সুদীপ দাস, ২ ফেব্রুয়ারি:- দিন তিনেক আগেই চুঁচুড়ার তালডাঙ্গা গাঙ্গুলী পরিবার থেকে সোনার খোয়া যায় সোনার দুর্গা মূর্তি। ৭৮বছর আগে এক জমিদার তৎকালীন গৃহকর্তা হৈম কুমার গাঙ্গুলীকে ওই মূর্তি প্রদান করেন। তারপর থেকেই প্রতি বছর মহাসমারোহে এই বাড়িতে দুর্গা পুজা আয়োজিত হয়। বাড়ির ঠাকুর ঘরের সিংহাসন অলংকৃত করা দেবী মায়ের এই মূর্তি নিত্যদিনও পুজিত হতেন। […]
জেলা
বিয়ের তত্ত্বে সেজে উঠল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প।
নদীয়া, ২ ফেব্রুয়ারি:- ছেলের বিয়ে বলে কথা। ফলে মমতা সরকারের সাফল্যকে তুলে ধরতে সরকারের বিভিন্ন প্রকল্পকে হাতিয়ার করলেন নবদ্বীপের তৃণমূল নেত্রী মণিকা চক্রবর্তী। ছেলেও তৃণমূলের যুব রাজনীতির সঙ্গে যুক্ত। ২৭ বছর ধরে রাজনীতি করছেন মণিকাদেবী। তিনি ছেলের বিয়ে ঠিক করেছেন কৃষ্ণনগরে। আগামী ২ ফেব্রুয়ারি ছেলের বিয়ে। কনে অর্থাৎ হবু বৌমার বাড়িতে তত্ত্ব পাঠানোর জন্য ডালা […]
৪৮ ঘণ্টা আগে নিজের উদ্যোগে স্কুলেস্কুলে জীবানুমুক্ত করণের কাজ সুবীরের।
তরুণ মুখোপাধ্যায়, ১ ফেব্রুয়ারি:- করোনার ঢেউ আস্তে আস্তে স্তিমিত হচ্ছে। জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। তাই গত সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী তিন তারিখ থেকে রাজ্যের স্কুলগুলি খুলবে। সেই কথা মাথায় রেখেই বৈদ্যবাটি পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটার এবং প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ, তাঁর এলাকার স্কুলগুলিতে স্যানিটাইজ এর কাজ শুরু করলেন। এ ব্যাপারে বলতে […]
সিঙ্গুরে প্রকল্প এলাকায় ভেড়ি তৈরির কাজ বন্ধ করে দিল ভূমি রাজস্ব দপ্তর।
হুগলি, ১ ফেব্রুয়ারি:- প্রকল্প এলাকায় অবৈধ ভাবে মাটি কেটে মাছচাষের ভেড়ী তৈরীর অভিযোগে কাজ বন্ধ করে দিল সিঙ্গুর ভূমি রাজস্ব দফতর। গত পাঁচ দিন ধরে চলছিল ভূমি দফতরের অনুমতি ছাড়াই রাজস্ব কর ফাঁকি দিয়ে বেআইনি ভাবে মাটি কেটে মাছের ভেড়ী তৈরীর কাজ। আজ দুপুরে ভূমি দফতরের রেভিনিউ অফিসার সাধনা ব্যানার্জী প্রকল্প এলাকায় সরেজমিনে তদন্তে যান। […]
আগামীকাল থেকেই হচ্ছেনা বাস ধর্মঘট।
সুদীপ দাস, ১ ফেব্রুয়ারি:- আগামী ২২তারিখের মধ্যে রাজ্যে বেআইনি টোটোর বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার সময়সীমা রাজ্যকে বেঁধে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার চুঁচুড়ায় জেলা পরিবহন আধিকারিকের সাথে হুগলী জেলার বাস মালিকদের বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেকথাই জানানো হয় বাস মালিকদের। তাই হুগলী জেলা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের আগামিকাল থেকে বাস পথে না নামোনোর সিদ্ধান্তে আপাতত ইতি টানা […]
