কলকাতা, ২১ মে:- করোনা সংকটের আবহেই সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এর প্রেক্ষিতে স্বাস্থ্য পরিকাঠামোয় অতিরিক্ত নজর দিতে কেন্দ্রীয় সরকার রাজ্য কে অনুরোধ জানিয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিবদের চিঠি লিখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভুষণ আজ এই অনুরোধ জানান। ঝড়ের গতিপথে থাকতে পারে এমন সব রাজ্যগুলির উপকূলবর্তী এলাকার […]
কলকাতা
করোনা আক্রান্তদের জন্যে সেফ হোম চালু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।
কলকাতা , ২১ মে:- করোনা আক্রান্তদের জন্যে সেফ হোম চালু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। জোকায় ভারত সেবাশ্রম সঙ্ঘ হাসপাতালে ইতিমধ্যেই শুরু হয়েছে করোনা চিকিৎসা। এবার ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে ও এথনা এডুকেশানাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চালু হল সেফ হোম। ভারত সেবাশ্রম সঙ্ঘের গড়িয়া আশ্রমে আজ শুক্রবার ২৫ বেডের সেফ হোমের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম […]
রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন।
কলকাতা , ২১ মে:- ভবানীপুর কেন্দ্রের বিধায়ক রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। দুপুর দুটো বেজে ২৩ মিনিটে তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেন। এর ফলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবধারিত হয়ে পড়ল। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। […]
দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু হলো।
কলকাতা , ২১ মে:- রাজ্যে আজ থেকে পরীক্ষামুলকভাবে দুয়ারে রেশন প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ সকালে ৬ টি অঞ্চলের ২৩৪ জন নির্বাচিত রেশন গ্রাহকের বাড়িতে গিয়ে এই সামগ্রী পৌঁছে দেওয়া হয়। খাদ্য দপ্তর, স্থানীয় পৌরসভা এবং রেশন ডিলারদের সহযোগিতায় হুগলির বাঁশবেড়িয়া, পশ্চিম বর্ধমানের আসানসোল, হাওড়ার বালি- বেলুড়, উত্তর কলকাতার আরমাস্ট্রিট দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এবং […]
রাজ্য সরকারের প্রশাসনিক স্তরে রদবদল।
কলকাতা , ২০ মে:- রাজ্য সরকার প্রশাসনিক স্তরে দুটি রদবদল করেছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সংঘমিত্রা ঘোষকে তার পুরনো পদে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন থেকে নারী ও শিশুকল্যাণ দপ্তরের সচিবের দায়িত্ব সামলাবেন। অপরদিকে আরও একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক স্মারকি মহাপাত্রকে অর্থ দপ্তরের সচিব করা হয়েছে।
আম্ফানের বর্ষপূর্তিতে ফের সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় , সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যবাসী।
কলকাতা , ২০ মে:- বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানের বর্ষপূর্তির দিনে ফের এক সম্ভাব্য বিপর্যয় সৃষ্টিকারী ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামী ২৬ শে মে নাগাদ ওই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পরতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে।আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে উত্তর আন্দামানে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর আগামী ২২ শে মে নাগাদ একটি নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে। […]
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই হবে স্থগিত হওয়া চলতি বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক , জানালেন শিক্ষামন্ত্রী।
কলকাতা , ২০ মে:- করোনার প্রকোপে পিছিয়ে গেলেও বাতিল হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। এই দুটি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে আজ বিকাশ ভবনে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, বিদ্যালয় শিক্ষা সচিব […]
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্রুত কোভিড টিকা দেওয়ার দাবিতে এবার সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২০ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের পাশাপাশি এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্রুত কোভিড টিকা দেওয়ার দাবিতে সরব হয়েছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে তিনি আজ এ জন্য পর্যাপ্ত পরিমাণ টিকার জোগান দেওয়ার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন সরকারি নীতি অনুযায়ী রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের টিকা দেওয়ার জন্য কুড়ি […]
চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে ৩১ টি অভিযোগ জমা পড়লো রাজ্য স্বাস্থ্য কমিশনে।
কলকাতা, ২০ মে:- করোনা অতিমারির মধ্যেও অতিরিক্ত বিল এবং চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে রাজ্য স্বাস্থ্য কমিশনে গত এক মাসে ৩১টি লিখিত অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বেশ কিছু রোগীর পরিবার প্রতারণার শিকার হয়েছেন বলেও লিখিতভাবে কমিশনকে জানিয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিশনের তরফ এ হাসপাতালগুলি থেকে রোগীর বিল সহ অন্যান্য তথ্য চাওয়া হয়েছে। যতদিন […]
প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রীদের কথা বলতে না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ মমতার।
কলকাতা , ২০ মে:- প্রধানমন্ত্রীর ডাকা করোনা বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রীদের বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন ওই বৈঠকে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেও তাদের একটা কথাও বলতে দেওয়া হয়নি। তাদের পুতুলের মত বসিয়ে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে কয়েকজন জেলাশাসককে বলতে […]

