কলকাতা, ১৫ মে:- মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন আন্দোলনের নামে কাজের সময় মিটিং মিছিল করা ওই কর্মীদের সার্ভিস বুকে কেন দাগ পড়বে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে কো অর্ডিনেশন কমিটির কর্মীদের মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার এখন কর্মচারীদের পারফরম্যান্স […]
কলকাতা
হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে চাকরি হারানো শিক্ষকদের পাশে থাকবে সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ মে:- কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিকে চাকরি হারানো ৩৬ হাজার শিক্ষকের পাশে থাকবে রাজ্য সরকার। সম্পূর্ণ সহানুভূতির সঙ্গে চাকরি হারা ২ লক্ষ পরিবারের সঙ্গে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, এব্যাপারে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছে। সাংবাদিক […]
কালিয়াগঞ্জ এর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করল রাজ্যকে।
কলকাতা, ১৫ মে:- উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে অ্যাম্বুল্যান্সের অভাবে পাঁচ মাসের শিশু পুত্রের দেহ ব্যাগে ভরে নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের রিপোর্ট তলব করেছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে আগামী ৩১ শে মে’র মধ্যে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে। অন্যদিকে কলকাতার ইকবালপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ের মৃত্যুর […]
৩৬হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত পর্ষদের।
কলকাতা, ১২ মে:- ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, চাকরিচ্যুতরা এখনও পর্ষদের অধীনেই রয়েছে এবং পর্ষদ কখনই সেই দায় এড়াবে না। তিনি বলেন, এই ব্যাপারে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। হাইকোর্টের রায়ের কপি হাতে পাওয়ার পরই […]
রেশনে কারচুপি আটকাতে, বৈদ্যুতিন ওজন যন্ত্র বসানোর কাজ শুরু খাদ্য দপ্তরের।
কলকাতা, ১২ মে:- রেশনে কারচুপি আটকাতে খাদ্য দফতর রাজ্যের একুশ হাজার রেশন দোকানে বৈদ্যুতীন ওজন যন্ত্র বসানোর কাজ শুরু করেছে। আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গেছে। ওই বৈদ্যুতীন ওজন যন্ত্র রেশন দোকানে থাকা ই-পস যন্ত্রের সঙ্গে যুক্ত থাকবে। প্রত্যেক গ্রাহক কত খাদ্য় শস্য তুলছেন তা ওই যন্ত্রের মাধ্যমে […]
এরাজ্যে মোকার আছড়ে পড়ার পূর্বাভাস না থাকলেও সতর্ক রাজ্য।
কলকাতা, ১২ মে:- ঘূর্ণিঝড় মোকা’র এরাজ্যে আছড়ে পড়া নিয়ে কোনও পূর্বাভাস না থাকলেও সম্ভাব্য আপৎকালীন পরিস্থিতি মোকাবিলায় সব প্রস্তুতি বজায় রাখছে রাজ্য সরকার। উপকূলীয় এলাকায় মোতায়েন রাখা হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতিমধ্যেই রাজ্যের উপকূল দীঘায় মোট ৮টি দল এবং ২০০ জন উদ্ধারকারীকে পাঠিয়েছে এনডিআরএফ। যেকোনও রকম পরিস্থিতির মোকাবিলার সাজ সরঞ্জাম সহ দলটিকে প্রস্তুত রাখা […]
আগামী তিন মাসের মধ্যে পুলিশে সমস্ত নিয়োগ সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ মে:- আগামী তিন মাসের মধ্যে পুলিশে সমস্ত নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে উৎকর্ষ বাংলা সম্পর্কিত পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে যখন পুলিশে লোক নিতাম আমরা ৬ মাস প্রশিক্ষণ দিতে হত। হাজার হাজার নিয়োগের জন্য পড়ে রয়েছে। কিন্তু একটা ল্যাথার্জি […]
চিকিৎসকের ঘাটতি মেটাতে ডিগ্রী কোর্সের পাশাপাশি তিন বছর ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ মে:- রাজ্যে চিকিৎসকের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাক্তারিতে পাঁচ বছরের ডিগ্রি কোর্স এর পাশাপাশি তিন বছরের ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব দিয়েছেন। নবান্নে আজ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বিষয়টি দেখার জন্য তিনি রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে নির্দেশ দেন। এর জন্য প্রয়োজনে একটা কমিটি তৈরির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায়, […]
শপথ নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
কলকাতা, ১১মে:- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবঘ্ননম। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান। হাই কোর্টের ১ নম্বর কোর্ট রুমে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। প্রকাশ শ্রীবাস্তব অবসর নেওয়ার […]
সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে দরকার নারী শিক্ষার প্রসার- মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১০ মে:- নারী শিক্ষার প্রসার না ঘটলে সমাজ কখনও এগোয় না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ বেথুন স্কুলের ১৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি নারীশিক্ষার প্রসারে বেথুন স্কুলের ভূমিকার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা শিক্ষিত না হলে কখনও কোনও সমাজের ভাল হতে পারে না। মহিলা ক্ষমতায়নের বিষয়ে এখন অনেক […]











