এই মুহূর্তে জেলা

ভাঁড়ার শূন্য, বন্ধ অঙ্গনওয়ারির মিড-ডে-মিল!

সুদীপ দাস, ৪ মে:- টানা প্রায় দু’মাস ব্যাপী মিড-ডে-মিলের টাকা আসছে না। ফলে বাধ্য হয়েই বন্ধ করে দিতে হলো রান্না। সোমবার থেকেই একে একে বন্ধ হতে হতে বুধবার পঞ্চায়েতের সবকটি অঙ্গনওয়ারিতেই রান্না বন্ধ হয়ে গেলো। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর চুঁচুড়া-মগরা ব্লকের কোদালিয়া ১নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। এই ব্লকের সাতটি পঞ্চায়েতের মধ্যে সবথেকে বড় পঞ্চায়েত কোদালিয়া ১নম্বর। […]

এই মুহূর্তে জেলা

ক্লাবের দাবিমতো টাকা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা।

হাওড়া, ৪ মে:- ক্লাবের দাবিমতো চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। যদিও ক্লাব কর্তৃপক্ষ চাঁদা চাওয়া অথবা হামলার কথা অস্বীকার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, ঈদ উপলক্ষে রাতে জগৎবল্লভপুরের মুন্সিরহাটে স্থানীয় ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের […]

এই মুহূর্তে জেলা

প্রভাতফেরী দিয়েই শতবর্ষের সূচনা দশভূজাতলা সাহিত্য মন্দিরের।

হুগলি, ৩ মে:- চন্দননগর বারাসাত দশভূজা তলা সাহিত্য মন্দিরের শতবর্ষ পূর্ণ উপলক্ষে প্রথমে জাতীয় এবং গ্রন্থাগারের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে সারা বছরের কর্মসূচির শুভ সূচনা হয়ে গেল। এরপর এক বর্ণাঢ্য প্রভাত ফেরি চন্দননগরের বেশ কিছু অঞ্চল পরিক্রমা করল। আর এই অনুষ্ঠান সম্পন্ন করতে প্রাকৃতিক দুর্যোগের বাধার সন্মুখীন হতে হয়েছে। বৃষ্টির মধ্যেই দ্রুত গতিতে […]

এই মুহূর্তে জেলা

আনিসের বাড়িতে মহঃ সেলিম।

হাওড়া, ৩ মে:- সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম লিখেছিলেন, “আগামীকাল খুশির উৎসব, মিলনের উৎসব। কিন্তু আনিস খানের পরিবার এই দিনটি শোকাহত হয়ে কাটাতে বাধ্য হবে। কোন খুশি আনিসের শোকাচ্ছন্ন বাবাকে তাঁর সন্তানকে হারানোর বেদনা থেকে মুক্তি দেবে ? আনিস খান হত্যার ইনসাফ লড়াই করে আদায় করে নেওয়ার শপথ জোরালো করতে আগামীকাল […]

এই মুহূর্তে জেলা

সম্প্রীতির ছবি হাওড়ায়। ঈদের নামাজ পড়ে ফেরার পথে মুসলিম ভাইদের হাতে জল ও সরবত তুলে দিলেন হিন্দু ভাইরা।

হাওড়া, ৩ মে:- আজ পবিত্র ঈদ। পাশাপাশি আজ অক্ষয় তৃতীয়া। দুই ধর্মাবলম্বী মানুষদের আজ দুই উৎসবের দিন। এই পবিত্র দিনে সম্প্রীতির ছবি দেখা গেল হাওড়ায়। মঙ্গলবার সকালে ঈদের নামাজ পড়ে ফেরার পথে মুসলিম ভাইদের হাতে জল ও সরবত তুলে দিলেন হিন্দু ভাইরা। এমনই ছবি দেখা গেল হাওড়া ময়দান রেডক্রসের সামনে। পবিত্র ঈদের নামাজ পড়ে ফেরার […]

এই মুহূর্তে জেলা

কর্মক্ষেত্রে দক্ষতা, সাহসিকতার জন্য ১০ জনকে ব্রেভ অ্যাওয়ার্ডে সন্মানিত করল শ্রীরামপুর থানা।

হুগলি, ২ মে:- কর্মক্ষেত্রে দক্ষতা, সাহসিকতার পাশাপাশি মানবিকতায় হৃদয় জিতে নেওয়া ১০ জন নারী পুরুষকে ব্রেভ অ্যাওয়ার্ডে সন্মানিত করল শ্রীরামপুর থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর টাউন হলে একটি মনোঞ্জ অনুষ্ঠানে তাঁদের মঞ্চে তুলে বিশেষ সম্বর্ধনা দেয় শ্রীরামপুর থনার পুলিশ। সেখানে পুলিশ কমিশনার অর্ণব ঘোষ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার আনন্দ ও শুভতোষ সরকারেরা উপস্থিত ছিলেন। এপ্রিল […]

এই মুহূর্তে জেলা

কলকাতায় বিজেপির মিছিলে যোগ দিতে আসা বিভিন্ন জেলার কর্মীদের দুপুরের আহার ও বিশ্রামের ব্যবস্থা হাওড়ায়।

হাওড়া, ২ মে:- কলকাতায় বিজেপির মিছিলে যোগ দিতে আসা বিভিন্ন জেলার কর্মী সমর্থকদের জন্য সোমবার দুপুরের আহার ও বিশ্রামের ব্যবস্থা করা হয় হাওড়ায়। এই কর্মসূচি নেওয়া হয় দলের রাজ্য কমিটির সদস্য উমেশ রাইয়ের নেতৃত্বে। রাজ্যে ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে বঙ্গ বিজেপির পক্ষ থেকে এদিন এক বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা […]

এই মুহূর্তে জেলা

বৃদ্ধা মায়ের উপর অমানবিক অত্যাচারের অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে।

বনগাঁ, ২ মে:- ৬৫ বছরের বৃদ্ধা অসুস্থ মা ঘরে রয়েছে মাকে খেতে দেয় না ছেলে। এমনকি মায়ের অসুস্থতার খবর নেয় না ছেলে। অসুস্থ হয়ে শুয়ে থাকতে থাকতে গায়ে হয়েছে ঘা, তবুও হুশ নেই ছেলের। ছেলে পাশের একতলা বাড়িতে সুখে দিন যাপন করছে নিজের ছেলে মেয়েকে নিয়ে কিন্তু পাশের ঘরে মা অবহেলায় একা একা পড়ে রয়েছে। […]

এই মুহূর্তে জেলা

নলি কেটে খুন যুবককে। খালের ধার থেকে উদ্ধার দেহ। তদন্তে সাঁকরাইল থানার পুলিশ।

হাওড়া, ২ মে:- হাওড়ার সাঁকরাইল থানা এলাকার বকুলতলা চাঁদমারি রোডের হাঁসখালিপোল হরেকৃষ্ণনগরে খালের ধার থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলার নলি কটা মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকালে ওই মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যুবককে খুন করে এই স্থানে ফেলে দিয়ে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার জগৎবল্লভপুরে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন।

হাওড়া, ২ মে:- সোমবার রাতে হাওড়ার জগৎবল্লভপুরের মানিকপীর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগে। গোটা কারখানার একটা বড় অংশই পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং দমকলকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। ওই সময় প্রচন্ড বৃষ্টি শুরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতেও খানিকটা সুবিধা হয়। দমকল কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় […]