপির দুই নেতাকে। ধৃত দুজন হলেন বাঁশবেড়িয়া মন্ডলের যুব সভাপতি বিশ্বজিৎ দাস এবং যুব নেতা বিষ্ণু চৌধুরী। ধৃত দুজনকে আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। আদালতের সামনে উপস্থিত ছিলেন বিজেপির হুগলী সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ সহ বিজেপি নেতৃত্বরা। সুরেশবাবুর অভিযোগ গতকাল রাতে ওই দুই নেতাকে […]
ওভারলোডিং বন্ধের দাবিতে ট্রাক নিয়ে মহামিছিল l
হুগলি, ২ সেপ্টেম্বর:- হুগলীর ডানকুনি ট্রোলপ্লাজা থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হবে বর্ধমানের জেলাশাসকের অফিসে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে যাওয়া এই মিছিলে শতাধিক ট্রাক বিভিন্ন পয়েন্ট থেকে অংশগ্রহণ করে। এই মিছিলে অংশগ্রহণকারী ট্রাকচালকদের অভিযোগ বিভিন্ন কারণ দেখিয়ে রাস্তায় পুলিশের হেনস্থার শিকার হতে হয়, ফলে তাদের ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটিং অ্যাসোসিয়েশনের […]
মানচিত্রে থাকলেও কয়েক কিমি অতল গ্রাসে , গঙ্গা ভাঙন নামক ত্রাসের কবলে বলাগর !
সুদীপ দাস, ২ সেপ্টেম্বর:- অবিশ্বাস্য হলেও সত্যি! বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর দুই মেরুর বরফ গলে স্থলভাগ নিশ্চিহ্ন হওয়ার কথা নয়, কিংবা একই কারনে সুন্দরবনের বিস্তীর্ণ অংশ জলে তলিয়ে যাওয়া নয়, প্রতি বছর বর্ষায় হুগলীর বলাগর ব্লকের চর খয়রামারী গঙ্গা ভাঙনের কবলে পরে। বিগত প্রায় চার দশক ধরে ভাঙন শুরু হলেও তা তীব্রতা এতটা ছিলো না। […]
বালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- দীর্ঘদিন বিপজ্জনক অবস্থায় থাকা পুরনো একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে দুর্ঘটনা ঘটল হাওড়ার বালিতে। দোতলা ওই বাড়ির একটি অংশ পাশের বাড়ির দেওয়ালে বিপজ্জনকভাবে আটকে যাওয়ায় এদিন অল্পের জন্য রক্ষা পান বাড়িতে থাকা এক নিরাপত্তারক্ষী। বুধবার সন্ধ্যে নাগাদ খবর পেয়ে বালি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এদিন মুষলধারে বৃষ্টির পর বিকেলের দিকে বীরেশ্বর চ্যাটার্জি […]
পুর প্রশাসকমন্ডলীর সদস্যরাই ইঞ্জিনিয়ারদের নিয়ে রাস্তায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখলেন।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- মঙ্গলবারই বালিতে উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছিলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলী। সেখানে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরদিনই এদিন বুধবার বালি, বেলুড়, ঘুসুড়ি, সালকিয়ার রাস্তায় জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখেন পুর আধিকারিকরা৷ এদিন প্রশাসকমন্ডলীর অন্যতম তিন সদস্য রিওয়াজ আহমেদ, মঞ্জিৎ র্যাফেল ও রাইচরণ মান্না পুরনিগমের নিকাশি বিভাগের […]
মাস্ক এবং গোলাপফুল তুলে দিয়ে পুলিশ দিবস পালন রিষড়া ও শ্রীরামপুরে।
হুগলি, ১ সেপ্টেম্বর:- আজ ১ লা সেপ্টেম্বর আজ পুলিশ দিবস সারা রাজ্যের সঙ্গে রিষড়া ও শ্রীরামপুরে পুলিশ দিবস পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। শ্রীরামপুর থানা পুলিশ বটতলায় জনবহুল এলাকায় ও রিষড়া থানা বাঘখাল এলাকায় পুলিশ দিবসের ফেস্টুন লাগিয়ে মাইকে বিভিন্ন সচেতন মূলক গান বাজিয়ে পালন করেন। পথ চলতি মানুষ যারা মাস্ক ছাড়াই ঘুরছেন […]