টোলট্যাক্স নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ গোঘাটে।
গোঘাট, ১ ফেব্রুয়ারি:- গোঘাটে ভাদুর অঞ্চলে টোল কাটা নিয়ে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। বিক্ষোভ কারীদের অভিযোগ অবৈধ ভাবে স্থানীয় পঞ্চায়েত রাস্তার ওপর টোল কাটচ্ছে।পিডব্লুডির রাস্তার ওপর টোল কাটছে স্থানীয় পঞ্চায়েত। অথচ রাস্তা খারাপ হলেও পঞ্চায়েত রাস্তা সংস্কার করেনি।তাদের দাবী এটা সম্পুর্ন অবৈধ্য […]
ডোমজুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ , এলাকায় উত্তেজনা।
হাওড়া, ১ ফেব্রুয়ারি:- শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো এবার ডোমজুড়ে। স্থানীয় এক তৃণমূল নেতার উপরে অন্য গোষ্ঠীর লোকেরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। ডোমজুড়ের পাকুড়িয়ায় এই ঘটনায় সোমবার রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে, বাবুলাল ঘোষ নামের দলের এক কর্মীর বাড়িতে পোস্টার ছেঁড়ার ঘটনা নিয়ে অভিযোগ তুলে প্রথমে দুষ্কৃতিরা হামলা করে। খবর পেয়ে জ্যোর্তিকর্ম ঘোষ […]
ধূলাগোড় সিগন্যালে লরির ধাক্কায় গুরুতর জখম পথচারী যুবক।
হাওড়া, ১ ফেব্রুয়ারি:- হাওড়ার ধূলাগোড় সিগন্যাল পার হতে গিয়ে লরির ধাক্কায় গুরুতর জখম হলেন পথচারী এক যুবক। লরিটি বেপরোয়া ভাবে টার্ন নিতে গিয়ে বিপত্তি ঘটে বলে জানা গেছে। সোমবার রাতে ওই ঘটনার পর আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। আহত যুবক জানান তার নাম নবদ্বীপ মাকাল। তিনি রাতে বাড়ি ফিরবেন বলে […]
বাস রুটে টোটো চলাচল বন্ধ না হলে জেলাজুড়ে বাস বন্ধের হুমকি মালিক সংগঠনের।
সুদীপ দাস, ১ ফেব্রুয়ারি:- ২০১৫ সালের পর থেকেই রাজ্যের পাশাপাশি জেলাজুড়ে টোটোর পথচলা শুরু হয়েছিলো। বছর খানেক পর টোটোর বাড়বাড়ন্তে শুরু হয়েছিলো বাস চলাচলে সমস্যা। পাশাপাশি ব্যবসায় মন্দা শুরু হয়েছিলো বাস মালিকদের। মূলত বাসরুট দিয়ে টোটো চলাচলের দরুন বাস চলাচলে সমস্যা সৃষ্টি হওয়ায় একাধিকবার বাস রুটে টোটো বন্ধের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হন বাস মালিকরা। তাতেও […]
এতদিন মরিচঝাঁপির তদন্ত তুই কেন করিসনি , শুভেন্দুকে এভাবেই কটাক্ষ মদনের !
সুদীপ দাস , ৩১ জানুয়ারি:- সোমবার রাজ্যজুড়ে মরিচঝাঁপি দিবস পাল করেছে বিজেপি। এদিন হুগলীতে এসে মরিচঝাঁপিতে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই মরিচঝাঁপির তদন্ত না হওয়া নিয়ে রাজ্য সরকারের বিরোধীতা করেন শুভেন্দু। একই দিনে হুগলীর বলাগরে আদিবাসী কৃষ্টি ও সংস্কৃতি সংক্রান্ত একটি মেলায় এসে শুভেন্দুকে একহাত নেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি […]











