কলকাতা , ২১ মে:- ভবানীপুর কেন্দ্রের বিধায়ক রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। দুপুর দুটো বেজে ২৩ মিনিটে তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেন। এর ফলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবধারিত হয়ে পড়ল। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে বর্ষিয়ান নেতা শোভনদেব বাবুর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাঁকে প্রস্তাবিত রাজ্য বিধান পরিষদ অথবা রাজ্য সভায় পাঠানো হতে পারে। উল্লেখ্য রাজ্য সভায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের দুটি সদস্য পদ শূন্য রয়েছে।
Related Articles
একুশে’র মঞ্চের অভিষেকের বক্তব্যের কড়া জবাব দিলেন সুকান্ত।
হাওড়া, ২১ জুলাই:- “কোনও ভদ্র, সভ্য লোক বিজেপি করে না। সব মোদো-মাতাল, দুর্নীতিগ্রস্ত, চোর-চিটিংবাজরাই বিজেপি করে। তাই এদের মানুষ বর্জন করেছে।’ ২১এর ধর্মতলার মঞ্চে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে কড়া আক্রমণ করে এদিন বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “মাতাল, রেপিস্ট, চরিত্রহীন, লম্পট এরা সবই তৃণমূল কংগ্রেসের […]
একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ গ্রেফতার।
হাওড়া, ১৯ আগস্ট:- একই পরিবারের চারজনকে কুপিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ অবশেষে গ্রেফতার পুলিশের হাতে। ধৃতকে শুক্রবার তোলা হয় হাওড়া আদালতে। মা, দাদা, বৌদি, ভাইঝিকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেফতার হলেন বাড়ির ছোট ছেলে দেবরাজ ঘোষ। এর আগে ঘটনার দিনই গ্রেফতার হয়েছিলেন ধৃতের স্ত্রী পল্লবী।জানা গেছে, ঘটনার ৮ দিন পর বৃহস্পতিবার গভীর […]
ব্যাংক নির্ভর প্রকল্প গুলিকে সমবায় ব্যাংক নির্ভর করার চেষ্টা রাজ্যের।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার সমবায় ব্যাঙ্কগুলিকে নতুন করে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছে। এজন্য প্রাথমিক কৃষি ঋণদান সমিতির আর্থিক কার্যকলাপ বাড়ানোর পাশাপাশি রাজ্যের ব্যাঙ্ক নির্ভরশীল প্রকল্পগুলি যাতে সমবায় ব্যাঙ্ক নির্ভর হয়ে ওঠে তার চেষ্টা চালিয়ে যেতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী আজ নবান্ন থেকে পঞ্চায়েত, সমবায় স্বনির্ভরসহ গ্রামোন্নয়নের […]









