এই মুহূর্তে জেলা

মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে।

খানাকুল, ৩১ জানুয়ারি:- মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্য খানাকুলে মর্মান্তিক ঘটনা হুগলি জেলার খানাকুল। এবার মাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। যদিও পুলিশ এই ঘটনায় ছেলেকে আটক করে তদন্ত শুরু করেছে। মৃত মহিলার নাম ছবিতা পাত্র। বাড়ি খানাকুলের দাসপুর এলাকায়। স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, মদ্যপ […]

এই মুহূর্তে জেলা

পুজো এগিয়ে এলেও চাহিদা নেই সরস্বতী ঠাকুরের দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা।

গোঘাট, ৩১ জানুয়ারি:- সরস্বতী পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। চাহিদা নেই ঠাকুরের, দুশ্চিন্তায় হুগলি মৃতশিল্পীরা। করোনা ভাইরাসের অতি সক্রিয়তায় প্রায় ভেঙে পড়েছে দেশের সমস্ত কর্মক্ষেত্র। কাজ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ, অভাব অনটনের জর্জরিত সাধারণ মানুষ। পাশাপাশি ক্ষুদ্র শিল্পের বেহালদশা আরো চরমে উঠেছে। মৃৎশিল্পের এবং শিল্পীদের ভয়ঙ্কর দৈন্য দশা প্রকাশ্যে এসেছে বারবার। আর মাত্র কয়েকটাদিন […]

এই মুহূর্তে জেলা

হুগলীতে এসে মরিচঝাঁপি দিবস পালন শুভেন্দুর।

সুদীপ দাস, ৩১ জানুয়ারি:- চন্দননগরের পুরভোট উপলক্ষ্যে নির্বাচনী কমর্সুচিতে এসে মরিচঝাঁপি দিবস পালন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দুপুর সাড়ে তিনটে নাগাদ চুঁচুড়ার ৩নম্বর গেটে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে মরিচঝাঁপিতে মৃতদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন শুভেন্দু। এরপর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। ১৯৭৯সালে মরিচঝাঁপিতে হিন্দু শরনার্থীদের মৃত্যুর জন্য তৎকালীন বাম সরকারকেই […]

এই মুহূর্তে জেলা

স্ত্রীর ওষুধ কিনতে গিয়ে লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু স্বামীর।

মালদা, ৩১ জানুয়ারি:- স্ত্রীর জন্য ওষুধ নিয়ে আর বাড়ি ফেরা হলো না। মাটি বোঝায় লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু স্বামীর। সোমবার সকালে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজার থানা লক্ষ্মীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম অশোক মজুমদার‌। বাড়ি মালদা শহরের বাগবাড়ি এলাকায়। এদিন সকালে সাইকেল নিয়ে স্ত্রীর জন্য লক্ষীপুর এলাকায় ওষুধ […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় আজও অব্যাহত SFI এর বিক্ষোভ।

হাওড়া, ৩১ জানুয়ারি:- পড়ুয়াদের দাবি মেনে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে রাজ্যের স্কুল-কলেজ৷ নবান্নে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে, এই ঘোষণার আগে এদিনও স্কুল কলেজ খোলার দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে হাওড়ায়। স্কুল ও কলেজ খোলার দাবিতে সোমবার এসএফআই এর বিক্ষোভ ও পথ অবরোধ হয়েছে হাওড়ায়। সোমবার এসএফআই হাওড়া জেলা কমিটির উদ্যোগে ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোডের […]

এই মুহূর্তে জেলা

স্কুল খোলার দাবীতে এসএফআইএ-র অবরোধ চুঁচুড়ায়।

সুদীপ দাস, ৩১ জানুয়ারি:- পানশালা খোলা কিন্তু পাঠশালা বন্ধ। অবিলম্বে পাঠশালা খোলার দাবীতে এবার পথ অবরোধে সামিল হলো বাম ছাত্র সংগঠন এসএফআই। সোমবার দুপুর সাড়ে ১১টা নাগাদ চুঁচুড়া ঘড়ির মোড়ে জমায়েত হয়ে ঘড়ির মোড় অবরোধ করে তাঁরা। ভারতের গনতান্ত্রিক ছাত্র ফেডারেশনের বক্তব্য সারা রাজ্যে পানশাল খোলা অথচ পাঠশালা বন্ধ। সরকারি-বেসরকারী সব অফিস খোলা। কিন্তু স্কুলগুলি […]

এই মুহূর্তে জেলা

জগাছা-কান্ডে গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত।

হাওড়া, ৩১ জানুয়ারি:- ভাড়াটিয়া উচ্ছেদকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল হাওড়ার জগাছা থানার উনসানি এলাকায়। জমির মালিক দলবল এনে বুলডোজার জেসিবি মেশিন দিয়ে ঘর ভাঙতে আসে। তখনই বচসা শুরু হয়। এলাকার লোকের অভিযোগ আগ্নেয়াস্ত্র সহ প্রচুর লোকজন নিয়ে এসে আতঙ্ক সৃষ্টি করে জমির মালিক। এরপরই উত্তেজনা বেড়ে যায়। বেশ কয়েকজনকে বন্দুকের বাট […]

এই মুহূর্তে জেলা

মাস্ক না পরায় ধরপাকড় মঙ্গলাহাটে। আটক ২০।

হাওড়া, ৩১ জানুয়ারি:- সোমবার হাওড়ার মঙ্গলাহাটে মাস্ক না পরায় হাওড়া থানার পুলিশ ২০ জনকে আটক করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা সত্ত্বেও কোভিড বিধি মানছেন না হাওড়ার মঙ্গলাহাটের অনেক ব্যবসায়ী এবং ক্রেতারা। অভিযোগ এর পাশাপাশি সকাল আটটা বেজে যাবার পরেও রাস্তার উপরে এদিন চলছিল রমরমা ব্যবসা। এদিন হাওড়ার মঙ্গলাহাটে অতর্কিতে অভিযান চালায় হাওড়া […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার জয়হিন্দ বাজারে পথচলতি মানুষকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ।

হাওড়া, ৩১ জানুয়ারি:- হাওড়ার রামকৃষ্ণপুর এলাকার জয়হিন্দ বাজারে পথচলতি মানুষকে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হল। রবিবার সকালে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবী মোহন বসু এবং অয়ন বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এদিন প্রায় তিন শতাধিক মানুষের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয়। মোহন বসু জানান, জয়হিন্দ বাজারে এদিন ক্রেতা বিক্রেতাদের মাস্ক বিলি করা হয়। […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে হওয়ার সম্ভাবনা ছিল ন্যানোর কারখানা , শেষমেষ হতে চলেছে মাছের ভেড়ি।

সুদীপ দাস, ৩০ জানুয়ারি:- হওয়ার সম্ভাবনা ছিল টাটার ন্যানো কারখানা, হতে চলেছে শেষমেশ মাছের ভেড়ি। শনিবার থেকে সিঙ্গুরের টাটা কারখানার জমিতেই মাছ চাষের ভেড়ি করার জন্য বড় বড় পুকুর তৈরির কাজ শুরু করছে রাজ্য সরকার। এই নিয়েই সিঙ্গুরে বিভিন্ন রাজনৈতিক মহলে রীতিমতো তরজা শুরু হয়েছে। হুগলি জেলার সিঙ্গুরের টাটার ন্যানো কারখানার জমি নিয়ে আন্দোলনের পথ […]